Tag Archives: প্রায়

চান্দিনায় ভয়াবহ আগুন

চান্দিনায় ভয়াবহ আগুন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

চান্দিনায় ভয়াবহ আগুন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চান্দিনা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা।

আগুন নিয়ন্ত্রণের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস।

স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একের পর দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনা আনুমানিক ৪০ থেকে ৫০ টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

কুমিল্লায় প্রায় এক কোটি ৩০ লাখ টাকা

কুমিল্লায় প্রায় এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক

কুমিল্লায় প্রায় এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ২২ হাজার ৯৬০ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের ফুট ওভার ব্রিজের নিচ হতে বিজিবি টহলদল ৫ লক্ষ ৭০ হাজার ৬৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করে।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় প্রায় ৪০ লক্ষ টাকার

কুমিল্লায় প্রায় ৪০ লক্ষ টাকার চোরাচালানী পণ্য ও ট্রাক আটক

কুমিল্লায় প্রায় ৪০ লক্ষ টাকার চোরাচালানী পণ্য ও ট্রাক আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও একটি ট্রাক আটক করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল ১৯ হাজার ৪৫০ পিস কসমেটিক্স সামগ্রী, ২০ হাজার ৬৭২ পিস চকলেট এবং একটি ট্রাক আটক করেছে। আটককৃত পণ্যগুলোর মূল্য প্রায় ৪০ লক্ষ ৯ হাজার ৯ শত টাকা।

এটি বিজিবির চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আরো একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

কুমিল্লায় প্রায় ৩৮ লক্ষ টাকার

কুমিল্লায় প্রায় ৩৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় প্রায় ৩৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২১০২ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিভিন্ন প্রকার ৪৮৭ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়।

আটককৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ৬১ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি এই সাফল্যকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে প্রায় ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি: টিআইবি

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে প্রায় ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি: টিআইবি

ডেস্ক রিপোর্ট:

গত ১৪ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণ কার্যক্রমে ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার সকালে ধানমন্ডির টিআইবির কার্যালয়ে ‘সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণার ফল উপস্থাপনের সময় এ তথ্য জানানো হয়।

গবেষণায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে এক হাজার কোটি টাকার নিচের প্রকল্পগুলোকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গবেষণায় প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোর প্রাক্কলিত দুর্নীতির পরিমাণ ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা। সড়ক নির্মাণ প্রকল্পের মোট দুর্নীতির হার ২৩ থেকে ৪০ শতাংশের মধ্যে, যার মধ্যে কার্যাদেশ প্রাপ্তি ও ঠিকাদারের বিল পাওয়ার ক্ষেত্রে ১১-১৪ শতাংশ দুর্নীতি ঘটে। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আঁতাতের মাধ্যমে ১০-২০ শতাংশ দুর্নীতি সংঘটিত হয়। দরপত্র লাইসেন্স ভাড়া দেওয়া, কার্যাদেশ বিক্রি, সমঝোতা এবং রাজনৈতিক চাঁদাবাজির মতো ক্ষেত্রগুলোতে দুর্নীতির হার ২-৬ শতাংশ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণে অতিরিক্ত ব্যয়ে সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার ফলে নির্মিত সড়ক ও সেতুর মান খারাপ হচ্ছে এবং তা টেকসই হচ্ছে না। এটি প্রকল্পের উদ্দেশ্য অর্জনে বাধা সৃষ্টি করছে এবং জাতীয় সম্পদের অপচয় ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক ও মহাসড়ক উন্নয়ন খাতে রাজনীতিবিদ, আমলা ও ঠিকাদারের ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের বিভিন্ন ধাপে স্বার্থের দ্বন্দ্ব ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

গবেষণায় দেখা গেছে, কিছু ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের প্রকল্প অনুমোদন সভায় দ্রুত প্রস্তাব উত্থাপন এবং গোপনে প্রকল্প প্রস্তাব মূল্যায়নের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কিছু কর্মকর্তা কমিশনের কর্মচারীদের ঘুষ প্রদান করে থাকেন, যার পরিমাণ ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।