,

বরুড়ার আলোচিত রহস্যময় পুরুষ জুয়েল মোল্লার রহস্যময় মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 17, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলার আলোচিত রহস্যময় পুরুষ ব্যবসায়ী জুয়েল মোল্লার রহস্যময় মৃত্যু হয়েছে। তার গাড়িটি রাস্তার পাশের খালে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে তার জীপ গাড়িটি খালে পড়ে তার মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জুন) ভোররাতে জেলার বরুড়া উপজেলার লাইজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মোল্লা বরুড়া উপজেলার পৌর এলাকার বেলবোজ গ্রামের আবদুল কুদুস মোল্লার ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাহমুদ জানান, জুয়েল মোল্লা জিপ চালিয়ে কুমিল।লা থেকে বাড়ি যাওয়ার পথে লালমাই-বরুড়া সড়কের লাইজলা এলাকায় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা কুমিল্লা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ জুয়েল মোল্লার গ্রামের বাড়ি থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে জনশক্তি রফতানির ব্যবসার নামে ইয়াবা পাচারের সঙ্গে জুয়েল মোল্লা জড়িত ছিলেন। সৌদি আরবে ওমরায় লোক পাঠিয়ে তাদের কাছেও ইয়াবা পাচার করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে থানায় কোন মামলা ছিল না।