Tag Archives: মুরাদনগর উপজেলা

মুরাদনগরে সাজানো মামলায় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: আল-আমিন সরকারকে প্রধান আসামি করে আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় । ৩ ডিসেম্বর দায়ের করা একটি মামলায় ২৫ জন নেতাকর্মী এবং ১১ তারিখ দায়ের করা সংঘর্ষের অপর মামলায় ৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন তিনজন মেম্বার রয়েছে। সাজানো মামলায় তাদের আসামি করে ক্লিন ইমেজ নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে-এমনই মন্তব্য করেছেন স্থানীয় আ’লীগ, ব্যবসায়ি ও সুশীল সমাজের লোকজন।

মামলাগুলোর উল্লেখযোগ্য আসামিরা হলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, উত্তর রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ: হাকিম, বাংগরা বাজার থানা শ্রমিক লীগের সাংগাঠনিক সম্পাদক ছাদেক মেম্বার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য অসিত বরণ সরকার ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: আল-আমিন সরকার, নরেশ মেম্বার ও আবু সাইদ মেম্বারসহ আরো অনেকে। আসামিরা সবাই কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকার সমর্থিত নেতাকর্মী ।

স্থানীয় সূত্র জানায়, আ’লীগের দলীয় কোন্দলের বহি:প্রকাশ এই দুইটি মামলা। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী মো: ইকবাল সরকারকে পরাজিত করার জন্য প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকার সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো দেয়া হয়েছিল। নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর পরাজয় নিশ্চিত করতে এই দুটি মামলা দায়ের করা হয়, যেখানে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মীদের আসামি করা হয়। এ উপ-নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী মো: ইকবাল সরকার ছিলেন প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকার সমর্থিত। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আবু বকর আ’লীগের আরো একটি গ্রুপের সমর্থন নিয়ে নির্বাচন করেছিল।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মেম্বার জানান, এই দুইটি মামলাই সাজানো । ২ ডিসেম্বর বিকেলের দিকে ইউনিয়নের চাপিতলা গ্রামে অর্তকিত হামলা চালায় প্রায় ৩০ টা মোটরসাইকেলে করে আসা প্রায় ৬০/৭০ জন সন্ত্রাসী। প্রথমে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বাড়ি ও পরে জায়েদ আলী মার্কেট এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকারের গণসংযোগে হামলা করে সন্ত্রাসীরা । এ সময় দুই জায়গায় ৬ রাউন্ড গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা । এ সময় স্থানীয় জনগণ বহিরাগত সন্ত্রাসীদের ধাওয়া করে। এই বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে উল্টো মামলা করে। যেখানে নির্দোষ নেতাকর্মীদের আসামি করে ।এ মামলায় উল্লেখিত আসামিরা ঘটনাস্থলেও ছিল না। আপনারা সিসি ক্যামেরা চেক করলেই দেখতে পারবেন। শুধুমাত্র রাজনৈতিক হয়রানি ও নৌকা প্রতিকের প্রার্থীকে ফেল করানোর জন্যই এ মামলা দায়ের করা হয়। নির্বাচনের পরদিনও ভুয়া অভিযোগ এনে আবার মামলা করে। এই মামলা দুটির অভিযোগ বানোয়াট। দু:খজনক বিষয় হলো মুরাদনগর আ’লীগের মূল স্রোতকে ধ্বংস করার জন্য এই মামলাগুলো দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীর মেম্বার জানান, এ মামলা দুটি বানোয়াট মামলা। জনগণের ধাওয়া খেয়ে অস্ত্রধারি সন্ত্রাসীরা পালিয়েছে। অথচ তারাই গিয়ে উল্টো সাজানো মামলা করে আসামি করলো নিরপরাধ নেতাকর্মীদের। যারা ঘটনাস্থলেই ছিল না। হামলা যারা করেছে, সাজানো মামলাটাও তারা করেছে।

এ বিষয়ে রামচন্দ্রপুর বস্ত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসানুর রহমান জানান, নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ভিত্তিহীন বানোয়াট মামলা। পরিচ্ছন্ন ব্যক্তিদের এই মামলা দুটিতে আসামি করা হয়েছে , যাদের এই এলাকায় পূর্বে কোন নেতিবাচক কার্যকলাপ নেই। একটি অশুভ শক্তির প্রশয়ে এসব মামলা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া জানান, কবির ভূইয়ার নেতৃত্বে দুই জায়গায় হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা। অথচ উল্টো মামলার আসামি করা হয়েছে আমাদের । যে কবির ভূইয়া বাদি হয়ে মামলা করেছে সে নিজেই অস্ত্র মামলার আসামি।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: ইকবাল সরকার জানান, এই দুটি মামলাই মিথ্যা অভিযোগে দায়ের করা হয়েছে। ২ ডিসেম্বর বিকেলে চাপিতলা গ্রামে কুমিল্লা উত্তরের প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকারের বাড়ি ও পরে জায়েদ আলী মার্কেট এলাকায় আমার গণসংযোগে হামলা করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা । হামলার খবর শুনে স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে। মামলায় উল্লেখিত আসামিরা ঘটনাস্থলেই ছিল না। তাদের ক্লিন ইমেজ নষ্ট করার জন্যই এ হামলা করা হয়েছে। এছাড়া কোরের পাড় এলাকায় হামলার কথা উল্লেখ করে মামলা করা হয়েছে। ওই এলাকায় প্রায় ডাকাতির ঘটনা ঘটে। কে বা কারা হামলা করেছে অথচ মামলার আসামি করা হয়েছে আ’লীগের সক্রিয় রাজনীতিবিদদের। যে দুই জন আহত হয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারাও বলেছে –মামলায় যারা আসামি হয়েছেন তারা হামলার সময় ছিলেন না। সুতরাং বোঝাই যাচ্ছে মামলায় ভুল ব্যক্তিদের আসামি করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: আল-আমিন সরকার জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে আর্দশ মেনেই সততা ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করছি। কুমিল্লা উত্তর জেলাজুড়ে ছাত্রলীগের রাজনীতিকে ত্বরান্বিত ও জনগণের আস্থার জায়গায় নেওয়ার জন্য কাজ করেছি। নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। কোথায় কি হামলা হয়েছে তাও জানি না। অথচ দুটি মামলায় আমাকে প্রধান আসামি করা হয়েছে। আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রধান অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মুরাদনগরে ১৬’শ অসহায় মানুষ পেল শীতবস্ত্র

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে স্যাক ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিসার আহমেদের উদ্যোগে অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলীরচর গ্রামে স্যাক ফ্যাশন লিমিটেডের জেনারেল ম্যানেজার ফয়সাল খান রিমনের নিজস্ব অর্থায়নে প্রায় ১৬’শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাবেক ইউ’পি সদস্য হাজী আব্দুর রশিদ মেম্বার এর সভাপতিত্বে ফয়সাল খান রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরন করেন।

শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম, মীর শামসুল হক, কমিনিউটিং পুলিশিং সদস্য আবুল কাশেম খান, হানিফ মিয়া বিজু, জামান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এই ব্যাপারে ফয়সাল খান রিমন বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও আমাদের এই শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখছি। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের কাজ করা উচিত।

কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষ উদযাপন ও বিজয় দিবস উপলক্ষে বৃক্ষ রোপন

 

স্টাফ রিপোর্টরঃ

কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষ উদযাপন ও বিজয় দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেছে বাঙ্গরা থানা সেচ্ছাসেবকলীগ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর সড়ক থেকে রামচন্দ্রপুর পর্যন্ত সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন উদ্বোধন করেন প্রধান সেচ্ছাসেবকলীগ উপজেলা পরিষদ চেয়ায়ম্যান ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. আহসান আলম সরকার কিশোর।

বৃক্ষ রোপন কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ায়ম্যান মো: ইকবাল হোসেন সরকার, কুমিল্লার উত্তর জেলার শ্রমিকলীগে আহবায়ক মজিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক জাকারিয়া সরকার, বাংগরা থানা সেচ্ছাসেবকলীগের আহব্বয়ক নিয়াজ মো: রিপনসহ আরো অনেকে।

ড. আহসান আলম সরকার কিশোর জানান, সড়কের দুই পাশে ঘন আগাছার কারণে দিনের আলোতেই ছিনতাই ডাকাতি চলে। আমরা বিজয় দিবস উপলক্ষে অপ্রয়োজনীয় বৃক্ষ পরিষ্কার করি, যাতে পথচারী সঙ্কাহীন সাধারণভাবে চলাচল করতে পারে।

পিআইবিতে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সাংবাদিকদের ৩ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মোঃ জামাল উদিন দুলালঃ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার প্রিন্ট মিডিয়ার ২৮ জন সাংবাদিকের ৩ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার থেকে রাজধানীর সার্কিট হাউস রোডস্থ পিআইবি’র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পিআইবির উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন।

পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী ও পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, রিসোর্স পার্সন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, চ্যানেল আই’র সিনিয়র চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাসার, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদিন দুলাল সহ আরো অনেকে।

