Tag Archives: শিশুর

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর-জগৎপুর অংশে চলাচলকারী আইদি পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের ছোট ছেলে মো. তাহিম হাসান ফাহিম (১২) নিহত হয়েছে। এই দুর্ঘটনায় কাজী মনির হোসেন ও তার স্ত্রী, বড় ছেলে, বড় পুত্রবধূ এবং সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা কাজী মনির হোসেন পরিবারসহ নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে আসেন। লঞ্চঘাট থেকে সিএনজিচালিত স্কুটারে করে হাজীগঞ্জের পথে রওনা দিলে চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের একটি দ্রুতগামী বাস সিএনজি স্কুটারটিকে সজোরে ধাক্কা দেয়।

এই সংঘর্ষে সিএনজি স্কুটারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিএনজি থেকে তাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত কাজী মনির হোসেন, তার স্ত্রী ও বড় ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, তার পুত্রবধূ এবং সিএনজি চালককে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুত্রবধূকে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল বিভাগের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, কাজী মনির হোসেন ও তার পরিবারের পাঁচজন সদস্য নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাসের ধাক্কায় তাহিম ঘটনাস্থলেই মারা যান। কাজী মনিরের পরিবারের বাকি সদস্য এবং সিএনজি চালক আহত হয়েছেন। পুত্রবধূর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং বাস ও সিএনজিকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে নিহত তাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তিতে পানিতে ডুবে

শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে মাহাদী হাসান নামে ২ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। তিন ভাই বোনের মধ্যে ছোট নিহত মাহাদী ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ হাসান আহমেদ ও রুমা বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সকালে শিশু মাহাদি তার নিজ বাড়ির বসতঘরের আঙ্গিনায় খেলাধুলা করছিল। একসময় সে পরিবারের সদস্যদের দৃষ্টির আড়ালে গিয়ে হারিয়ে যায়। কিছু সময় পার হয়ে গেলে শিশুটিকে সমগ্র বাড়ি খুঁজে ভেড়ায় তার মা।

সন্তানকে না পেয়ে রুমা বেগম আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এরপর স্বজনরা দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম তাকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে দেড় বছর বয়সী রাফসানা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাফসানা মহালক্ষীপাড়া এলাকার সোহেলের মেয়ে।

শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে খেলতে গিয়ে রাফসানা পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল হক জানান, রাফসানা তার নাতনি ছিলেন। তিনি আরও বলেন, সবার অজান্তে পুকুরে পড়ে যাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার অন্তত ৩০ মিনিট আগে শিশুটির মৃত্যু হয়েছে।

কুমিল্লায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের স্টীলব্রীজ সংলগ্ন শামীম হোসেন আপন(১০) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে মক্রবপুর স্টীল ব্রীজ সংলগ্ন ফারুকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন আপন(১০),মক্রবপুর গ্রামের হাজী বাড়ীর নজরুল ইসলামের ছেলে।ও নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহতেরর পরিবার দাবী করেন,সোমবার সন্ধ্যায় স্টীলব্রীজ সংলগ্ন ভাড়া বাসার পূর্ব পাশে কাপড় শুকানোর রশির সাথে ওড়নার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় আপনকে দেখতে পায়,সেখান থেকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নজরুল ইসলাম দাবী করেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।কি কারণে আত্মহত্যা করে সে বিষয়ে কোন কথা বলতে রাজী হয়নি।এর আগে সাংবাদিকদের কাছে দেয়া একটি বক্তব্যের ভিডিও ক্লিপে তিনি তখন বলেছেন,যেখানে তার ছেলের লাশ পাওয়া গেছে সেখানে মরতে পারেনা।আমার ছেলেকে হত্যা করা হয়েছে,আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহতের নানা হাসান বলেন,আমার নাতীকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন,এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।