Tag Archives: আটক ৩

কুমিল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, আটক ৩

 

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনায় এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ করার ঘটনায় ৩ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগুর শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (৭ জুলাই) দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলো- ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে খোকন (২৯), কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের ফরিদুর রহমান এর ছেলে আব্দুল মান্নান (২৮)। তারা উভয়ই চান্দিনার বেলাশহর গ্রামে ভাড়ায় বসবাস করেন। অপরজন হলো- চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের কালু মিয়ার ছেলে ফরিদ (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বাসিন্দা ১৯ বছর বয়সী সুমনা (ছদ্মনাম) বেলাশহর এলাকার ‘ডেনিম’ গার্মেন্টে চাকুরী করেন। বাড়ি থেকে যাতায়াত করে চাকুরী করা সম্ভব না হওয়ায় পাশ্ববর্তী দেবীদ্বার উপজেলাধীন বাগুর গ্রামে ভাড়ায় বসবাস করেন। সোমবার রাত ৯টায় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন তিনি। মহাসড়কের পাশ দিয়ে হেটে বাসায় ফেরার সময় তিন যুবক তার মুখ চাপা দিয়ে একটি ঝোঁপে নিয়ে গণধর্ষণ করে তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই তিন ধর্ষককে আটক করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান- ঘটনাস্থলটি চান্দিনা বাজারের সন্নিকটে হলেও তা দেবীদ্বার থানাধীন বাগুর শান্তিনগর এলাকায় ঘটেছে। তারপরও আমরা ঘটনাটি মোবাইল ফোনে শোনার সাথে সাথে আমি ও আমার থানার উপ-পরিদর্শক (এস.আই) নোমানকে সাথে নিয়ে অভিযান চালিয়ে তিন ধর্ষককে আটক করি এবং মোবাইল ফোনটিও উদ্ধার করি। ভোরে দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান- এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষকরা ধর্ষনের কথা স্বীকার করে।

কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন, আটক ৩

 

স্টাফ রিপোর্টার :
কুমিল্লায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় শরীফুল ইসলাম জনি (২৪) নামে এক যুবককে উপযুপরী ছুরিকাঘাতে খুন করে। রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্ত এলাকার কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইয়াসিন, রাজীব ও হাসান মিয়া নামে তিনজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে জনিকে ঘর থেকে ধরে নিয়ে যায় একই এলাকার ১০-১২ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ। পরে বাড়ির পাশেই বনফুল গলির মাথায় তার বুকে ছুরিকাঘাত করে।

এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার বুকে বিদ্ধ ছুরিটি বের করতে না পেরে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন। পরে ঢাকায় নেয়ার পথে জনি মারা যান।

নিহত জনির মা বানা আক্তার জানান, মাদক সেবন ও মাদক বিক্রিতে বাধা প্রদান নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার হৃদয় হোসেন, সাগর মিয়া, মো. রফিক, সোহেল মিয়া, রাজীব ও সাগরসহ মাদক সিন্ডিকেটের সদস্যরা মিলে জনিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ফার্মেসিকে জরিমানা, আটক ৩

ডেস্ক রিপোর্ট :

মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুই ফার্মেসিকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২২ এপ্রিল দুপুরে শহরের বি-বাড়িয়া মার্কেটে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- হোসাইনীয়া মেডিকেল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসির কিবরিয়া ও মহিউদ্দিন রনি। এদের মধ্যে সাইফুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুমাইয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে হোসাইনীয়া মেডিকেল হলকে ৫০ হাজার ও আল্লাহ ভরসা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আটক তিনজনের মধ্যে সাইফুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি দু’জনকে জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব বিরোধের জের ধরে রাসেল (২০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাসেলের উপর হামলা চালায়।

এ সময় রাসেলের সাথে থাকা একই গ্রামের রুস্তম নামের অপর একজনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা। নিহত রাসেল একই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই মহিলাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানা যায়, দীর্ঘ দিন ধরে ফরিজপুর গ্রামের রুস্তম আলীর সাথে পাশ্ববর্তী রামপাল গ্রামের বাবুল মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিল রুস্তম আলীর সাথে নিহত রাসের সর্বদা চলাফেরা করতো। শনিবার সন্ধ্যায় রাসেল ও রুস্তম আলী বাজারে যাওয়ার জন্য রওনা হইয়া রামপাল গ্রামস্থ লাল সাদার উওর পাড় সংলগ্ন জনৈক মৃত আঃ মালেকের ধানের জমির পাশে রাস্তায় পৌছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা বাবুল মিয়া ও তাঁরদল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া রুস্তম আলী ও রাসেলের উপর হামলা চালায়।

হামলাকারীরা এসময় রাসেল ও রুস্তম আলীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১১ টায় রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাসেলের মা সালমা বেগম বাদী হয়ে ৫ জানের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে আসামী করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বুড়িচং থানাধীদ দেবপুর ফাঁড়ী এস আই মোহাম্মদ শাহিন কাদির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১ নং আসামী বাবুল মিয়া(৩৬), বাবুল মিয়ার মা লুৎফুর নাহার (৫৫), স্ত্রী মোসাঃ রেখা আক্তার (২৫) কে আটক পূর্বক কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।