Tag Archives: অভিনেত্রী

সালমানের সঙ্গে বিয়ের কার্ড ছাপানোর

সালমানের সঙ্গে বিয়ের কার্ড ছাপানোর কথা স্বীকার করলেন অভিনেত্রী সঙ্গীতা

সালমানের সঙ্গে বিয়ের কার্ড ছাপানোর কথা স্বীকার করলেন অভিনেত্রী সঙ্গীতা

ডেস্ক রিপোর্ট:

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পরেও সবচেয়ে বেশি আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। এর মধ্যে অন্যতম হলো খুনের হুমকি এবং বিয়ের সম্পর্কের নানা গুঞ্জন। বহুদিন ধরে সালমানের সঙ্গে বিভিন্ন অভিনেত্রীর সম্পর্কের খবর শোনা যায়। কিছুদিন আগে, অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক সময় সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সঙ্গীতা বিজলানির। তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছালেও, শেষ পর্যন্ত তা ভেঙে যায়, যা নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয়। এরপর থেকে অনেকের মনে নানা প্রশ্ন উঠে। তবে দীর্ঘদিন পর সঙ্গীতা এবার নীরবতা ভেঙে মুখ খুললেন।

এখন শিগগিরই সঙ্গীতা ‘ইন্ডিয়ান আইডল ১৫’ শোয়ের একটি এপিসোডে দেখা দেবেন। শোয়ের একটি নতুন প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

প্রশ্ন করা হয়েছিল, সালমানের সঙ্গে তার বিয়ের কার্ড ছাপানোর ব্যাপারে। সঙ্গীতা স্বীকার করেন, যা গুঞ্জন উঠেছে তা মিথ্যা নয়। এই উত্তরে শোয়ের বিচারক, সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি সহ সবাই চমকে যান।

দীর্ঘ সময় একে অপরকে ডেটিং করার পর, সালমান এবং সঙ্গীতা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের বিয়ের কার্ডও ছাপানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই বিয়ে ভেঙে যায়।

১৯৯৬ সালে সঙ্গীতা মহম্মদ আজহার উদ্দিনকে বিয়ে করেন এবং ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে এখনো তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে।

এছাড়া সালমানের সঙ্গে যোগাযোগের বিষয়ে সঙ্গীতা বলেন, কিছু সম্পর্ক ও বন্ধুত্ব চিরকাল থাকে। মানুষ আসবে এবং চলে যাবে, কিন্তু জীবনে কিছুই স্থায়ী নয়। এর মানে এই নয় যে, কোনো তিক্ততা রাখা উচিত। ওই সময়ে হয়তো তিনি কিছুটা শিশুসুলভ ছিলেন, যার জন্য এমন ঘটনা ঘটেছিল।

‘আলো আসবেই’ গ্রুপ

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন অভিনেত্রী মনিরা মিঠু

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন অভিনেত্রী মনিরা মিঠু

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সাংস্কৃতিক অঙ্গনে দুইটি দল বিভক্তি দেখা দেয়। একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছিলেন, আর এই সব পরিকল্পনা হোত হোত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার কথোপকথন সম্প্রতি ফাঁস হয়েছে।

এই গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকার সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, এবং চিত্রনায়ক রিয়াজ।

গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে। সেই গ্রুপে আলোচনা চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার মতো ভয়ংকর পরিকল্পনা উঠে আসে।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে অন্যান্য তারকারা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি দাবি করেন, ‘আলো আসবেই’ গ্রুপে ‘র মতো আরও একটি গ্রুপ আছে, যা একইরকম উদ্দেশ্য নিয়ে কাজ করে।

বুধবার সকালে এক ফেসবুক পোস্টে মনিরা লেখেন, ‘আলো আসবেই’ গ্রুপ এর মতো একটি গোপন গ্রুপ আছে। সেখানে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে, শিল্প ও শিল্পীর ভালো মন্দ নিয়ে আলাপ-আলোচনা করেন। প্রায় ৮ মাস আগে বিঞ্জের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ড. এজাজ ভাই, আমি, শামিম আহমেদ, আমরা— অনেকেই একটা খুবই স্বাভাবিক হাস্যোজ্জ্বল ভিডিও করি এবং সেটা আমার পেজে আপলোড দিই। সেই ভিডিওর ভিউ হয় মিলিয়নের ওপরে।’

