Tag Archives: কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ উপজেলায় গ্রেফতার ৪৪

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।

গত ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৩৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এতে অংশ নেয়।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ উপজেলায় গ্রেফতার ৪৪

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় বিশেষ অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধা থেকে আজ সকাল পর্যন্ত জেলার ১৭টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে মাদক মামলার ১১ জন, নিয়মিত মামলায় ১২ জন ও অন্যান্য মামলায় বাকীদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) বিল্লাল হোসেন।

গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে আজ জেল হাজতে প্রেরন করা হয়েছে।