প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি সংবাদ লেখা ও প্রকাশের মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান : স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে নাজমুল নামের এক দশম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুইটি হাতলসহ একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা প্রদান করেছে মানব সেবায় মি. ফান নামের একটি সংগঠন। ফলে ৪ কিলোমিটার পথ পায়ে হেটে আর বিদ্যালয়ে যেতে হবেনা নাজমুলের।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা নাজমুলের বাড়ীতে উপস্থিত হয়ে দু’টি হাতল ও একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা তার হাতে তুলে দেন।

প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুল উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নবী মিয়ার ছেলে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপের সদস্যদের কাছ থেকে অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যায় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্যরা। শুরু হয় দেশ-বিদেশে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ। আর সেই অর্থ দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন সেই সব অসহায় মানুষগুলোর পাশে। তারই ধারাবাহিকতায় সংগঠনের এক সদস্যর কাছ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলের ৪ কিলোমিটার পথ পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার খবর পেয়ে হাতল ও একটি রিক্সা নিয়ে তার পাশে দাঁড়ান।

ইতিপূর্বে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামে অসহায় মা ও মেয়েকে থাকার জন্য তৈরি করে দিয়েছে একটি নতুন ঘর। তার কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে উপজেলার শুশুন্ডা দক্ষিণ দিলালাপুর গ্রামের আরো এক অসহায় মা ও ছেলেকে দেয়া হয় নতুন ঘর।

তার কিছু দিন মধ্যে উপজেলা সদর এলাকার উত্তরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ খলিল মিয়াকেও দেয়া হয় একটি ঘর। আর এসব ঘর গুলোর নাম দেয়া হচ্ছে ‘ছায়ানীড়’। এছাড়াও এলাকায় বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে তারা অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া, শীতবস্ত্র বিতরণ, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এতিম ছাত্রদের পোশাক প্রদানসহ জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিদের নিজ খরচে রক্ত প্রদানও করে আসছে এই সংগঠনের সদস্যরা।

 

কুমিল্লার চান্দিনায় জীবিকা নির্বাহে পঙ্গু শাহজালাল পেল অটোরিক্সা

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের অটোরিক্সা চালক শাহজালাল। ২ ভাই ও ১ বোনের সংসারে শাহজালাল সকলের বড়। ২০০৪ সালে বিয়ে করে দাম্পত্য জীবন শুরে করেন তিনি। দাম্পত্য জীবনে ৪ কন্যা সন্তানের জনক শাজালাল।

সংসারের ঘানি টানতে ভোর থেকে রাত অবধি ভাড়ায় অটোরিক্সা চালিয়ে সংসার চালতো তার। নিজ বাড়িতেই হোচট খেয়ে পড়ে সুন্দর সাজানো জীবন অগোছালো হয়ে পরে তার। মাত্র এক বছরের ব্যবধানে প্রাণঘাতি ক্যান্সার থেকে রক্ষা করতে ডাক্তার তার একটি পা কেটে ফেলে। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন শাহজালাল। স্ত্রী, ৪ কন্যা সন্তানকে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি।

হঠাৎ দেবদূত হয়ে যেন অসহায় পঙ্গু শাহজালালের পাশে দাঁড়ান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে ১০১ সদস্যের টিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মূলমন্ত্র ‘সেবা-শান্তি-প্রগতি’কে মনে লালন করে পঙ্গু শাহজালাল এর চিকিৎসা ব্যয় বহন থেকে শুরু করে জীবিকা নির্বাহের আলোর দিশারী উঠেন ওই টিম। পরবর্তীতে তার জীবিকা নির্বাহ করার জন্য দেওয়া হয়েছে একটি ইজি বাইক (অটোরিক্সা)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বাগুর আব্দুল মাজিদ মার্কেট এলাকায় আর্ত মানবতার সেবায় অসহায় পঙ্গু রিক্সা চালকের মাঝে ইজি বাইক বিতরণ অনুষ্ঠানে শাহজালালের হাতে চাবি তুলে দেন নেতৃবৃন্দ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ১০১ সদস্যের টিম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সালেহ্ মোহাম্মদ টুটুল।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোসলেহ্ উদ্দীনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য এড. জাহিদুল আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সদস্য আবদুর রহমান মানিক সরকার, শাহদাত হোসেন মিঠু, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক এমএ. সাত্তার, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোদ্দাম হোসেন, গোলাম আব্বাস গনি, শাহজাহান খন্দকার, নজরুল ইসলাম, ছাত্র নেতা যাদব রায় প্রমুখ।

মুরাদনগরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিবল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআ’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, মুরাদনগর উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, যুদ্ধকালিন কমান্ডার গিয়াস উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, সদস্য ভিপি জাকির হোসেন, আফজালুন নেছা বাসেত, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শরিফুল ইসলাম, আবুল হাসেম, বাবুল মিয়া, সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক রহিম পারভেজ, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, কুলসুম হাসান মিতু প্রমূখ।
সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