মনিরা আরও লিখেছেন, ‘কারণ এজাজ ভাই আর আমাকে দর্শক কানেক্টেড করতে পারে হুমায়ূন আহমেদ স্যারের নাটকের সঙ্গে। আমাদের শিল্পী সংঘ থেকে আমাকে অনুরোধ করা হয় সেই ভিডিওটি ডিলিট করে ফেলার জন্য। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? একজন বললেন যে, শিল্পী সংঘের সেক্রেটারি নাজনীন হাসান চুমকির নাকি সারারাত ঘুম হারাম হয়ে গিয়েছিল যে, কীভাবে আমি এই অশ্লীল ভিডিও আপলোড দিলাম। কারণ ভিডিওর এক জায়গায় ড. এজাজ ভাই কমলা খাচ্ছিলেন আর ‘বিচি’ শব্দটা উচ্চারণ করেছিলেন। অ্যাক্টর ইকুইটির সেই গোপন গ্রুপের একজন সদস্য আমাকে কিছু স্ক্রিনশট পাঠান আমি যেন দ্রুত ভিডিওটি ডিলিট করি।’

মনিরা মিঠু লিখেছেন, ‘স্ক্রিনশটে দেখি সুজাত শিমুল আমাকে তুমুল গালাগাল করছেন। সারাজীবন মনে থাকবে সুজাত শিমুলের এই লাইনটি— এরা শিল্পী নামের বিষ্ঠা। মানে আমি আর কি। তিনি কবিতার মতো আরও অনেক গালাগাল দিয়েছিলেন আমাকে সেই গোপন গ্রুপে। আমি অবাক হয়ে দেখলাম যে, শিল্পী সংঘের কোনো সিনিয়র সদস্য সুজাত শিমুলকে বলেননি যে, একটি ভিডিওর জন্য মিঠু আপাকে এভাবে গালাগাল করছো কেন? নাজনীন হাসান চুমকি তো আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতেন যে, মিঠু আপা ভিডিওটি শ্রুতিমধুর না, মুছে ফেলেন। কারণ তার সঙ্গে আমার কোনো ধরনের বিবাদ ছিল না।’

এই অভিনেত্রী লিখেছেন, ‘শিল্পী সংঘের খুবই কনিষ্ঠ একজন সদস্য আমাকে সেই গোপন গ্রুপের স্ক্রিন শট পাঠিয়েছিলেন। আমাকে জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটির কমেন্ট চেক করি, দেখলাম কোথাও আমার পেইজের দর্শক এই ‘বিচি’ শব্দটির সঙ্গে কানেক্ট হননি। হয়তোবা আমার ও ডক্টর এজাজ ভাইয়ের ভক্তদের ‘কান’ শিল্পী সংঘের উচ্চপদস্থ পদ পাওয়া সদস্যদের ‘কান’-এর মতো এতো অশ্লীল নয়, এতো হিংসাত্মক নয়। আমি কিন্তু সেই ভিডিওটি ডিলিট করেছিলাম অপমানে, ঘৃণায়, লজ্জায়।

কিন্তু আমি ভীষণ বোকা, সেই ভিডিওটি ডিলিট না করলে আমি অনেক টাকা পেতাম । কারণ সেই সময়ে আমি নিয়মিত পেজে ভিডিও দিতাম এবং সেটা আমার একটা আয়ের উৎস ছিল। কিন্তু আমার বিজ্ঞ আদালত সুজাত শিমুলের ফাঁসির আদেশ আর নাজনীন হাসান না ঘুমিয়ে স্ট্রোক করতে পারেন এই লজ্জায় আমি প্রায় ভিডিও দেওয়া বন্ধ করে দেই।’

তবে এই স্ট্যাটাসটির পর সেটি আর মনিরার টাইমলাইনে খুঁজে পাওয়া যায় নি। যদিও পরে অভিনেত্রী আরও একটি পোস্ট লিখে জানিয়ে দেন যে, কেন বারবার তার পোস্ট মুছে যাচ্ছে বুঝতে পারছেন না।

আবারও প্রেমের সম্পর্কে জড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী!

ডেস্ক রিপোর্ট:

তিনবার সাতপাকে ঘুরে দানে দানে তিন দান শেষ করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর পর জুটিয়েছিলেন এক ব্যবসায়ী প্রেমিক। অভিরূপ নাগ চৌধুরী নামে ওই প্রেমিকের সঙ্গে তার মাখামাখির খবর নেটিজেনদের কারও অজানা নয়।

