,

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2020
news-image

ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে পানিতে ডুবে আবীর হোসেন (২) নামের এক শিশু  ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে মারা যায়।

নিহত আবীর হোসেন পোমকাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আবীর হোসেন (২) সোমবার সকালে সকলের অগোচরে খেলার ছলে বাড়ীর পাশে ডুবায় পরে যায়। আবীর কোথাও না দেখতে পেয়ে তার স্বজনরা তাকে বিভিন্ন দিকে খোঁজাখাঁজি করে এক পর্যায়ে তাকে ওই ডোবার পানিতে তাকে ভেসে থাকতে দেখে।

এ সময় তারা আবীরকে পানি থেকে তুলো ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশু আবীরকে মৃত ঘোষণা করে। পরে স্বজনরা আবীরের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ বাড়িতে নিয়ে একইদিনে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে।