Tag Archives: কুমিল্লাজুড়ে ডিবির অভিযান:  ১১০ বোতল ফেন্সিডিল

কুমিল্লাজুড়ে ডিবির অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ ৫ জন আটক

 

সালাহউদ্দিন সোহেল:

জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার  ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে আটক করেছে।

২৬ জুলাই রাত পৌণে ১ টায়  নগরীর কাটাবিল এর হাউজিং এস্টেট টু সুজানগর গামী রোডের জনৈক মমতাজ মিয়ার দোকানের সামনে হতে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করে।

মাদক ব্যবসায়ীরা হলেন,  কুমিল্লা নগরীর  কাশারীপট্টি এলাকার তোফায়েল আহমেদ কাউছারের  ছেলে রাসেল আহমেদ জয় (২৭), জগন্নাথপুর ইউনিয়নের  তৈতয়ারা গ্রামের  কাজী গিয়াস উদ্দিনের ছেলে  মোঃ কাজী সজল (৩০) ও একই এলাকার  মকবুল হোসেনের ছেলে  মোঃ ইউসুফ আলী (৩৩) ।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর একটি অভিযানে গত ২৬ জুলাই রাত ১২ টায়  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউপির সোয়াগাজী সাকিনস্থ রাহাত সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে বিসমিল্লাহ টায়ার সেন্টার এর সামনে হতে তল্লাশি করে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন সদর দক্ষিণ উপজেলার ফিরিঙ্গীর হাট (মধ্য পাড়া)  এলাকার  মৃত. মোহাম্মদ আলীর ছেলে  মোঃ ছেরু মিয়া (৫৫) ও দড়িবটগ্রামের অহিদ মিয়ার  ছেলে  মোঃ মোহন মিয়া (২৯)।

এ ঘটনায়  সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লায়  ১১০ বোতল ফেন্সিডিল, ৪৫০০ পিস ইয়াবা ও ৬০ কেজি গাঁজাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:
গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলাজুড়ে অভিযান পরিচালনা করে  ১১০ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

গত ২৫ জুলাই বিকেলে সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ১১০ বোতল ফেন্সিডিলসহ মোঃ কবিরকে আটক করা হয়। আটক হওয়া কবির সদরের উত্তর বাগবের এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।  এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

অপর একটি অভিযানে গত ২৫ জুলাই রাত সাড়ে ৮ টায় সদর দক্ষিণের  উলুরচর এলাকায় চৌয়ারা-টু-কুমিল্লা রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম(২৪)কে আটক করে। আটক হওয়া জসিম মুড়াপাড়া গ্রামের  মৃত আইয়ুব আলীর ছেলে।  এ ঘটনায় ইমরান সদর দক্ষিণ  থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া  ২৫ জুলাই  রাত সোয়া ৯ টায়  সদর দক্ষিণের  বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেলাল হোসেনকে  (৩৮) আটক করে। বেলাল হোসেন উপজেলার খেয়াশ গ্রামের  মৃত আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায়  সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপর একটি অভিযানে ২৬ জুলাই  বেলা  পৌণে ১২ টায় সদরের বজ্রপুর গ্রামের দারোগা বাড়ী রোডে অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ  মোঃ আনোয়ার হোসেন @ ঢাকাইয়া আনোয়ার (৭০) ও  মোঃ শাখাওয়াত হোসেন ভূঁইয়া @ ফারুককে (৫২) আটক করে। আটক হওয়া আনোয়ার নারায়গঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্ব বাখরী গ্রামের মৃত. আবেদ আলীর ছেলে। এছাড়া  মোঃ শাখাওয়াত হোসেন ভূঁইয়া @ ফারুক কুমিল্লা সদরের কেরানীনগর গ্রামের  মৃত. সুরুজ মিয়ার ছেলে। এঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর একটি অভিযানে ২৬ জুলাই বিকেল সাড়ে ৩ টায় চৌদ্দগ্রামের  আমানগন্ডা (শালুকিয়া) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ কেজি গাঁজা উদ্ধার  করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।