একসঙ্গে ছুটি কাটানো, পূজায় ঘুরে বেড়ানো, সামাজিকমাধ্যমে এ নায়িকার প্রতি অভিরূপের আদরমাখা মন্তব্য দেখেই তাদের প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। এবার রটনা রটেছে, অভিরূপকে ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। ভারতীয় সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঐতিহাসিক গল্পে নির্মিতব্য সিনেমা ‘দেবী চৌধুরানী’তে অভিনয় করছেন শ্রাবন্তী। এর নির্মাতা শুভ্রজিৎ মিত্র। শোনা যাচ্ছে, তার সঙ্গেই শ্রাবন্তী বেঁধেছেন নিজের প্রাণ। অবশ্য এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে বদলেছেন সোশ্যাল হ্যান্ডেলে রিলেশনশিপ স্ট্যাটাস। ‘সিঙ্গেল’ কেটে দিয়ে টাঙিয়েছেন ‘কমিটেড’।

এদিকে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শ্রাবন্তী-শুভ্রজিতের এই ‘ঘনিষ্ঠতা’র সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। সেখানকার এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তারা। যতদিন উৎসব চলেছে, ততদিন একে-অপরের সঙ্গে গল্প-গুজব চালিয়েছেন বলে খবর। একে-অপরকে চেনার পর্ব চলছিল তা হলে তখন? কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরানী’ তৈরি করছেন শুভ্রজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এদিকে শ্রাবন্তীর মতো চুপ করে আছেন শুভ্রজিৎ নিজেও। বলছেন না কোনো কথা। তবে দুই শিল্পীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুভ্রজিতের সঙ্গে শ্রাবন্তীর যে ‘ঘনিষ্ঠতা’ তৈরি হয়েছে, তা নাকি প্রেমই।

শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলেসন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে।

ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। এর পর দুই বছর বিরতি নিয়ে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই আলাদা হয়ে যান তারা।

হলিউড ছাড়ছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক রিপোর্ট:

হলিউড থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কঠিন রোগে আক্রান্ত হয়েই অভিনেত্রীর এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

হলিউডের জনপ্রিয় দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। তবে এখন সেই সবকিছুই প্রাক্তন। ২০১৬ সালে একটি প্রাইভেট বিমানে তাদের দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়। ঘটনাটি পুরোনো হয়ে গেলেও তাদের এই দ্বন্দ্ব আজও রয়ে গেছে।

বিমানে সেই ঝামেলা চলাকালীনই নাকি জোলির গায়ে মদ ঢেলে দেন ব্র্যাড। তাদের সন্তানদের সামনেই এই কুরুচিকর ঘটনা ঘটে বলেও জানা যায়। তারপরেই ব্র্যাডের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেন অভিনেত্রী। তাদের দুজনের ওয়াইনের ব্যবসা নিয়েও একাধিক ঝামেলা হয়েছে তাদের মধ্যে।

তবে অ্যাঞ্জেলিনার চিরকালের মতো হলিউড ছাড়ার এই সাম্প্রতিক সিদ্ধান্ত নেট পাড়ায় আলোড়ন ফেলেছে। বেলস পালসি রোগে আক্রান্ত এই অভিনেত্রী। সেই কারণেই হলিউড ছাড়ছেন তিনি। তাছাড়াও ব্র্যাডের সঙ্গে তার ঝামেলাও একটি কারণ বলে জানতে পারা যাচ্ছে।

এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, ব্র্যাডের সঙ্গে ঝামেলার পর থেকে তিনি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছেন না। আজকাল তার এই বিবাদ নিয়ে খারাপ লাগে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, আমার শরীর স্ট্রেসের কারণে খারাপ হতে শুরু করেছে। আমার ব্লাড সুগার প্রায়ই বাড়ে কমে। আমার বিচ্ছেদের ঠিক ছ’মাস আগে আমি বেলস পালসি রোগে আক্রান্ত হই। হলিউড মোটেও স্বাস্থ্যকর নয়। হলিউডে থাকলে আমি কখনোই স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারব না।

অভিনেত্রী বলেন তার ছয় সন্তানই তার সবচেয়ে কাছের বন্ধু। তাদেরও স্বাধীনভাবে জীবন কাটানোর অধিকার আছে। পিট এবং তার বিচ্ছেদের সময়কালে তিনি মোট ৪টি সিনেমায় কাজ করেছেন। যদিও পিট এই সময় বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেছেন, এবং অস্কারও জিতে নিয়েছেন।

মা হচ্ছেন অভিনেত্রী ঈশানা খান

ডেস্ক রিপোর্ট:

মা হচ্ছেন ছোট পর্দার একসময়ের পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী ঈশানা খান। সুদূর অস্ট্রেলিয়া থেকে মা হওয়ার সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ঈশানা জানান, এখন জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করছেন তিনি। শিগগিরই তাদের ঘরে আসবে নতুন অতিথি। সকলের কাছে অনাগত সন্তানের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমেও নিজের অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে অভিনেত্রীর পরিবর্তনটাও ভক্তদের চোখে ধরা পড়েছে স্পষ্ট।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ইশানা। এরপর নিয়মিত তাকে দেখা গেছে টিভি পর্দায়। একের এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করেছেন।

