,

ইংলিশ প্রিমিয়ার লিগ,জার্মানি ও ইতালিয়ান ফুটবলে সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার যারা

আজকের কুমিল্লা ডট কম :
February 8, 2020
news-image

স্পোর্টস ডেস্কঃ

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে দাভিদ দি গিয়া-

ইংলিশ ফুটবলে সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার দাভিদ দি গিয়া। প্রতি মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১.৭৬ মিলিয়ন ইউরো আয় করেন স্প্যানিশ গোলরক্ষক। দ্বিতীয় আছেন যথাক্রমে আর্সেনানের মেসুত ওজিল এবং ম্যানচেস্টার সিটির কেভিন দে ব্রুইনে। দুজনেরই মাসিক আয় ১.৬৪ মিলিয়ন ইউরো।

জার্মানিতে সবচেয়ে বেশি আয় করেন রবার্ট লেভানডোভস্কি ও তার সতীর্থ ফিলিপ্পে কৌতিনহো। বায়ার্ন থেকে দুই তারকারই মাসিক আয় ১.৬৬ মিলিয়ন ইউরো।

অন্যদিকে ইতালিয়ান ফুটবলে রোনালদোর পরেই আছেন তার দুই ক্লাব সতীর্থ। জুভেন্টাসের দুই আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালার মাসিক আয় যথাক্রমে ১.০৯ মিলিয়ন ইউরো এবং ১.০৬ মিলিয়ন ইউরো।