Tag Archives: এশিয়া কাপ

এশিয়া কাপের বাকি ম্যাচে অনিশ্চিত হারিস-নাসিম, যাদের ডাকল পাকিস্তান

এশিয়া কাপের বাকি ম্যাচে অনিশ্চিত হারিস-নাসিম, যাদের ডাকল পাকিস্তান

ডেস্ক রিপোর্ট:

এশিয়া কাপের বাকি ম্যাচে অনিশ্চিত হারিস-নাসিম, বদলি হিসেবে জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে ডেকেছে পিসিবি।

চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন পাকিস্তানি খেলোয়াড় হারিস রউফ ও নাসিম শাহ। রোববার সাইড স্ট্রেইন ইঞ্জুরিতে পড়ে রিজার্ভ ডে-তে মাঠেই নামেননি রউফ। আর সোমবার নিজের বোলিংয়ে শেষ ওভারে কাঁধের ইঞ্জুরিতে পড়েন নাসিম। ব্যাট করতেও নামেননি হারিস-নাসিম।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, মহাগুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে তাদের দুইজনের খেলা অনিশ্চিত। ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। তবে এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি দুই তারকা ফাস্ট বোলার হারিস রউফ ও নাসিম শাহ। তারা মেডিকেল টিমের পর্যবেক্ষেণে থাকবেন।

অবশ্য তাদের বদলি খেলোয়াড় ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ডাক পেয়েছেন জামান খান ও শাহনেওয়াজ দাহানি।

পিসিবি মিডিয়া স্টেটমেন্টে বলেছে, বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস এবং খেলোয়াড়দের ভালোর জন্য এটা শুধুই সতর্কতামূলক পদক্ষেপ। মেডিকেল প্যানেলের অধীনে হারিস-নাসিম পর্যবেক্ষণে থাকবে। টিম ম্যানেজমেন্ট আগামী সাতদিনের মধ্যে হারিস-নাসিমের কেউ যদি ছিটকে যান তাহলে এসিসিকে তাদের বদলির অনুরোধ করবে।

হারিস সাইড স্ট্রেন ইঞ্জুরিতে পড়েছেন রোববার। পরে সোমবার রিজার্ভ ডে-তে মাঠেই নামেননি। তার বাকি ৫ ওভার করাতে হয়েছে ইফতেখার আহমেদকে দিয়ে। শেষ ওভারে ডান কাঁধের চোটে মাঠ থেকে উঠে যান নাসিম।

পাকিস্তানের জন্য বাজে দুই দিন গেছে। ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। এর বাইরে তাদের তিন ফাস্ট বোলারকেই ইঞ্জুরিতে পড়তে হয়েছে। শাহীন আফ্রিদিও কিছু সময় মাঠের বাইরে ছিলেন।

পাকিস্তান টসে জিতে বোলিং নিলেও রোহিত শর্মা ও শুবমান গিলের ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। দুইজনেই তুলে নেন ফিফটি। রানের গতিও ছিল ভালো। এর পর বিরাট কোহলির ৯৪ বলে অপরাজিত ১২২ এবং ইঞ্জুরি কাটিয়ে ফেরা লোকেশ রাহুলের অপরাজিত সেঞ্চুরিতে দুই উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে দিতে নেমে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি সব ব্যাটার। ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কুলদীপ যাদব ২৫ রানে নেন ৫ উইকেট। ২২৮ রানের বিশাল জয় পায় ভারত।

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারায়।

তবে সাকিব ও মুশফিকুর রহিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৮ ওভার ৪ বলে ১৯৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

মুশফিক ৮৭ বলে ৬৪ ও সাকিব ৫৭ বলে ৫৩ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৪টি ও নাসিম শাহ নেন ৩টি উইকেট।

১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই পাক ওপেনার ইমামুল হক ও ফকর জামান। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দেন ফকর। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন নাইম শেখ।

৫ ওভার পর একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। সেই কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে প্রায় ২০ মিনিটে পরেই আবার শুরু হয় খেলা। এরপর কিছুটা আগ্রাসী ব্যাটিং করে দুই পাক ওপেনার।

তবে ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ৩১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান ফকর। তার বিদায়ের পর ক্রিজে আসেন পাক অধিনায়ক বাবর আজম।

ইমামুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। তবে দলীয় ৭৪ রানে ২২ বলে ১৭ রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

বাবরের বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। ইমামুল ও রিজওয়ান মিলে পাকিস্তানের জয়ের ভীত গড়ে দেন। তবে দলীয় ১৫৯ রানে ৮৪ বলে ৭৮ রানে আউট হন ইমামুল।

এরপর ক্রিজে আসা আঘা সালমানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিজওয়ান।

ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শান্ত

ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শান্ত

ডেস্ক রিপোর্ট:

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে ৮৯ রানের জয়ে নেট রান রেটের হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের লড়াইয়ের আগে বড় দুঃসংবাদই পেল বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে শান্ত নিজেও ফেসবুকে এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক শান্ত। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে।

গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।

দুই সেঞ্চুরিয়ান শান্ত-মিরাজে খাদের কিনারা থেকে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান নাজমুল শান্তর চোট নিয়ে জানান, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

চলতি বছরে বাংলাদেশের সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক শান্তকে ঘিরে সুপার ফোরেও প্রত্যাশা ছিল অনেক। কিন্তু আপাতত তাকে ছাড়াই পরিকল্পনা সারতে হবে টিম ম্যানেজমেন্টকে। এদিকে, সোমবার রাতে পাকিস্তানে উড়ে গেছেন জ্বর থেকে সেরে ওঠা লিটন দাস। শান্ত ছিটকে পড়ায় দলে যুক্ত হবেন তিনি।

লিটনের বদলি হিসেবে এশিয়া কাপে বিজয়

লিটনের বদলি হিসেবে এশিয়া কাপে বিজয়

ডেস্ক রিপোর্ট:

শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কা যাওয়া হলো না বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসের। জ্বরের কারণে প্রথম দফায় দলের সঙ্গে লঙ্কার ফ্লাইট মিস করেন তিনি। পরের দুইদিনেও শারীরিক অবস্থায় ছিল না উন্নতির খবর। বাধ্য হয়েই তাই বিকল্প ওপেনার বেছে নিতে হয়েছে নির্বাচকদের।

লিটনের জন্য অবশ্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিল টাইগার টিম মানেজমেন্ট। কিন্তু ভাইরাস জ্বর থেকে এখনো সেরে উঠতে পারছেন না তিনি। যে কারণে লিটন পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। তার বদলে দলে ফেরানো হয়েছে আরেক ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজয়কে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।’