Tag Archives: কুমিল্লায়

কুমিল্লায় প্রায় ৪০ লক্ষ টাকার

কুমিল্লায় প্রায় ৪০ লক্ষ টাকার চোরাচালানী পণ্য ও ট্রাক আটক

কুমিল্লায় প্রায় ৪০ লক্ষ টাকার চোরাচালানী পণ্য ও ট্রাক আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও একটি ট্রাক আটক করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল ১৯ হাজার ৪৫০ পিস কসমেটিক্স সামগ্রী, ২০ হাজার ৬৭২ পিস চকলেট এবং একটি ট্রাক আটক করেছে। আটককৃত পণ্যগুলোর মূল্য প্রায় ৪০ লক্ষ ৯ হাজার ৯ শত টাকা।

এটি বিজিবির চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আরো একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

ভারতের সাথে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার: কুমিল্লায় আসিফ মাহমুদ

ভারতের সাথে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার: কুমিল্লায় আসিফ মাহমুদ

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সাথে নতুন ধারার পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অতীতের নতজানু সম্পর্কের ইতি টেনে জাতীয় স্বার্থকে আপস না করেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তিনি এ ঘটনাকে দুই দেশের ভবিষ্যৎ সুসম্পর্কের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আজ কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এর আয়োজনে “আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক দুই সপ্তাহব্যাপী আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বার্ড-এর মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) আলোকে পল্লী অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাই ছিল দুই সপ্তাহব্যাপী এ কর্মশালার মূল উদ্দেশ্য। আর্ডো-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতিনির্ধারক এবং আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা ভাগাভাগি করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কুমিল্লায় মদকদ্রব্যসহ

কুমিল্লায় মদকদ্রব্যসহ মাদককারবারী আটক

কুমিল্লায় মদকদ্রব্যসহ মাদককারবারী আটক

শাহ ইমরান:

কুমিল্লায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদককারবারীকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কটকবাজার পোষ্টের টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে, চাঁনপুর মসজিদ এলাকায় ৪২০ বোতল ফেন্সিডিলসহ ১টি সিএনজি ও ১ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে আটক করা সিএনজি এবং মাদকদ্রব্যের মূল্য মোট ৬ লক্ষ ৬৮ হাজার টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। আটক মাদক চোরাকারবারীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশকে জানানো হয়েছে।

এটি বিজিবির মাদক এবং চোরাচালান বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায়

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় কুমিল্লায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় কুমিল্লায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

“ভ্যাট দিবো জনে জনে, অংশ নেব উন্নয়নে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট প্রদানের প্রতি জনগণকে আরও সচেতন ও উদ্বুদ্ধ করতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার উদ্যোগে পালিত হলো ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে যথাযথ ভ্যাট প্রদানের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা নগরীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এসময়, সেমিনারে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব আহরণের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে বক্তারা বলেন, ভ্যাট প্রদানকে সহজ করা এবং ভ্যাট প্রদানে করদাতাদেরকে উৎসাহিত করা ভ্যাট দিবসের লক্ষ্য। রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের বর্তমান জিডিপির অনুপাত ও দুই ডিজিটে উন্নীত করতে হলে ব্যবসায়ী সমাজ, জাতীয় রাজস্ব বোর্ড ও চূড়ান্ত করদাতা জনগণকে সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে, প্রতি ১০০ টাকা রাজস্ব আহরণে বর্তমান ব্যয় মাত্র ১৯ পয়সা হতে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

বক্তারা আরো বলেন, আমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমাদেরকে শত্রু ভাবা যাবে না। আর এভাবেই আমরা সামনে এগিয়ে যাবো। রাষ্ট্রের সিংহভাগ আয় আসে ভ্যাট থেকে। ভ্যাট থেকে দেশের রেভিনিউ এর ৪০ ভাগ আসে৷ উন্নয়নের গতি অটুট রাখতে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই৷ ব্যাপক জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টাতেই সকল ভ্যাট আদায় সম্ভব হবে। সামগ্রিক ভ্যাট ব্যবস্থাপনাকে পূর্ণাঙ্গ অটোমেশনে আনতে জাতীয় রাজস্ববোর্ড কাজ করে যাচ্ছে। এতে, করদাদাতেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর, আপনারা চুরি বন্ধ করে দিন, ভ্যাট কর্মকর্তারা আপনার দরজায় কড়া নাড়বে না।

বক্তারা আরো উল্লেখ করেন, গত অর্থবছরের তুলনায় এ বছর জাতীয় অর্থ বাজেটে ভ্যাটের অবদান বেড়েছে। এছাড়াও, ভ্যাটে প্রযুক্তির ছোঁয়া লাগতে শুরু করেছে। আমরা এখন অনলাইনেই আয়কর আবেদন, আয়কর রিটার্ন ও আয়কর জমা দিতে পারি৷ ভ্যাট সফটওয়্যার চলে আসলে আগামীতে আরো উন্নত হবে এই দিকটা। আর, গ্রাহকদেরকে বলবো ভ্যাট দেওয়ার পর অবশ্যই ভ্যাট চালান গ্রহণ করতে হবে৷ সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ভোজ্য তেল, কীটনাশক, হজ্বযাত্রার টিকেট খরচ ও অন্যান্য ফি’র ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ভারী শিল্পের ক্ষেত্রেও ভ্যাট হ্রাস করা হচ্ছে। এসময়, বক্তারা দেশের সার্বিক উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার অতিরিক্ত কমিশনার মির্জা সহিদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা।

এসময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার সহকারী কমিশনার ইমরান হোসেন ও রীমা আকতারের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার স্নিগ্ধা বিশ্বাস, যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম, কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ সভাপতি জামাল আহমেদ। এছাড়াও, সেমিনারে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডার, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী, উৎপাদনকারীগণ ও বিভিন্ন স্তরের সম্মানিত ভ্যাটদাতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে অতিথিদের বক্তব্য শেষে, ভ্যাটদাতারা ভ্যাট এক্সাইজ কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এখানে, ভ্যাটদাতারা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করেন ও কর্মকর্তারা সেগুলোর উত্তর প্রদান করেন। এসময়, ভ্যাটদাতারা ভ্যাটসম্পর্কিত বিভিন্ন পরামর্শও প্রদান করেন।

একটি মহল সংস্কারের নামে

একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে : কুমিল্লায় ড. মোশাররফ

একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে : কুমিল্লায় ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সন্দেহ করছি একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে। এই সরকারকে দিয়ে সম্পূর্ণ মেরামত সম্ভব না, পুরো সংস্কারের জন্য দলীয় সরকার প্রয়োজন। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না।

‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কুমিল্লা ছয় জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া ছেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।

কুমিল্লায় “প্রাণী প্রেমীদের মিলন মেলা

কুমিল্লায় “প্রাণী প্রেমীদের মিলন মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লায় “প্রাণী প্রেমীদের মিলন মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাসরিন আক্তার হীরা:

কুমিল্লায় দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ি এর আয়োজনে ‘প্রানী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে “প্রাণী প্রেমীদের মিলন মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৪” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার।

 

দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat’s Home বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্যালয়ের উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান খান, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান, কুমিল্লা প্রেস ক্লাবের সহ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ রেহান উদ্দিন ।

নুসরাত জাহান শিবলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেট মোহাম্মদ ইব্রাহিম, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট মনিরুল ইসলাম খান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুলসহ আরো অনেকে।

সমাজ সেবায় অবদান রাখায় কুমিল্লা নবাব ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ কামাল উদ্দিন, এসএএস ইনস্টিটিউট যুক্তরাজ্যের প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট সরকার রেজাউল ইসলাম শিমুল, আমার মা আমার পৃথিবীর স্বত্বাধিকারী রোটাঃ আবদুল্লাহীল বাকী, রোটাঃ রফিকুল ইসলাম রকি, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালীর সভাপতি আবদুল কুদ্দুস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোখলেছুর রহমান, ডাক্তার শেখ মোঃ শাহজালাল, মেসার্স চৌধুরী কর্পোরেশনের স্বত্বাধিকারী মুন চৌধুরী, বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি ডাক্তার মোঃ এনামুল হক, প্রবাসী শাফায়েতুল ইসলাম আজিজকে সম্মাননা প্রদান, অসহায় প্রাণী উদ্ধারে ভূমিকা রাখার জন্য লাকী রহমান, শায়লা শিলা ও প্রানী চিকিৎসায় অবদান রাখায় ভেট মারুফ হাসান ইমরানকে বিশেষ সম্মাননা প্রদান, প্রানী ভিত্তিক সংবাদের জন্য মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা ২৪ টিভির চেয়ারম্যান তাওহিদ হোসেন মিঠু, দৈনিক আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদার, জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, চেতনা ৭১ এর সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিন কুমিল্লা জেলা প্রতিনিধি মাইনুল হক ও কুমিল্লা নিউজ এর সম্পাদক জহিরুল হক বাবুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী কুমিল্লার নতুন প্রতিষ্ঠান আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর সহযোগিতায় বিড়ালের যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতি সাইফ উদ্দিন রনী বলেন, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারনে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবী জানান তিনি। এছাড়া দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটা টিম গঠনে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

কুমিল্লায় মোর লাইফস্টাইলের

কুমিল্লায় মোর লাইফস্টাইলের ২য় শো-রুমের শুভ উদ্বোধন

কুমিল্লায় মোর লাইফস্টাইলের ২য় শো-রুমের শুভ উদ্বোধন

শাহ ইমরান:

কুমিল্লার কান্দিরপাড় রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ২য় তলায় ২৩৯/২৪০ নং দোকানে মোর লাইফস্টাইলের দ্বিতীয় শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে শো-রুমটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমন আহমেদ টিটু, ম্যানেজিং ডিরেক্টর মো. আজিজ, এবং এক্সিকিউটিভ ডিরেক্টর সাজ্জাদ আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে মোর লাইফস্টাইল প্রতিষ্ঠানটি সকল পণ্যের ওপর বিশেষ ২০% ডিসকাউন্ট ঘোষণা করেছে। এই বিশেষ অফারটি আজ থেকে তিন দিন চলবে, যা গ্রাহকদের জন্য নতুন পণ্য কেনার ক্ষেত্রে একটি আকর্ষণীয় সুযোগ সৃষ্টি করেছে।

নতুন শো-রুম উদ্বোধনের মাধ্যমে মোর লাইফস্টাইল তাদের গ্রাহকদের আরও উন্নত সেবা ও মানসম্পন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমন আহমেদ টিটু।

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায়

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:

জামায়াত আমীর শফিকুর রহমান বলেন পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে ক্ষমতায় গেলে।

কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমতায় গেলে আমরা পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। কিছু গোষ্ঠী ‘মাইনরিটি’ শব্দ ব্যবহার করে দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কিন্তু আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে। দ্রুত যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।”

কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। ক্ষমতায় গেলে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না। দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে।”
ধর্মীয় সহাবস্থান নিয়ে তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং নিরপেক্ষ সমাজ গড়ার অঙ্গীকার করছি।”

সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এবং কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল।

১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের প্রকাশ্য কর্মী সম্মেলন২০০৫ সালের পর এই প্রথমবার কুমিল্লায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করল জামায়াত। তখন প্রধান অতিথি ছিলেন সাবেক আমীর ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত ১৯ বছরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে কুমিল্লায় প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারেনি জামায়াত।

তবে এ বছরের ৫ জুলাই গণঅভ্যুত্থানের পর প্রকাশ্যে কর্মসূচি শুরু করে জামায়াত। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা টাউন হল ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টার আগেই টাউন হল প্রাঙ্গণ এবং তার আশপাশের সড়কগুলো জামায়াত কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার:

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লায় ছুরিকাঘাতে সজিব হোসেন বাবু নামে এক যুবক খুন হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে নগরীর অশোকতলা এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সজিব।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা সজিব হোসেন বাবু নগরীর অশোকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীদের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বাবুর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে নয়ন বন্ড ও তার সহযোগীরা সজিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বুধবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশের অভিযানে বিভিন্ন রকমের বিপুল পরিমান মাদকসহ নগদ ১০ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এইসময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া এলাকার মোঃ শহীদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এসব মাদক ও টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আরাফাত হোসেন।

গ্রেফতারকৃতরা সদর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবদে আলীর ছেলে আবদুস সাত্তার (৫২) এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিন কাছার এলাকার আবদুল হাইয়ের মোঃ পারভেজ (১৫)।

প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় শাহাপুর এলাকায় শহীদ মিয়ার বাড়ি থেকে ৮৪ বিদেশী মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাফ সিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবাহ নগদ ১০ লাখ ৮২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়।

চকবাজার ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঈন উদ্দিন আসামীদেরকে বুধবার বিকেলে আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।