Tag Archives: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে শরিফ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শরিফ মিয়া উপজেলার গোপালনগর গ্রামের লিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফ মিয়া পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। শুক্রবার সকালে মাদক সেবন করে বাড়িতে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

বাড়িতে আসার কিছু সময় পর শরিফের আবার পেটে ব্যথা শুরু হয়। এরপর বিকাল ৫টায় তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে শরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শরীফের বোন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টিভিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় টিভি দেখার সময় বিদ্যুৎস্পৃষ্টে জয়দল হোসেন (৫০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার টাকুই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে আমজাদ হোসেন ও ভাই তফাজ্জল হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে অটো চালিয়ে বাসায় ফেরেন তিনি। এরপর টিভি অন করেন। টিভিতে সমস্যা দেখা দেওয়ায় টিভির পেছনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আম গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমগাছ থেকে পড়ে ইমন খান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নিহতের বাবা জানায়, ইমন সকালে আম পাড়তে গাছে উঠে। হঠাৎ গাছ থেকে পড়ে আঘাত পায়। পরে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নগেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে উপজেলার দুলালপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে জুয়েল গোয়ালঘরের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদেশি মদসহ গ্রেফতার জামাল মিয়া

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বোতল বিদেশি মদসহ জামাল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউনুছ মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, শনিবার রাতে উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের পাকা রাস্তার ওপর থেকে ১৫ বোতল বিদেশি মদসহ জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে সোহেল রানা (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মে) উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন আরও একজন।

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই রাতে দুই স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একই রাতে দুই স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

উপজেলার মনোহরপুর ও বেজুড়া গ্রামে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে পৃথক এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই স্কুলছাত্রীর মধ্যে শারমিন আক্তার মনোহরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে, সে স্থানীয় চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

আর ফাহিমা আক্তার বেজুড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর মেয়ে। সে-ও স্থানীয় শেখ মুজিব উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শারমিন তার বাড়ির পাশে একটি কাঁঠালগাছে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

একই রাতে উপজেলার বেজুড়া দক্ষিণ পাড়া গ্রামে ফাহিমা তার বসতঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা জানান, পৃথক দুই আত্মহত্যার ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যেই বীর মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হাতে বন্ধুক নিয়ে ভাই ভাতিজার সামনে প্রকাশ্যে আবদুর রহমান (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের রাজা বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশের জমির আইল ঠিক করতে যায়। এ সময় একই বাড়ির মৃত গনি বিএসসির ছেলে মো. কামাল হোসেন (৫০) তার ভাই বাবু (৩৫) হাতে বন্ধুক ও রড নিয়ে মারধর করে।

তখন রাজা বাড়ির মৃত ছায়েদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৭০) কুরআন শরিফ পড়ছিলেন। ভাই ভাতিজাদের মারধরের খবর শুনে কুরআন রেখে তিনি জমিতে গেলে গনি বিএসসির ছেলে কামাল (৫০) মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে গলা চেপে ধরে মাটিতে শুইয়ে রাখে। এতে তাৎক্ষণিক মারা যায় মুক্তিযোদ্ধা আবদুর রহমান।

ঘটনার পরপর বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যায় ঘাতক কামাল। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নাজমুল হুদাসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নাজমুল হুদা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে বিপাড়া থানার ওসি জানিয়েছেন এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত থানায় কেউ কোন মামলা দায়ের করেন নি। কেউ অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে একইসাথে দুই শিশুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে একইসাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) উপজেলার দুলালপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-মাওলানা আব্দুস সালামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও আলমগীর হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৮)।

স্থানীয়রা জানান, দুলালপুর মধ্যপাড়ার আশপাশের পুকুরে পানি নেই। শুধু খোদাবক্স বাড়ির পুকুরে পানি আছে। স্থানীয়রা এখন সেই পুকুরে গোসলসহ দৈনন্দিন কাজকর্ম করেন। শিশুরাও দলবেঁধে পুকুরে গোছল করতে নামে। রোববার গোসলে নেমে সানিয়া ও মরিয়ম পানিতে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আশরাফুল ইসলাম শান্ত নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম শান্ত নাগাইশ গ্রামের মাহবুব হাসানের ছেলে।

এদিকে আশরাফুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বিষয়টিকে গুজব বলে আবারো নিহত আশরাফুলদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় অন্তত ২০টি ঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে হামলায় ৩ জন পুলিশ সদস্যও আহত হন।

স্থানীয়রা জানান, গত বছর ২৯ ডিসেম্বর খালে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওই সময় সংঘর্ষে মোসলেম উদ্দিন নামে একজন মারা যায়। ওই ঘটনার জের ধরে রবিবার সকালে বাড়ির পাশে টেঁটা বল্লম ছেনি নিয়ে আশরাফুলের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আশরাফুলের অবস্থা আরো খারাপ হলে মঙ্গলবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় আশরাফুলের।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।