Tag Archives: “কুমিল্লা উত্তর জেলা আ’লীগের বর্ধিত সভা থেকে যে কারণে চলে গেলেন সভাপতি

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ'লীগ

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ’লীগ

দেবীদ্বার প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্‌যাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।

শুক্রবার বিকেলে জেলার দেবীদ্বার পৌর মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় এই সভা হয়। জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা এবং কেক কাটা হয়।

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ'লীগ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী ও বশির মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব দাস, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আহসানুল আলম কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সদস্য কালিপদ মজুমদার, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনো, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদসহ অনেকে।

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ'লীগ

সভায় বক্তারা বলেন, দেশের সব ক্ষেত্রে যে উন্নয়ন-অগ্রগতি, সেটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যার জাদুকরী নেতৃত্বের কারণে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে তিনি বিচলিত হননি। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হোক, এটিই আমাদের প্রত্যাশা।

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি রুহুল আমিন, সম্পাদক রোশন আলী

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি পদে ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে রোশন আলী মাস্টারের নাম ঘোষিত হতে যাচ্ছে বলে একাধিক সূত্র জানায়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কেন্দ্র করে এ কমিটি ঘোষণা হতে পারে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কমিটি ঘোষনা না করেই ঢাকা ফিরে যান কেন্দ্রীয় নেতারা।

বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি শেখ সেলিম এমপি। প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন আর হয় নি। কোন কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন স্থল ত্যাগ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবদুস সবুর।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম. হুমায়ূম মাহমুদ এর সঞ্চালনায় শোক প্রস্তাব পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এড. নিজামুল হক, সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভ‚ইয়া এমপি, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, সেলিমা আহমাদ মেরী এমপি, রাজি মোহাম্মদ ফখরুল মুন্সি এমপি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মু. রুহুল আমিন প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ টিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ আহবায়ক মো. বাহার উদ্দিন বাহার, জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

“কুমিল্লা উত্তর জেলা আ’লীগের বর্ধিত সভা থেকে যে কারণে চলে গেলেন সভাপতি

 

স্টাফ রিপোর্টার:

নেতাকর্মীদের তোপের মুখে কাউকে কিছু না বলে বর্ধিত সভা ত্যাগ করে চলে গেলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চান্দিনা মহিলা কলেজে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার এর সভাপতিত্বে বর্ধিত সভা চলাকালীন সময়ে কমিটির অন্যান্য সদস্যগণ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার এর স্বজনপ্রীতি, বিভিন্ন নির্বাচনে মনোনয়ন বানিজ্য,নিজ উপজেলা দাউদকান্দিসহ বিভিন্ন উপজেলায় একাধিক কমিটি,কমিটির সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব না আনাসহ বিভিন্ন অভিযোগে তাহার পদত্যাগ দাবী করেন।

এসময় নামাজের বিরতি চলাকালীন তিনি কাউকে কিছু না বলে চলে যান। নামাজের বিরতির পর সভা শুরু হলে তাকে না পেয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ তাকে ফোন দিয়ে চলে যাবার কারণ জানতে চাইলে আউয়াল সরকার সঠিক কোন জবাব দিতে পারেনি। পরে লাইন কেটে দেন। পরে সকলের সম্মতিতে জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ম.রুহুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতি করে ২য় অধিবেশন শুরু হয়।

এসময় সকলের সর্বসম্মতিক্রমে ম.রুহুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সভায় জানানো হয়,কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্বান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর এর মধ্যে প্রতিটি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল করে কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়। দাউদকান্দি,দেবিদ্বার,চান্দিনা,মুরাদনগর ,হোমনা উপজেলায় দ্রুত কমিটি গঠন করা হবে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়ম নিয়ে কমিটির সদস্যরা সভাপতি আব্দুল আউয়াল সরকার বিরুদ্ধে অভিযোগ আনলে তিনি কোন সদুত্তর দিতে পারে নি,পরে নামাযের বিরতিতে চলে গেলে সকলের সর্বসম্মতিক্রমে ম.রুহুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতি করে সভা পরিচালনা করা হয় এবং এখন থেকে ম.রুহুল আমিন কে ভারপ্রাপ্ত সভাপতি করে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

এসময় উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার,কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ,কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল,উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হামদর্দ ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান জয়,প্রতিটি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।