Tag Archives: অস্ত্র

হরতাল অস্ত্র ভোতা হয়ে গেছে, কাজ হবে না: কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল৷ তারা তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এদের নৈরাজ্যের হরতাল কেই মানবে না। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রায় রূপান্তরিত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে- প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে তাহলে, সব রেডি। ঢাকায় ফখরুল সাহেব অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছেন।’

এই যুদ্ধ-অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

এই যুদ্ধ-অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

যুদ্ধ ও অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নে ব্যয় করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বে একের পর এক যুদ্ধ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন আবার প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে ইসরাইল। দুই পক্ষেরই শিশু নিহত হয়েছে। গতকাল দেখলাম হাসপাতালে আক্রমণ হয়েছে। সেখানেও শিশু মারা গেছে। আমি বিশ্বনেতাদের বলবো, এই যুদ্ধ বন্ধ করুন। অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। এই যুদ্ধের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। আমরা সেটা জানি। যুদ্ধের ফলে শিশু হারায় বাবা-মা, বাবা-মা হারায় সন্তানদের। ১৯৭১ ও ১৯৭৫ এ আমরা এই ভয়াবহতা দেখেছি। আজকে আমাদের এখানে তাপস আছে, তার শিশু বয়সেই বাবা-মা হারিয়েছে।

তিনি বলেন, অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নের ব্যয় হোক, আমরা চাই। যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ ধ্বংস করে। আমরা শান্তি চাই।

শেখ হাসিনা জানান, আমার ছোট্ট রাসেলের মতো আর যেন কাউকে জীবন না দিতে হয়, এটাই আমি চাই। এসময় কবি সুকান্তের কবিতাও আবৃত্তি করেন প্রধানমন্ত্রী।

তিনি জানায়, শিশুদের স্বাধীন দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোরদের নিয়ে এই সংগঠন। ধর্ম-বর্ণ নির্বিশেষ সব মানুষকে মানুষের দৃষ্টিতে দেখা এবং অটিস্টিক বা পিছিয়েপড়াদের আরও এগিয়ে নিতে হবে, এটাই এই সংগঠনের লক্ষ্য।

৭১ সালের বন্দিজীবনের স্মৃতিচারণ করে সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালে আমরা যখন বন্দি ছিলাম, একবার চেষ্টা করেছে ভেতরে এসে আমাদের ওপর হামলা করতে। একটা ছোট্ট তার আমাদের বাঁচিয়ে দেয়। একটা কাপড় ঝোলানো তারের সঙ্গে লেগে সে অফিসার পড়ে যায়, পরে সে ফিরে যায়। পরে কর্নেল অশোক আসে। সেদিনটি ছিল ১৮ তারিখ।

তিনি বলেন, ছোট্ট শিশুরা দ্রুত শিখে ফেলে। আমাদের বুড়োদের হয়তো দেরি হয়। এসময় প্রধানমন্ত্রী নিজের নাতির স্মৃতিচারণ করে বলেন, আমাদের এই শিশুরাই আগামী স্মার্ট বাংলাদেশের দক্ষ সৈনিক হবে।

শিশুদের উদ্দেশে শেখ হাসিনা জানান, আজ তোমরা যারা শিশু এখানে আছো, বাবা-মার কথা শুনবে। ঠিকমতো লেখাপড়া করবে। লেখাপড়া ছাড়া মানুষ বড় হতে পারে না। আমাদের ছেলেদেয়েদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে, আমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো।

তিনি বলেন, আমরা শান্তি চাই। দেশের উন্নয়ন চাই। এজন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আমাদের টার্গেট।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার পর থেকে আমার প্রচেষ্টা ছিল বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নত করবো। ছোট্ট শিশুদের জন্য পর্যাপ্ত স্কুল করে দেওয়া, বই দেওয়া, খেলাধুলার ব্যবস্থা করা, এসবের মধ্যদিয়ে শিশুদের গড়ে তুলতে সহযোগিতা করেছি। ছোটবেলা থেকে যেন খেলাধুলা ও সংস্কৃতি চর্চার অভ্যাস হয়, সে ব্যবস্থা করেছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্দিখানার পাশে রাসেল প্যারেড দেখেছে। গ্রামের বাড়ি গিয়ে বাচ্চাদের নিয়ে সে প্যারেড করতো। বাচ্চাদের পুরস্কারও দিতো। তার জীবনের বড় স্বপ্ন ছিল- সে বড় হয়ে আর্মি অফিসার হবে। কিন্তু তার সে স্বপ্ন তো পূরণ হতে দিলো না।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের সভাপতিত্বে ও ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব সামসুল আরেফিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফাত, সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।

অনুষ্ঠানে ‘স্মরণের আবরণে শেখ রাসেল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে রাসেলের স্মৃতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল (অব.) অশোক কুমার তারা’র ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

জাতির পিতার কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও নির্মমভাবে তাকেও হত্যা করা হয়।

শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

মাদক, সন্ত্রাস, অস্ত্র চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার এক সহযোগিকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গরবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নাজির অটোরিক্সা গ্যারেজের সামনের সড়ক থেকে নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে একাধিক মামলার আসামী মোঃ মামুন মিয়া (৩৮) ও তার সহযোগি জগন্নাথপুরের ঝাকুনীপাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে মোঃ জসিমকে (৩৬) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তুষ্টলাল বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহ, মোঃ সাইদুর রহমান, আব্দুস সালামসহ অন্যরা অংশ নেয়।

ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনায় ৬ ডাকাত আটক

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

বুধবার (০২ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর রাস্তার মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। চান্দিনা থানার এস আই গিয়াস উদ্দিন এর নেতৃত্বে ওই অভিযান হয়।

আটককৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. জসিম এর ছেলে আরিফ (২১), ঘোড়ালিয়া গ্রামের নায়েব আলীর ছেলে মো. সামির (২৪), দেবিদ্বারের রসুলপুর গ্রামের ফিরোজ সওদাগরের ছেলে আবুল (৩০), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার হাতিরবোন গ্রামের মৃত আবু তাহের এর ছেলে মো. পারভেজ (২২), একই গ্রামের মৃত পাপন মিয়ার ছেলে সুমন (২০), চট্টগ্রামের বাকলিয়া উপজেলার রাজাখালী গ্রামের মো. আক্কাস এর ছেলে জসিম উদ্দিন (২৬)।

চান্দিনা থানার এস আই গিয়াস উদ্দিন জানান, আটককৃতদের কাছ থেকে সুইচ গিয়ার, রামদা, ২টি ছোরা, কুড়াল, রড কাটার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২ টি চাকুসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ নাজমুল হাসান সজিবকে (২৮) আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় মোটর সাইকেল জব্দ করা হয়।

১৫ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২টি সুইস গিয়ার চাকুসহ একজন চিহ্নিত সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে।

আটককৃত মোঃ নাজমুল হাসান @সজিব কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। উল্লেখ্য যে, উক্ত সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পাওয়া গেলো মদ, অস্ত্র, গাঁজা

 

স্টাফ রিপোর্টার :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ আবদুস সালাম হলে আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকেল-৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায ছাত্রদের একটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল ও গাঁজা উদ্ধার করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে হলের সব শিক্ষার্থীকে দ্রুত হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে দ্বিতীয় দফার সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় হল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ধ্রুব এর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর জের ধরে রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দুই পক্ষের বৈঠক হয়। রাত ৮টার দিকে বৈঠক চলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই শিক্ষকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।