,

নারী দিবস উপলক্ষে রবীন্দ্রসরোবরের কনসার্টে মুগ্ধ দর্শক

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2019
news-image

বিনোদন ডেস্ক :
‘ড্যান কেক রিদম অ্যান্ড ভাইব’ শিরোনামে কনসার্ট হলো রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত শুক্রবার এই কনসার্টের আয়োজন করা হয়। এখানে গান গেয়েছেন নওশীন বৃন্তি, ২০১৭ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঐশী, ‘চ্যানেল আই-সেভেন আপ এমপিএল’ চ্যাম্পিয়ন বনি এবং রক ও মেটাল ব্যান্ড সেভেজারি। বিকেল চারটায় শুরু হয় কনসার্ট। আর তা শেষ হয়েছে রাত আটটায়।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই কনসার্ট আয়োজনের লক্ষ্য ছিল সংগীতাঙ্গনে নারীরা নিজেদের যে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন, তা তুলে ধরা। আর এ কাজটি শতভাগ সফলতার সঙ্গে করা হয়েছে। কয়েক হাজার দর্শক সেদিন এই কনসার্ট উপভোগ করেছেন। ‘ড্যান কেক রিদম অ্যান্ড ভাইভ’ তরুণ শিল্পী আর শ্রোতাদের জন্য সংগীতের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হয়ে উঠছে।