Tag Archives: কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৭ জনের কারাদন্ড

শাহ ইমরানঃ

মাদক ব্যবসা ও মাদক সেবন রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় অভিযান পরিচালনা করে কুমিল্লা সদরের ধর্মপুর রেলস্টেশন এলাকায় ৭ জন মাদকসেবিকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) বিকেল ৪ টায় কুমিল্লার ধর্মপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআশরাফ আলী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ আলী জানান, জাকির হোসেন (৪২), মনির(৫০), রিয়াদ উদ্দিন (২১), রুবেল (২৮), হযরত আলী(২২), ইউসুফ(৩৫), চন্দনসরকারকে(৩২) মাদক সেবন অবস্থায় পাওয়া যাওয়ায় মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৭জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় ও দুই জনকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ৪ জনের জেল ও ঔষধ ফার্মেসীকে জরিমানা

শাহ ইমরানঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজির লালবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪ জন মাদক সেবীকে জেল প্রদান করা হয় এবং  মীরা ফার্মেসীকে জরিমানা করা হয়।

সোমবার ( ২৫ নভেম্বর) বিকেল ৫টায় কুমিল্লার সদর দক্ষিণ এর সুয়াগাজির লালবাগ এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, পূর্ব জোড়কানন এর লালবাগ এলাকার হান্নান (৩৬) হাসেম(২৫) আজাদ(৪৭)এবং আমির(২৭)কে মাদক সেবন অবস্থায় পাওয়া যায়। এর ফলে এই ৪ জন কে ৬ মাস করে জেল দেওয়া হয় এবং অনিয়মের অভিযোগে আলেখারচর বিশ্ব রোড এলাকার মিরা ফার্মেসি কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় । কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।