Tag Archives: হোমনায় মুজিব বর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

হোমনায় মুজিব বর্ষ-উপলক্ষে হোমনা তিতাসে আনন্দ শোভাযাত্রা

 

মোঃ আতিক, হোমনাঃ
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ ২০২০ খ্রি. হোমনাা ও তিতাস উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

বুধবার কুমিল্লা-২ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে হোমনা উপজেলার আসাদপুর ও চান্দেরচর ইউনিয়নে বিশাল আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারমান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, বিশিষ্ট শিল্পপতি মো.জহিরুল হক,উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, রোস্তম আলম স্বপন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, আবুল বাশার মোল্লা, জসিম উদ্দিন সওদাগর,কামরুল ইসলাম, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, কৃষকলীগের সভাপতি হাজী মুকবুল হোসেন,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান,পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স,,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ,মহিলা আওয়ামী লীগে শেফালী বেগম সহ কয়েক শতাধিক আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

হোমনায় মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা শুরু শুক্রবার

মোঃ আতিক, হোমনাঃ

কুমিল্লার হোমনায় মুজিব বর্ষ উপলক্ষে গণপাঠাগারের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হবে আগামী শুক্রবার । এর উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।

হোমনা উপজেলার বিভিন্ন সাহিত্যিক, গীতিকার ও কবিদের রচিত সাহিত্য, গল্প ও কবিতার বই পাওয়া যাবে উক্ত মেলায়।

আহমেদ উল্লাহ রচিত “তুলসি ঘাটের বৃত্তান্ত”, শর্মি ভৌমিকের “প্রেমে পূর্ণতায়”, বাসার তাসাউফের “মা সেজে পরি এসেছিল”, আমিনুল ইসলামের “শতবর্ষে শেখ মুজিব” ও আমান উল্লাহ চৌধুরীর “অচিন মানুষ” সহ বিভিন্ন প্রতিভাবান লেখকের বিভিন্ন বই পাওয়া যাবে হোমনার ২১শে বই মেলায়।

সোমবার সন্ধ্যায় হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সাহিত্যিক ও গীতিকার ও কবি আহমেদ উল্লাহ্ তার রচিত “তুলসি ঘাটের বৃত্তান্ত” বইটি হোমনা গণ-পাঠাগারকে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা গণ পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক আবদুস সালাম ভূঁইয়া, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক মোরশিদ আলম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাছান দাদন, বিশিষ্ট ভাষ্যকার কবি দেলোয়ার। হোমনায় য়ার।

হোমনায় মুজিব বর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

হোমনা প্রতিনিধি ঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষ্যে কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা-২(হোমনা-তিতাস)সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এ কর্ণার উদ্বোধন করেন । বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বিদ্যালয়ের উদ্যোগে এ কর্ণার স্থাপন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ,এসিল্যান্ড তানিয়া ভুইয়া,মেয়র এ্যাড. নজরুল ইসলাম,ওসি মো.আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার ও সহকারী শিক্ষক মো.আমিনুল ইসলাম প্রমুখ ।

পরে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি সংরক্ষিত কক্ষে বঙ্গবন্ধ ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী । এতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন স্থির চিত্রসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই এতে সংরক্ষণ করা হয়েছে।