মুরাদনগর ইউপি নির্বাচন: প্রচারণায় মাঠে নেমেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ

 

সেলিম সজীবঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইকবাল সরকারের নির্বাচনী প্রচারণা ও শুভাযাত্রা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে গানের ছন্দে, হাত তালি দিয়ে মাইকের মাধ্যমে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইকবাল সরকারের পক্ষ থেকে পোস্টারিং ও হ্যান্ডবিল বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। বিভিন্ন দোকানপাঠ পথচারীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করে ভোট চান। পরে তাদের শুভাযাত্রা র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

গোলাম সরোয়ার ফুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা হানিফ সরকার, উত্তর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, নাসির উদ্দিন শিশির, জেলা আওয়ামী মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, মুরাদনগর উপজেলার চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর উপজেলার যুবলীগের সাবেক সভাপতি ছফিউর রহমান ছফি, মুরাদনগর আওয়ামিলীগের কোষাদক্ষ লতিফ চেয়ায়ম্যানসহ সকল নেতৃবৃন্দ।

নৌকার ভরাডুবি ঘোড়ার দৌড়ে পিছিয়ে সবাই!

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জয়ের জন্য স্থানীয়দের জরিপে শুরুতে এগিয়ে ছিলো আ’লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মোঃ ইকবাল হোসেন সরকার।

বুধবার (২ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকরের নির্বাচনী গণসংযোগে হামলা, গুলিবর্ষণ ও ভাংচুরের ঘটনা পর থেকে স্থানীয়দের মাঝে এক ধরনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ফলে জয়ের জন্য নৌকার নিশ্চিত ভরাডুবি হবে দাবি করে স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকর বলেন, নির্বাচনে জয়ের লক্ষে তার নিজ প্রতীক ঘোড়ার দৌড়ে এখন পিছিয়ে সকল প্রার্থীরা।

প্রতীক পাওয়ার শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকর প্রচার প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও তার উপবে হামলার ঘটনার পরথেকে প্রতিদিন জোরালো ভাবে গনসংযোগ করছেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার সারাদিন ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের কাছে ঘোড়া মার্কায় ভোট চান স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকরসহ কয়েক’শ মুরব্বি ও স্থানীয় রাজনৈতিকবীদরা। অপরদিকে তেমন কোন প্রচারনা চোখে পরেনি নৌকাসহ অন্যান্য প্রার্থীদের।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ছফু মিয়া সরকার নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারণে ২০২০ সালের ২ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান ছফু মিয়া সরকার মৃত্যুবরণ করেন। এ কারণে গত ৩ সেপ্টম্বর চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর ওই ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।

ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩৪ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৪৭ জন এবং নারী ভোটার ৭ হাজার ৩৮৭ জন।

জনগণের ভোটে নৌকা প্রতিকের প্রার্থীর জয় সুনিশ্চিত- জাহাঙ্গীর আলম সরকার

সেলিম সজীব:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, জনগণের ভোটে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকারের  বিজয় সুনিশ্চিত ।  এই মার্কা কারো ব্যক্তিগত মার্কা নয়, এটা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মার্কা। তাই ১০ ডিসেম্বর নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে নৌকা প্রতিককে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে আহবান জানান এই নেতা।

বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুরে পথসভায় প্রবীণ এই আওয়ামলীগ নেতা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই নির্বাচনকে বানচালের চেষ্টা করা হচ্ছে। ২ ডিসেম্বর বিকেলে প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ভাড়াটে সন্ত্রাসীরা  আমাদের উপর অতর্কিত হামলা করে এবং ২ রাউন্ড গুলিবর্ষণ করে। আমি তাদেরকে বলতে চাই এসব হামলা  করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার সুযোগ নেই। আমি আইনত ব্যবস্থা নিবো।

রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকার মাহাতিকান্দার ৬ নং ওয়ার্ডের সাহেব নগর এলাকায় উঠোন বৈঠক করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান লতিফ সরকার, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সওদাগর, সহ-সভাপতি বাহাউদ্দিন মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকার। এছাড়া আ’লীগ নেতা মোবারক, সাত্তার, ছিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড মেম্বার ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ।

পরে ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার, তেমুরিয়া ও আমিননগরে গণসংযোগ ও পথসভা করেন নৌকা প্রতিকের প্রার্থী। পথসভায় নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকার জানান, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে এ ইউনিয়নকে বাংলাদেশের একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে আমার অংশগ্রহণ থাকবে সিংহভাগ। এই ইউনিয়নবাসীর জন্য অতন্দ্র প্রহরীর মত কাজ করবো।