Tag Archives: হলিউড

হলিউড ছাড়ছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক রিপোর্ট:

হলিউড থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কঠিন রোগে আক্রান্ত হয়েই অভিনেত্রীর এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

হলিউডের জনপ্রিয় দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। তবে এখন সেই সবকিছুই প্রাক্তন। ২০১৬ সালে একটি প্রাইভেট বিমানে তাদের দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়। ঘটনাটি পুরোনো হয়ে গেলেও তাদের এই দ্বন্দ্ব আজও রয়ে গেছে।

বিমানে সেই ঝামেলা চলাকালীনই নাকি জোলির গায়ে মদ ঢেলে দেন ব্র্যাড। তাদের সন্তানদের সামনেই এই কুরুচিকর ঘটনা ঘটে বলেও জানা যায়। তারপরেই ব্র্যাডের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেন অভিনেত্রী। তাদের দুজনের ওয়াইনের ব্যবসা নিয়েও একাধিক ঝামেলা হয়েছে তাদের মধ্যে।

তবে অ্যাঞ্জেলিনার চিরকালের মতো হলিউড ছাড়ার এই সাম্প্রতিক সিদ্ধান্ত নেট পাড়ায় আলোড়ন ফেলেছে। বেলস পালসি রোগে আক্রান্ত এই অভিনেত্রী। সেই কারণেই হলিউড ছাড়ছেন তিনি। তাছাড়াও ব্র্যাডের সঙ্গে তার ঝামেলাও একটি কারণ বলে জানতে পারা যাচ্ছে।

এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, ব্র্যাডের সঙ্গে ঝামেলার পর থেকে তিনি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছেন না। আজকাল তার এই বিবাদ নিয়ে খারাপ লাগে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, আমার শরীর স্ট্রেসের কারণে খারাপ হতে শুরু করেছে। আমার ব্লাড সুগার প্রায়ই বাড়ে কমে। আমার বিচ্ছেদের ঠিক ছ’মাস আগে আমি বেলস পালসি রোগে আক্রান্ত হই। হলিউড মোটেও স্বাস্থ্যকর নয়। হলিউডে থাকলে আমি কখনোই স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারব না।

অভিনেত্রী বলেন তার ছয় সন্তানই তার সবচেয়ে কাছের বন্ধু। তাদেরও স্বাধীনভাবে জীবন কাটানোর অধিকার আছে। পিট এবং তার বিচ্ছেদের সময়কালে তিনি মোট ৪টি সিনেমায় কাজ করেছেন। যদিও পিট এই সময় বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেছেন, এবং অস্কারও জিতে নিয়েছেন।

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনি বংশোদ্ভূত ইয়াসির ওমর শাহিন হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখক।

একটি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই মার্কিন নাগরিক।

এ প্রতিযোগিতার জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ৪ জানুয়ারি। এতে ১৬৫টি দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী ‘সাইন আপ’ করেন।

কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে অংশ নেন শাহিন। চূড়ান্ত ধাপের প্রথম পর্বে সারা বিশ্বের ৩২ প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় তিনি তার সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

‘ওতর এলকালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ গত বৃহস্পতিবার সৌদি আরবে শুরু হয়। প্রতিযোগিতায় ইসলামিক বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে।

ইয়াসির ওমর শাহিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান। তিনি হলিউডে ১৩০টির বেশি অনুষ্ঠান নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করেছেন, তৈরি করেছেন ১৪টি তথ্যচিত্র।

এ ছাড়া তিনি আরব ও ইসলামিক দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন।

শাহিন বলেন, তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কোরআন মুখস্থ ও তিলাওয়াত করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কোরআন পড়ান শাহিন।

এবার ভক্তদের মাঝে সালমান শাহ ফিরছেন ভিডিও গেমের নায়ক হয়ে

 

বিনোদন ডেস্কঃ

বিশ্ব মাতানো জনপ্রিয় তারকাদের নিয়ে প্রায়ই দেখা যায় নানারকম ভিডিও গেম। সেসব গেমের কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। হলিউডে এ প্রচলন বেশ আগের। বলিউডেও শাহরুখ খান, হৃতিক রোশনরা তাদের অভিনীত ‘রা ওয়ান’, ‘কৃষ’ চরিত্র নিয়ে ভিডিও গেমে হাজির হয়েছেন।

এবার সেই তালিকায় যোগ হতে চললো ঢালিউডের নামও। আর এই ইন্ডাস্ট্রির পোস্টার বয় সালমান শাহকেই বেছে নেয়া হলো ভিডিও গেমের নায়ক হিসেবে। খুব শিগগিরই বিশ্ব-তারকাদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের অমর এ নায়ক।

জানা গেল, সালমান শাহকে প্রধান চরিত্র করে এনাইহিলেশন সিরিজের ভিডিও গেম তৈরি করছে বাংলাদেশের দুই তরুণ গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয়।

তাদের গড়ে তোলা প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি শিগগিরই প্রকাশের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৫ জানুয়ারি গেমটির একটি টিজার প্রকাশ করার পর দারুণ আলোচনা শুরু হয় সোশাল মিডিয়ায়।

সালমান ভক্তরা তো বটেই, বাংলাদেশি ভিডিও গেমাররাও এই উদ্যোগ অভিনন্দিত করেছেন। প্রথমবার দেশের কোনো তারকাকে ভিডিও গেমের নায়ক হিসেবে পাওয়াটাকে তারা খুবই আনন্দের বলে ভাবছেন। সবাই সাধুবাদ জানিয়েছেন এর উদ্যোক্তাদের।

গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ভিডিও গেমটিতে শুধু বাংলাদেশের নায়ক সালমান শাহ-ই থাকছে না। এর পুরো ম্যাপ, ব্যাকগ্রাউন্ড, চরিত্রগুলো হুবহু বাংলাদেশের আদলেই তৈরি হচ্ছে।

ভিডিও গেমটির টিজার দেখে ধারনা করা যাচ্ছে, এখানে সালমান শাহ একজন ফাইটারের ভূমিকায় হাজির হবেন। যেখানে তার একটি হাত আসল এবং অন্যটি যান্ত্রিক! তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরণ- সবকিছুই সালমান প্রেমিদের নস্টালিজিয়ায় ভোগাবে কিংবা মুগ্ধ করবে। কারণ এসব বেছে নেয়া হয়েছে সালমানের জনপ্রিয় বেশ কিছু সিনেমার ড্রেস থেকে।