Tag Archives: আটক ১

কুমিল্লায় সিএনজির টায়ার ও সীটের কভারের ভিতরে করে মাদক পরিবহণ, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কায়দায় পরিবহনের সময় ৫৪ বোতল স্কাফসহ আশিকুর রহমান আশিক (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সিএনজির টায়ার ও চালকের সীট কভারের ভিতর থেকে ৫৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার গর্জনখোলার মৃত সুলতান মল্লিকের ছেলে। এসময় মাদক পরিবহণের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে স্কাফসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করে মাদক পরিবহনের জন্য সে সিএনজির টায়ারের ভিতরে ও চালকের বসার সীট কভারের ভিতরে করে অভিনব কায়দায় মাদক পরিবহন করছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নোয়াখালীতে মাদ্রারাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসায় এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে উঠেছে আরিফ উদ্দিন (২২) ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় হেজু নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সকালে এ বিষয়ে হাতিয়া থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরীফ মার্কেটের পাশে পরিত্যাক্ত একটি বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। মামলার ১নং আসামী আরিফ উদ্দিন (২২) হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষীদিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে। সহযোগী মো: হারুন (২৮) বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কালীরচর গ্রামের মো: হেজু মাঝির ছেলে।
আটক অপর সহযোগী অটো রিক্সা চালক মো: হেজু (২৬) বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালীরচর গ্রামের মো: নুরুল আমিরে ছেলে।

মামলার বাদী মাদরাসা ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। গত বৃহস্পতিবার সকালে সে মাদ্রাসায় যাওয়ার পথে ১ ও ২ নং বিবাদী আরিফ, হারুন মাদ্রাসার সমানে আসিয়া তাকে ফুসলাইয়া প্রলোভন দেখাইয়া ৩ নং বিবাদী হেজুর অটো রিক্সা করিয়া প্রথমে লালচর তারপর কমলার দিঘীর এলাকায় গুরাগুরি করিয়া সন্ধ্যার সময় শরিফ মার্কেটের পাশে পরিত্যাক্ত একটি বাড়ীতে নিয়া আটক করে। এসময় হারুন ও হেজুর সহযোগীতায় আরিফ আমার মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

তিনি আরো জানান, পরের দিন সকালে তারা আমার মেয়েকে বুড়িরচরের ধনুমার্কেট আমার মেয়ের বান্দবীর বাড়ীর সামনে রেখে যায়। তাকে চট্টগ্রাম নিয়ে বিয়ে করার প্রলোভন দেখার এবং ধর্ষণের কথা কাউকে বলতে নিষেধ করে, করলে তার অনেক বড় ক্ষতি করে পেলেবে বলে হুমকি দেয়। পরে মেয়ে বাড়িতে আসলে তাকে জিজ্ঞাসা করলে সে তার মায়ের কাছে ঘটনাটি বলে। তখন আমার স্ত্রী আমাকে বিষয়টি জানালে আমি চট্টগ্রাম থেকে এসে সমাজের সকলকে জানায়, পরে সবার পরামর্শে থানায় মামলা করি।

এ বিষয়ে হাতিয়া থানা ভরিপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলার ৩নং আসামী হেজুকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমকে মেডিকেল পরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সদরের গোবিন্দপুরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের গোবিন্দপুরে  ছুরিকাঘাতে এক যুবক খুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত যুবক গোবিন্দপুর পশ্চিমপাড়ার একটি বাড়ির ভাড়াটিয়া রাজিব (১৯)। তার বাড়ি রংপুরে।

এ ঘটনায় এক অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকও একই এলাকার ভাড়াটিয়া। তার নাম রাব্বি (১৭)। রাব্বিও কুমিল্লার বাইরের জেলার বাসিন্দা। তবে এখনও পরিচয় নিশ্চিত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গতকাল রাতে রাব্বি একাই রাজিবকে ছুরিকাঘাত করে। একাধিক ছুরিকাঘাতে রাজিব রক্তক্ষরণে মাটিতে পড়ে যায়। পরে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, ঘটনার পর আমরা অভিযুক্ত রাব্বিকে আটক করেছি। সে আমাদের হেফাজতে আছে। এখনও তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। এবিষয়ে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে বাধা, আটক ১ 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নগরীর ধর্মসাগরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ ধাওয়া করে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের আটকে দেয়া হয়।

কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচী জানান, ৪৪ বছর বয়সী কবির হোসেন নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
নগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল শুরু করি। পুলিশ এসে বিনা কারণে ধাওয়া করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও আমাদের দলের এক কর্মীকে আটক করে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।’

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় সেজন্য তাদেরকে ধাওয়া দিয়েছি। কারণ নাশকতা হলে দায় পুলিশের ওপর বর্তায়। নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।’

চৌদ্দগ্রামে স্কুলের স্টোর কক্ষ থেকে পাইপগান উদ্ধার, আটক ১

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পাইপগানসহ এনামুল হক (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত এনামুল হক উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী।

জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টোর রুমে তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করে। এ সময় বিদ্যালয়ের দপ্তরী এনামুল হককে আটক করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলা গুণবতী ইউনিয়নে চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এনামুল হককে পাইপগানসহ গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলো। পরে থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দিতে সাউন্ড বক্সের ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে সাউন্ড বক্সের ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। এ ঘটনায় পিকআপ চালক মোঃ আজাদ হোসেনরক (২৩) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ড এলাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ তল্লাশী চালিয়ে সাউন্ড বক্সের ভিতর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আজাদ হোসেন ফেনী সদর থানার দুলা মিয়া (পদুয়া দীঘির পাড়) গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে। বর্তমানে সে চৌদ্দগ্রামের ফাল্গুনকরা গ্রামের পারুল ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পিকআপ তল্লাশী চালিয়ে দুটি সাউন্ড বক্সের ভিতরে ১ কেজি করে থাকা ২২ টি পলিথিনের প্যাকেট থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিতাসে নারী ইউপি সদস্যের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, আটক-১

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাসে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা থেকে বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ীদের মারধরের শিকার হয়েছেন নারী ইউপি সদস্য। এঘটনার সাথে জরিত গ্রাম পুলিশ মাদক বিক্রেতা রোকেয়া আক্তার (৩৫)কে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন শহিদুল্লার বাড়ির সামনে। এসময় তার আত্ম চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আহত অবস্থায় বলরামপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য স্বর্নেহার আক্তার সাকা (৩৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ঘটনায় রাতেই আহত ইউপি সদস্যের স্বামী শেখ ফরিদ সাকা বাদী হয়ে ৪ জনকে আসামী করে তিতাস থানায় একটি মামলায় দায়ের করেন। মামলা নং-৫ তাং ২৭.০৬.২০২২ ইং

ইউপি সদস্য স্বর্নেহার আক্তার সাকা জানান, সোমবার বিকেল ৪টার দিকে তিতাস উপজেলা থেকে মাদকবিরোধী কর্মশালা শেষে বাড়ি ফেরার পথে গাজীপুর সরকারি কলেজ মাঠের সংলগ্ন বিবাদী রোকেয়ার বসত ঘর এর সামনে পৌছিয়া বিবাদীদেরকে দেখিয়া মাদক বিক্রি নিষেধ করিলে মাদক ব্যবসায়ী কাউসার (২৫), মৌসুমি আক্তার (২২), শিউলী বেগম (৪৫) ও রোকেয়া বেগমসহ (৩৫) ২/৩ একটি দল ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলায় চালায়এবং এলোপাথারি মারধর করে, হামলাকারীরা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ও এক জোর কানের জিনিস ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্বর্নেহার আক্তার সাকা।

