Tag Archives: যে কারণে

যে কারণে মুন্নী সাহাকে

যে কারণে মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় হস্তান্তর

যে কারণে মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নী সাহাকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটে। পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যায়। তবে, প্যানিক অ্যাটাক এবং অসুস্থতার কথা বিবেচনায় তাকে জামিনের শর্তে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, কারওয়ান বাজারে লোকজন মুন্নী সাহাকে ঘেরাও করেছিল। তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয়। যেহেতু তার নামে চারটি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তবে এর আগে, তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন জানান, সাংবাদিক মুন্নী সাহা রাত ১০টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু লোক তাকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার পরে রাজধানীর কাওরান বাজারে ‘এক টাকার খবরে’র অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নী সাহা। জনতা টাওয়ারের সামনে সবজি কেনার সময় জনতার তোপের মুখে পড়েন। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় মুন্নি সাহাকে। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার মধ্যে যে কোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে এমন কথা জানিয়েছিল তেজগাঁও থানার ওসি। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানানো হয়। কিন্তু ডিবি কার্যালয়ে যাওয়ার পর তার প্যানিক অ্যাটাক হওয়াসহ অসুস্থতা কারণ হিসেবে দেখা দেয়। তখন ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নেওয়ার শর্তসহ নানা দিক বিবেচনায় রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

যে কারণে শ্রেয়াস-রাসেল-স্টার্ককে

যে কারণে শ্রেয়াস-রাসেল-স্টার্ককে ছেড়ে দিচ্ছে কেকেআর

যে কারণে শ্রেয়াস-রাসেল-স্টার্ককে ছেড়ে দিচ্ছে কেকেআর

ডেস্ক রিপোর্ট:

আগামী ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দলে বড় সিদ্ধান্ত হিসেবে ছেড়ে দেওয়া হতে পারে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল এবং মিচেল স্টার্ককে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

জানা যাচ্ছে, অধিনায়ক শ্রেয়াসকে ছেড়ে দেওয়ার বিষয়ে কলকাতার ফ্র্যাঞ্চাইজি ও তার মধ্যে কিছু মতবিরোধ রয়েছে। তার নেতৃত্বে দলটি সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হলেও তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল কিছুটা হতাশাজনক। উল্লেখ্য, ১২.২৫ কোটি টাকায় ২০২২ সালে তাকে দলে ভেড়ানো হলেও ২০২৩ মৌসুমে তিনি খেলতে পারেননি। কেকেআরের হয়ে ২৯ ম্যাচে তার গড় রান ৩৪.১৪ এবং স্ট্রাইক রেট ১৪০, মোট রান ৭৫২।

শ্রেয়াসের মতোই বাদ পড়ার পথে রয়েছেন দীর্ঘ সময় ধরে কেকেআরের সাথে থাকা আন্দ্রে রাসেলও। ২০১২ সাল থেকে কেকেআরে খেলে আসা এই তারকা পেস বোলিং অলরাউন্ডার বরাবরই দলের সাফল্যে অবদান রেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে, এবং এই কারণেই কেকেআর রাসেলকে রিটেন করার পক্ষে নয়।

অন্যদিকে, গত মৌসুমে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কেকেআর। যদিও মৌসুমে ১৪ ম্যাচে ১০.৬১ ইকোনমিতে তিনি ১৭ উইকেট নিয়েছেন, তার পারিশ্রমিক নিয়ে চলছে আলোচনা। তাই তাকে ছেড়ে দিয়ে নতুন নিলামে দলে টানার পরিকল্পনা করছে কেকেআর।

তবে এই ক্রিকেটারদের রিটেন করতে না চাইলেও আনক্যাপড হিসেবে হর্ষিত রানা এবং রিঙ্কু সিংকে রিটেন করার ব্যাপারে আগ্রহী কেকেআর।

যে কারণে কানাডা অভিবাসীর সংখ্যা

যে কারণে কানাডা অভিবাসীর সংখ্যা কমাতে চায়

যে কারণে কানাডা অভিবাসীর সংখ্যা কমাতে চায়

ডেস্ক রিপোর্ট:

গত কয়েক বছরে প্রথমবারের মতো উল্লেখযোগ্য হারে অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নিচ্ছে কানাডা। বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন সরকার টিকে থাকতে এই নীতি পরিবর্তন করছে।

