Tag Archives: কুমিল্লা বোর্ডে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৯৪৪ জন

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০৮ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ লাভ করেছে ২৩ জন।

রোববার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ১৮১ শিক্ষার্থী ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়ে ২৩ জন জিপিএ ৫ লাভ করেন। এ ছাড়াও ১০৮ জন ফেল থেকে পাস করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন।

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন, মেয়েরা এগিয়ে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে এবার ২ হাজার ৩৭৫  জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যার মধ্যে ৯৯১ জন ছাত্র ও  ১ হাজার ৩৮৪  জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে বিজ্ঞান বিভাগে মোট ১ হাজার ৮৯৯  জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে ৮৮৩  জন ছাত্র ও  ১ হাজার ১৬ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে।

মানবিক বিভাগে মোট   ২৪৮  জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে  ৪৪  জন ছাত্র ও ২০৪  জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।

এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট  ২২৮  জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে ৬৪  জন ছাত্র ও  ১৬৪  জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।

উল্লেখ্য যে, উল্লেখ্য যে, এবার এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৪ হাজার ৩৬০ জন। যার মধ্যে ৪৩ হাজার ২২২ জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। যার মধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে এবং ৪০ হাজার ২৬ জন মেয়ে পাশ করেছে।  এবার পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৭৭.১২  শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৮.২৭ শতাংশ। এবারের পাশের হার বিগত ৫ বছরের তুলনায় বেড়েছে। ২০১৮ সালে পাশের হার ছিল ৬৫.৪২ শতাংশ, ২০১৭ সালে পাশের হার ছিল ৪৯.৫২ শতাংশ, ২০১৬ সালে পাশের হার ছিল ৬৪.৪৯ শতাংশ, ২০১৫ সালে পাশের হার ছিল ৫৯. ৮০ এবং ২০১৪ সালে পাশের হার ছিল ৭০.১৪ শতাংশ ।

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৭৭.৭৪ শতাংশ, পাশের হারে মেয়েরা এগিয়ে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৭৭.১২  শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৮.২৭ শতাংশ। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড ফলাফল ঘোষণা করেন।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে তিনটি বিভাগেই পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৮.৬৪ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাশের হার ৮৮.৪০ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮৮.৯০ শতাংশ। এ বিভাগে পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

মানবিক বিভাগে পাশের হার ৭২.৩৫ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাশের হার ৭০.১১ শতাংশ ও মেয়েদের পাশের হার ৭৩.৫৪ শতাংশ। এ বিভাগেও পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৭৬.৯৮  শতাংশ, যার মধ্যে ছেলেদের পাশের হার ৭৫.২২ শতাংশ ও মেয়েদের পাশের হার ৭৯.১৮  শতাংশ। এ বিভাগেও পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

উল্লেখ্য যে, এবার এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৪ হাজার ৩৬০ জন। যার মধ্যে ৪৩ হাজার ২২২ জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। যার মধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে এবং ৪০ হাজার ২৬ জন মেয়ে পাশ করেছে।

২০১৮ সালে পাশের হার ছিল ৬৫.৪২ শতাংশ, ২০১৭ সালে পাশের হার ছিল ৪৯.৫২ শতাংশ, ২০১৬ সালে পাশের হার ছিল ৬৪.৪৯ শতাংশ, ২০১৫ সালে পাশের হার ছিল ৫৯. ৮০ এবং ২০১৪ সালে পাশের হার ছিল ৭০.১৪ শতাংশ ।

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৯৪৪ জন

 

সেলিম সজীবঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে একবার ৯৪৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যার মধ্যে ৪৬১ জন ছাত্র ও ৪৮৩ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে বিজ্ঞান বিভাগে মোট ৭৯৯ জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে ৪১৭ জন ছাত্র ও ৩৮২ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগে ছেলেরা এগিয়ে রয়েছে।

মানবিক বিভাগে মোট ৫৩ জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে ১৫ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে।

এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৯২ জন জিপিএ ৫ পেয়েছে । যার মধ্যে ২৯ জন ছাত্র ও ৬৩ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।

উল্লেখ্য যে, এবার এইচ এস সি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। যার মধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার পাশের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৬৩.৪৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৬৭.০৮ শতাংশ। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে।