স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে অভিনব কায়দায় মাদক পরিবহণের সময় ৬ কেজি গাঁজাসহ ২ জন নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন রাতে সদরের সাতরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
নারী মাদক কারবারিরা হলেন, কুমিল্লা সদরের বারপাড়া এলাকার মৃত রফিক মিয়ার মেয়ে বুলি আক্তার (৩০) এবং নুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে আয়েশা বেগম ওরফে আশা (৪০)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও বিভিন্ন সময় মাদক পরিবহণের জন্য বোরকা ব্যবহার করত এবং বোরকার নিচে রাবারের ইলাস্টিক ব্যবহার করে মাদক গায়ের সাথে বেধে তা পরিবহণ করত। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
