Tag Archives: কুমিল্লা নগরীতে

কুমিল্লা নগরীতে দুই কিশোর গ্যাং

কুমিল্লা নগরীতে দুই কিশোর গ্যাং এর মধ্যে সংঘর্ষ, অস্ত্রের মহড়া

কুমিল্লা নগরীতে দুই কিশোর গ্যাং এর মধ্যে সংঘর্ষ, অস্ত্রের মহড়া

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রাণীর দিঘীরপাড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় নগরীর কান্দিরপাড়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক শোডাউন করতে দেখা যায় একটি গ্রুপকে।

শুক্রবার ( ৩ জানুয়ারি) সোয়া ৪ টায় কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রানীর দিঘীর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের ধর্মপুর গ্রুপ (টোকাই) ও মহিলা কলেজ এলাকার গ্রুপের (টোকাই) মাঝে সংঘর্ষ হয়। উক্ত সময় উভয় গ্রুপের ব্যক্তিদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় এবং রানীর দিঘির পাড়ে ২/৩ টি আতশবাজি (পটকা) ফুটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।

মূলত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানা যায়।

কোতয়ালি থানা পুলিশ এবং সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্পের একটি পেট্রোল দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উক্ত সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এখন পরিস্থিতি শান্ত। শহর জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে

লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে কুমিল্লা নগরীতে কিশোরকে হত্যা

লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে কুমিল্লা নগরীতে কিশোরকে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে মাহি আলম ওরফে মারুফ নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার জাঙ্গালিয়া এলাকার ময়নামতি রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহি আলম (১৭) কুমিল্লা নগরের শাকতলা এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিসহ আরও কয়েকজন কিশোর ময়নামতি রেলস্টেশনের পাশে লুডু খেলছিল। খেলার সময় পাশের রামনগর এলাকার এক কিশোরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে সেই কিশোর মাহির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন মাহিকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় এসে কুমিল্লা-নোয়াখালী সড়কে অবরোধ করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক কবির হোসেন জানান, মাহি হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।