এদিকে বিবাদী রোকেয়া আক্তার বলেন, মেম্বরকে মারধর করার ঘটনার সাথে জরিত ছিলাম না এবং ২০১৯ সালে ষড়যন্ত্র করে ৭ পিস ইয়াবা দিয়ে আমাকে মামলা দিয়েছে। অপর দিকে এজহার ভূক্ত আসামী মৌসুমির তার ভাই কাউছারের বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি, তবে তাদের নানী মাজেদ বেগম (৭৫ )বলেন, তারা বাড়িতে নেই, বড় হাসপাতালে ভর্তি আছে।

গাজীপুর গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৫)বলেন, রোকেয়া আগেও মাদকের ধরা পড়ে জেল খাটছে এবং মৌসুমিরা উৎশৃংখল, তাদের ভয়ে কেউ কথা বলেনা।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাইক আহমেদ বলেন সোমবার সন্ধ্যায় মারামারির ঘটনায় আহত হয়ে এক নারী চিকিৎসা নিতে আসলে আমরা তাকে ভর্তি দিয়েছি।

ঘটনার সত্যতা স্বীকার করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন,বলরামপুর ইউনিয়নের সংরক্ষিত সদস্যকে মারধর করার ঘটনায় মামলা হয়ে এবং রোকেয়া আক্তার নামে একজনকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

নগরীর দক্ষিণ চর্থার রিকসার গ্যারেজ থেকে গাঁজা উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার রিকসা গ্যারেজ থেকে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত মুকছুদুল হক আলবিকে (২৬) আটক করা হয়েছে।

আটক হওয়া মুকছুদুল হক আলবি নগরীর মনোহরপুর এলাকার মৃত. মনিরুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টায়  গোপন সংবাদের ভিত্তিতে  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেত্বতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ কাইছার হামিদ, এসআই  মোঃ আব্দুস সাত্তার, মোঃ মফিজুল ইসলাম খান,সমির গুহ, এএসআই  বিষ্ণু কুমার রায় সঙ্গীয় ফোর্স  নগরীর দক্ষিণ চর্থা রিক্সা গ্যারেজ রোড জনৈক মোঃ আবুল কালামের ৬ ষ্ঠ তলা বসত বিল্ডিংয়ের দক্ষিণ পাশে মোস্তাফিজুর রহমানের খালি প্লট হতে ৭২ কেজি গাঁজাসহ  মুকছুদুল হক আলবিকে আটক করেন।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু, আটক ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত দীপ কুমার ভৌমিক (২৭) ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৫ আক্টোবর ) সকাল পৌনে ৯টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে তিন পকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে ফোর লেনের উন্নয়ন কাজ চলছে। চলমান কাজের কারণে রাস্তায় কিছু ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মৃদুল নোয়াখালী থেকে মোটরসাইকেল যোগে ফেনীর দিকে যাচ্ছিলো। যাত্রা পথে তার মোটরসাইকেল নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের তিন পকুরিয়া এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত তার মোটরসাইকেলটি রাস্তার একটি গর্তে পড়ে যায়। সাথে সাথে সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় পিছনের দিক আসা দ্রুত গ্রুতির ট্রাক তাকে রাস্তায় চাপা দিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী ট্রাক এবং চালককে আটক করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার বেগমগঞ্জের লাইফ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই সাথে ট্রাকটি জব্দ করে তাদের হেফাজতে নেয় এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

হাসপাতাল থেকে নবজাতক চুরি, আটক ১

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর ২৫০ শয্যার সদর হাসপাতাল থেকে দুইদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মা মোছাস্মৎ জুলেখা বেগম এখন পাগলপ্রায়। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। দুইদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

এ ঘটনায় তুহিন (৩৬) নামের সন্দেহভাজন একজনকে হাসপাতালের সামনে থেকে আটক ও সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।

নবজাতকটি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা মো. আবদুল মালেকের ছেলে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নবজাতকের মা জুলেখা বেগম শিশুকে বেডে রেখে টয়লেটে গেলে শিশুটি চুরি হয়ে যায়। এরপর থেকে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও সন্ধান পাওয়া যায়নি। নবজাতককে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারে হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘নবজাতক চুরির বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।’