Tag Archives: ১০ জনের মৃত্যু

ইতালিতে রাতভর প্রবল বৃষ্টির জেরে বন্যা, ১০ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রাতভর প্রবল বৃষ্টি ও এর জেরে সৃষ্ট বন্যায় ইতালিতে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন। ইতালির মধ্যাঞ্চলীয় মার্চে এলাকায় রাতভর প্রবল বৃষ্টি ও বন্যায় এই ঘটনা ঘটে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইতালীয় কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, উদ্ধারকারীরা এখনও নিখোঁজ তিনজনের সন্ধান অব্যাহত রেখেছে।

রয়টার্সের প্রকাশিত ফুটেজে মার্চের পার্শ্ববর্তী উমব্রিয়া অঞ্চলের নিকটবর্তী কান্তিয়ানো গ্রামের বাসিন্দাদের রাস্তা থেকে কাদা পরিষ্কার করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা লুসিয়ানা অ্যাগোস্টিনেলি রয়টার্সকে বলেন, ‘(বন্যায়) আমার ফলের দোকানটি উল্টে গেছে।’

ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা বলেছে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত এক বছরে যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে এটি তার এক তৃতীয়াংশ। বন্যার কবলে পড়া সেরার সান্ত’অবন্দিওর মেয়র লুডোভিকো ক্যাভার্নি রাষ্ট্রীয় রেডিও আরএআই’কে বলেছেন, ‘এটি (বৃষ্টি ও বন্যা) ভূমিকম্পের মতো ছিল’।

জাতীয় নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ফ্যাব্রিজিও কার্সিও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে মার্চের রাজধানী অ্যাঙ্কোনায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে দেখা করেছেন। ফায়ার ব্রিগেডের প্রকাশিত ফুটেজে উদ্ধারকারীদের সেনিগালিয়ার সমুদ্রতীরবর্তী শহরের লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এছাড়া অন্যদের একটি আন্ডারপাস পরিষ্কার করার চেষ্টা করতে দেখা যায়।

ইতালিয়ান সোসাইটি অব এনভায়রনমেন্টাল জিওলজির (এসআইজিইএ) বিশেষজ্ঞ পাওলা পিনো ডি’অ্যাস্টোর রয়টার্সকে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা হয়েছে এবং পূর্বাভাস দেওয়া সহজ ছিল না। তিনি বলেন, ‘এটি অপরিবর্তনীয় ঘটনা ছিল। হয়তো আমাদের ভবিষ্যত কেমন হবে তার স্বাদ আমরা এখনই পাচ্ছি।’

ইতালির ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৩০০ দমকলকর্মী বর্তমানে দুর্গত এলাকায় কাজ করছে এবং বন্যা থেকে বাঁচতে রাতারাতি ছাদে ও গাছে উঠে যাওয়া বহু মানুষকে উদ্ধার করেছে।

মার্চের আঞ্চলিক সরকারের নাগরিক সুরক্ষার প্রধান স্টেফানো আগুজি বলেছেন, রাতভর হওয়া বৃষ্টিপাত পূর্বাভাসের চেয়ে অনেক বেশি প্রবল ছিল। সাংবাদিকদের তিনি বলেন, ‘বৃষ্টির জন্য আমাদেরকে স্বাভাবিক সতর্কতা দেওয়া হয়েছিল, কিন্তু কেউ এমন কিছু আশা করেনি।’

সশস্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১০২০ সদস্য করোনায় আক্রান্ত, ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
দেশে এ পর্যন্ত সশস্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন সদস্য, পরিবারের ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১,৩৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য্ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আক্রান্তদের ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে প্রত্যাবর্তন করেন এবং ভর্তিরত অপর সকল রোগী সুস্থ আছেন। এই পর্যন্ত ১০ জন রোগী মৃত্যুবরণ করেন। তন্মধ্যে ৬০ বছর উৰ্দ্ধ অবসরপ্রাপ্ত ০৮ জন এবং ০২ জন কর্মরত সেনাসদস্য যারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সকল সদস্য, তাদের পরিবারবর্গ ও অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) সহ সকল সিএমএইচ-এ মোট ১৩ (তের) টি ‘আরটি-পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া সকল সিএমএইচ-এ পর্যাপ্ত পরিমান পিপিই, মাস্ক, গ্লোভস এবং প্রয়োজনীয় ঔষধাদিসহ আনুষাঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ আছে।

অদ্যাবধি সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪,৩৭৫ জন, পরিবারবর্গ ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২,২৬১ জন সদস্যের মোট ৭,৪১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রণীত সকল স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সার্বক্ষনিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।।