Tag Archives: কুমিল্লায় সড়ক দুঘর্টনায় নিহত ২

কুমিল্লায় সড়ক দুঘর্টনায় প্রাণ গেলো বৃদ্ধের

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় মো. আবদুল মজিদ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মহাসড়কের উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মজিদ কুমিল্লা চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের বাসিন্দা।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আবদুল মজিদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল মজিদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মো. রুহুল আমিন।

কুমিল্লায় সড়ক দুঘর্টনায় নিহত ২

অনলাইন ডেস্কঃ
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও হেলপার নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত আড়াই টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বানিয়াপাড়ায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়।

এতে করে পেছনে থাকা কাভার্ডভ্যানের চালক ও হেলপার মারাত্মক আহত হয়। আহতদের গৌরীপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামী একটি কাভার্ডভ্যান মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সামনে থাকা অপর একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে করে পেছনে থাকা কাভার্ডভ্যানের চালক মোঃ দিদার এবং হেলপার আনোয়ার হোসেন নিহয় হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলো কাভার্ডভ্যান চালক কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মোঃ দিদার (২২) এবং হেলপার চট্টগ্রাম জেলার বুশপুর থানার আনোয়ার হোসেন (১৮)। মাত্রাতিরিক্ত গতি ও চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারনেই এ দুর্ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ জানায়।