,

কুমিল্লা সদরে কাকলি হত্যা মামলার আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
October 28, 2019
news-image

মহিউদ্দিন ভূঁইয়াঃ

কুমিল্লা আদর্শ সদরে কাকলি হত্যা মামলার আসামী ফরিদকে গ্রেফতার করেছে কোটবাড়ি ফাঁড়ি পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে তাকে কোটবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ২৪ আগষ্ট ধনুয়াখোলা গ্রামে কাকলিকে হত্যা করে ফরিদ। কাকলির পরিবার ফরিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করে।

সেই মামলার আসামি ফরিদকে গ্রেফতার করে পুলিশ।