,

এডিসি পদে পদোন্নতি পেলেন তিতাসের ইউএনও রাশেদ আক্তার

আজকের কুমিল্লা ডট কম :
August 24, 2021
news-image

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লা তিতাস উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাম্মৎ রাশেদা আক্তার। তাঁকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

গত (৩ আগস্ট) মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

রাশেদ আক্তার ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে তিতাস উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি মুরাদনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৩০ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রাশেদা আক্তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তিন কন্যা সন্তানের জননী।