Tag Archives: মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ৬ কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর বাজার ও পৈয়াপাথর গ্রাম থেকে তাদেরকে আটক  করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মাইঝাইল গ্রামের আজহার আলীর ছেলে সাইফুল (২০), উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে খায়ের (৩৫) ও নবীপুর (পশ্চিম) ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের আবুল কাশেমের ছেলে কাউছার মিয়া (২২)।

জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও প্রদ্যুৎ ঘোষ চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর বাজারের আদিবা এন্টারপ্রাইজের সামনের রাস্তা থেকে সাইফুল(২০) কে ৬ কেজি গাঁজা ও পৈয়াপাথর গ্রামে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর থেকে খায়ের (৩৫) ও কাউছার মিয়া (২২) কে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ  আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ২ কেজি গাঁজা ও ত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রামে পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাঙ্গেরকুট গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩৮) ও একই গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে কবির মিয়া (৩৮)।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এসআই কাজী মোঃ শাহনেওয়াজ, এস.আই কৃষ্ণ মোহন দেবনাথ, এএসআই মনিরুল ইসলাম, এএসআই আতাউর রহমান, এএসআই জুয়েল দে’র নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গেরকুট এলাকায় বিশেষ পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের বসত বাড়ী হইতে তাহাদের হেফাজতে থাকা ইয়াবা ও গাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১ কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের উত্তরপাড়ার চাঁন মিয়ার দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলা সদরের উত্তরপাড়ার মৃত লাল মিয়ার ছেলে তারু মিয়া(৫০), বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার সামসু মিয়ার ছেলে মোবারক হোসেন(৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়ায় বি-বাড়ীয়া জেলার কসবা থেকে একটি মাদক কারবারি চক্র মাদকদ্রব্য নিয়ে এসে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) একেএম মনজুর আলম বলেন আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।