কানাডা ২০২৫ সালে তিন লাখ ৯৫ হাজার, ২০২৬ সালে তিন লাখ ৮০ হাজার এবং ২০২৭ সালে তিন লাখ ৬৫ হাজার নতুন স্থায়ী অভিবাসী নেবে বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। এছাড়া, ২০২৫ সালে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ৩০ হাজার কমানোর পরিকল্পনাও রয়েছে।

দেশটির পত্রিকা “দ্য ন্যাশনাল পোস্ট” প্রথম এই তথ্য প্রকাশ করে। দীর্ঘদিন ধরে কানাডা নতুন অভিবাসীদের স্বাগত জানিয়ে আসলেও, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন ইস্যুতে জাতীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর প্রধান কারণ হলো বাড়ির মূল্যবৃদ্ধি।

দুই বছর আগে সুদের হার বেড়ে যাওয়ায় অনেক কানাডিয়ান তাদের ঘরবাড়ি কেনার সামর্থ্য হারিয়েছেন। একই সময়ে অভিবাসীদের ঢল দেশটির জনসংখ্যা রেকর্ড হারে বাড়িয়েছে, যা ঘরবাড়ির চাহিদা এবং দাম দুটোই বাড়িয়েছে।

এ ইস্যুটি কানাডার রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব পাচ্ছে এবং আসন্ন অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। সমীক্ষা অনুযায়ী, কানাডার বাসিন্দাদের মধ্যে ধারণা বাড়ছে যে দেশে অনেক বেশি অভিবাসী রয়েছে।

সরকারের নতুন পরিকল্পনা সম্পর্কে “মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক” এর সেক্রেটারিয়েটের মুখপাত্র সাঈদ হোসেন বলেছেন, “আমরা কানাডায় অভিবাসীদের অধিকার ইস্যুতে ইতিহাসের সবচেয়ে বড় পশ্চাদপসরণ প্রত্যক্ষ করছি। স্থায়ী অভিবাসীর সংখ্যা কমানো অভিবাসীদের উপর সরাসরি আঘাত। এটি তাদের অস্থায়ীভাবে থাকতে বা অনিবন্ধিত হতে বাধ্য করবে, যা তাদেরকে শোষণমূলক কাজ করতে বাধ্য করবে।”

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয় থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, গত আগস্টে কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছিলেন, “কানাডার নাগরিকরা এমন কোনো অভিবাসন পদ্ধতি চান না যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”

যে কারণে সাকিবকে দেশে ফিরতে

যে কারণে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করল বিসিবি

যে কারণে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করল বিসিবি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ২১ অক্টোবর শুরু হবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচের জন্য দল ঘোষণা করে, যেখানে সাকিব আল হাসানকে তার অনুরোধ অনুযায়ী স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে শেষ পর্যন্ত সাকিবের দেশে ফেরা হচ্ছে না। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তার ঢাকা পৌঁছানোর কথা ছিল।

সাকিব যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিলেন এবং তিনি বর্তমানে দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। দুবাইয়ে পৌঁছানোর পর সাকিবকে বাংলাদেশ থেকে বার্তা পাঠানো হয় যে, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তাকে দেশে ফেরার বিমানে চড়তে নিষেধ করা হয়েছে।

সরকারি পর্যায় থেকেই এই নির্দেশনা এসেছে বলে জানা গেছে। অবশেষে সাকিবকে জানানো হলো, আপাতত দেশে না ফেরার জন্য। বিসিবি এবং সরকারি পর্যায় থেকে সাকিবকে জানানো হয়েছে যে, নিরাপত্তার স্বার্থে তিনি যেন এখনই দেশে না ফেরেন।

দুবাইয়ে সাকিবের যাত্রাবিরতি দীর্ঘ ছিল। বুধবার দুবাই পৌঁছালেও, সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট ছিল আজ বিকেল ৫টার দিকে এবং ঢাকায় তার পৌঁছানোর কথা ছিল রাত ১১টার পরে। তবে, নিরাপত্তার কারণে সাকিবকে দুবাই থেকেই ফেরত যেতে হবে বলে জানানো হয়েছে। দেশের ক্রিকেট বোর্ড তাকে নিরাপত্তা হুমকির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

গত কয়েক দিন ধরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ স্লোগান দিয়ে মিছিল করেছে এবং দেয়াললিখন লিখেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ার দাবি তুলে আজও একটি পক্ষ স্মারকলিপি নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা করেছে।