এরপর ২০১৯ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীকে বিয়ে করেন তিনি। বিয়ের পরপর সেখানেই স্বামীকে নিয়ে সংসার শুরু করেন। দীর্ঘদিন ধরেই এই দম্পতি থাকছেন অস্ট্রেলিয়াতে।

বাংলাদেশের হার নিয়ে যা বললেন সেই পাকিস্তানের অভিনেত্রী

বাংলাদেশের হার নিয়ে যা বললেন সেই পাকিস্তানের অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ঢাকায় এসে ডিনার ডেটের ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি। যদিও পাক অভিনেত্রীর মনোবাসনা পূর্ণ হয়নি। গতকাল (বৃহস্পতিবার) ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টাইগারদের এমন হারে যদিও হতাশ নন তিনি। দিয়েছেন বার্তাও।

গত ১৪ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে ভরাডুবি ঘটে পাকিস্তানের। একপেশে ম্যাচে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। একদিনের বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি ম্যান ইন গ্রিনরা। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। এর মধ্যেই বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছিলেন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারি।

ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগী হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। পাকিস্তানের হারের শোক কাটাতে এক টুইটবার্তায় ঘোষণা দেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

পাকিস্তানের পর বাংলাদেশও ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি। বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে বড় জয় পেয়েছে স্বাগতিকরা। ভারত-বাংলাদেশ ম্যাচের পর সোশ্যাল মিডিয়া এক্সে সেহার লিখেছেন, বাংলার বাঘেরা দারুণ খেলেছো। তোমরা অন্তত ভারতকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানাতে পেরেছো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালি এবং হাসির ইমোজি।

তবে ভারতের ওপর প্রতিশোধের নেশা এখনও কাটেনি এই অভিনেত্রীর। কোহলিদের পরের ম্যাচ আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার কিউইদের দিয়ে প্রতিশোধ তুলতে চান তিনি।

লিংক খুঁজতে বারণ করলেন অভিনেত্রী ফারিণ

লিংক খুঁজতে বারণ করলেন অভিনেত্রী ফারিণ

ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘পুনর্মিলন’ সিনেমা।

কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে ‘পুনর্মিলন’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম চরকিতে।

এই ওয়েব ফিল্ম প্রচারের অভিনব এক কৌশল বেছে নিলেন অভিনেত্রী ফারিণ। শুক্রবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ‘পুনর্মিলন’ সিনেমা সার্চ করার ছবি প্রকাশ করে এই তারকা লিখেছেন, ‘লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। ডেসক্রিপশন-এ দিয়ে দিচ্ছি।’

অভিনেত্রীর এমন প্রচারের কৌশলে দর্শকরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই মন্তব্যঘরে জানিয়েছেন, মাত্র দেখে শেষ করলাম। শেষটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। খুব ভালো লেগেছে। আবার কেউ কেউ লিখেছেন, ভেবেছিলাম অন্য কোনো কিছুর লিংক কি না।

পুনর্মিলনের গল্প নিয়ে ফারিণ বলেছিলেন, একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প দেখানো হয়েছে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।

সিয়ামের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, সিয়াম দারুণ গুণী একজন অভিনেতা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এই সিনেমা দেখে কাঁদবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।

সিয়াম-ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

সৃজিত অবশেষে জয়াকেই বেছে নিলেন

সৃজিত অবশেষে জয়াকেই বেছে নিলেন

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ সময় পর ফের ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এই নির্মাতার ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। ইতোমধ্যে শুটিংয়ের অংশ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ।

প্রায় পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। কেমন ছিল সেই অভিজ্ঞতা, সে বিষয়েই আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

জয়ার ভাষায়, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।

জানা যায়, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন নির্মাতা।

সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই দুটি ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’।

যেখানে জয়া বাদেও আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ গেল অভিনেত্রী

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ গেল অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট:

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক সিলভিনা লুনা। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা যায়, ৭৯ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার পরিবারের সম্মতিতেই তা খুলে দেওয়া হয়। খবর এনডিটিভি ও হোলা।

খবরে বলা হয়, ২০১১ সালে অভিনেত্রী হওয়ার আশায় প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন লুনা। তার জেরেই শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। যা গত বছর থেকে চরম আকার ধারণ করে। তার দুটি কিডনিই হয়ে যায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন লুনা। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু কোনো চেষ্টা সফল হয়নি। অবশেষে ৪৩ বছরের তারকাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতেও বিশেষ লাভ হচ্ছিল না। অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

লুনার এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা।