Tag Archives: অন্তর্বর্তী সরকারের

আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে তা নির্ধারণের দায়িত্ব

আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে তা নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের : রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, সেই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের।

বুধবার (২৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার চারু শিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, ‘সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের (অন্তর্বর্তী সরকার) সমর্থন দিয়েছে। কিন্তু কনস্টিটিউশনালি বা আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই।’

তিনি জানায়, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে। সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘প্রশাসন আপনাদের হাতে, অন্য সব স্টেট মেশিনারি আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে আপনারা কী করবেন, সেটা আপনাদেরই ঠিক করতে হবে।’

‘আওয়ামী লীগের দোসরদের অনুসারীরা ঘাপটি মেরে আছে নানা জায়গায়। ওদের কাছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে, সেসব তাদের কাছে আছে।’

তিনি জানান, ‘সেটাকে দমন করতে আপনাদের কী আইন প্রণয়ন করতে হ,বে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে। দোসরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশসহ অনেক জায়গায়। কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা?’

‘যারা ১৫ বছর যাবত শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে, তারা আজ এই জনসমুদ্রের ভিতর কোথায় লুকিয়ে আছে। অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে,’ ভাষ্য রিজভীর।

সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা

সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সর্ব্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এবারের সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব উপস্থাপিত হবে। সম্মেলন শেষ হবে বুধবার (১৮ ফেব্রুয়ারি)।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনে অংশগ্রহণকারী জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা এসব প্রস্তাব উপস্থাপন করবেন। এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে। এসব অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য দিক-নির্দেশনা দেবেন।

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) কার্য-অধিবেশনের পাশাপাশি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ হবে। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়াদি এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে। এরপর ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রেওয়াজ থাকলেও এবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাতের সুযোগ রাখা হয়নি। ফলে এ বছর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সাক্ষাৎ হচ্ছে না।

উল্লেখ্য, সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ডিসি সম্মেলন।

 

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য উদ্দেশ্য থাকলে সংকটে পড়বে: খসরু

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য উদ্দেশ্য থাকলে সংকটে পড়বে: খসরু

ডেস্ক রিপোর্ট:

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সমর্থন নিয়ে সংকট সৃষ্টি করতে পারে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবে। কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে।” তিনি সরকারকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও বক্তব্যের আগে সরকারের সদস্যদের অবশ্যই সচেতন থাকতে হবে।”

এদিকে, বিএনপির এই নেতা বলেন, “বিএনপি কখনোই জিয়াউর রহমানকে মহামানব বানায়নি। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায়, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হতে চান, তখন সমস্যা তৈরি হয়।”

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেছেন, “নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই।”

অন্তর্বর্তী সরকারের কাছে

অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা নিয়ে সংগীতশিল্পী আসিফের ৫ প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা নিয়ে সংগীতশিল্পী আসিফের ৫ প্রশ্ন

ডেস্ক রিপোর্ট:

সংগীতশিল্পী আসিফ আকবর শুধু গানেই নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। প্রায়ই তাকে প্রতিবাদী সুরে কথা বলতে শোনা যায়। কখনও নিজের মতামত, কখনও আবার অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

এবার তিনি অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে এই স্ট্যাটাস দেন।

পাঠকদের জন্য আসিফের পোস্ট হুবহু তুলে ধরা হলো—

মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের একশ দিন পূর্ণ না হলে আলোচনা-সমালোচনায় যাব না। নতুন সরকারকে একশ দিন সময় দেয়া এক ধরনের সৌজন‍্যতা। আমার তরফ থেকে সৌজন‍্যতা শেষ, এখন থেকে ভাল-মন্দ লিখতে হবে, পুরোনো অভ্যাস।

শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনই কুমিল্লার সন্তান, দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ, আপনাদের অভিনন্দন।

১. এই মওসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন! এই প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ, অর্থাৎ আমার কাছে জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ।

২. কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনও কেন দেওয়া হয়নি! কেন এখনও অনিশ্চয়তা! মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কীভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে!

৩. ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি! তারা হোমগ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে, এটা কোন ধরনের যুক্তি! ক্রিকেট মওসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল! কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন!

৪. পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কলোরেক্টাল (Colorectal) অ্যালার্জিতে ভুগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান—কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়! অগ্রগতি কতদূর!

৫. কুমিল্লা, ফেনী, চাঁদপুর নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া- এই ছয় জেলায় প্রবাসী আধিক্য বেশি। কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব, আপনাদের পদক্ষেপ কী জানতে চাই।

আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে, মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে। তবে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায়, তার ওপর পুরো বিষয়টা নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ ২৯) ফাঁকে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

রোববার ওই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল-জাজিরা। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবিলা করছে, সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কারপ্রক্রিয়া, আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল-জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক জানতে চাইলে ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার পাঁচ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে। কারণ, মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা (অন্তর্বর্তী সরকারের মেয়াদ) চার বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তার ওপরে।

তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা (সংস্কার) ভুলে যাও, নির্বাচন দাও। তাহলে সেটা করা হবে।
তাহলে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমি তা বলিনি যে চার বছর। আমি বলেছি, এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা।

চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকারব্যবস্থা সংস্কার হবে। মানুষ নতুন কিছু চায়। সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে। এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন, দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে-নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গও উঠে এসেছে সাক্ষাৎকারে। প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেছেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলছেন। তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে।

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. ইউনূস বলেন, তিনি (শেখ হাসিনা) নিজেকে অনেক কিছু বলতে পারেন। কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাঁকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতাও তাঁকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কি না, সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে। দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে।

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার প্রতীক। তবে দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। এ জন্য সকলকে ধৈর্য ধরে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

থ্রি জিরোর ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “আমাদের বর্তমান সভ্যতা ব্যর্থ। শুধু পরিবেশ ধ্বংস নয়, মানুষ মুনাফার পেছনে অন্ধভাবে ছুটছে। আমাদের নতুন একটি সভ্যতা তৈরি করতে হবে থ্রি জিরোর ভিত্তিতে—যেখানে দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না, এবং কার্বন নিঃসরণ শূন্যে নামবে। সম্পদের কুক্ষিগতকরণ বন্ধ করে সকলের মধ্যে সমান বণ্টনের মাধ্যমে নতুন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “বিদেশি অতিথিদের আমি বলব, আপনারা বাংলাদেশের রাস্তায় ঘুরে দেখুন। তরুণদের চিন্তা-ভাবনা বোঝার চেষ্টা করুন। তারা আমাদের নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। তাই আমি আপনাদের আহ্বান জানাব, নতুন এক বিশ্ব গড়ার বিষয়ে চিন্তা করুন।”

আজ থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’ (বিভক্ত বিশ্ব)। এতে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনেরও বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে এবং এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আওয়ামী লীগের নেত্রী অন‍্যদেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষ বিবেচনা করবে।

প্রতিশোধ নয়, সুবিচার প্রতিষ্ঠা করা হবে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, বৈঠকে মানবাধিকার বিষয়কে গুরুত্ব ও মানবাধিকার কমিশন শক্তিশালী করার কথা বলেছেন তুর্ক। আইনি সব সহযোগিতা করবে মানবাধিকার সংস্থা। মৃত‍্যদণ্ড বাতিল করার কোন সুযোগ আছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন তিনি।

এসময় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা হয়েছে। এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা সে বিষয়ে কথা হয়েছে। জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের হেড অফিস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।