Tag Archives: কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় শতকরা পাশের হার ৮৭.১৬

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫.৪২ শতাংশ, ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা

স্টাফ রিপোর্টার:

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।

গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

সোমবার সকাল ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

ফলাফল বিবরণীতে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে এবং ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে।

মেয়েদের গড় পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩ দশমিক ২৪ শতাংশ। অর্থাৎ পাসের হারেও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েদের আধিপত্য দেখা গেছে। এবার ৫ হাজার ৮৪৮ জন মেয়ে শিক্ষার্থী এবং ৩ হাজার ৯৬৬ জন ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে বিজ্ঞান

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ এবং মেয়েদের ৫২ দশমিক ২৫ শতাংশ।

অন্যদিকে বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৪৪ শতাংশ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি। গত বছর এ সংখ্যা ছিল ২২টি।

ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে জিপিএ ৫ বেড়েছে ৬৭ টি

স্টাফ রিপোর্টার:

এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ রোববার সকালে প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে এতে ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৯০ জন। জিপিএ ৫ বেড়েছে ৬৭টি। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের। ফেল করা ৫৭ জনের ফেলই রয়ে গেছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১১ জুলাই থেকে পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে। অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছেন ৩৫ হাজার ৫৩১জন। প্রতি পত্রের ফি ছিল ১৫০ টাকা করে। প্রতি বিষয় ফি ১৫০ টাকা। মোট ৭৫ হাজার ৮৭৭ টি পাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০। এখন পুনর্নিরীক্ষণে পাসের হার বেড়েছে। জিপিএ ৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। এখন বেড়েছে আরও ৬৭ টি।

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে পুণ:নিরীক্ষনে ৮২ জনের ফল পরিবর্তন

স্টাফ রিপোর্টার:
২০২১ সনের এসএসসি পরীক্ষার পুণ:নিরীক্ষনের ফল শুক্রবার প্রকাশিত হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।

আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাশ , ৬ জন জিপি এ পাঁচ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২১ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং গত ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারি পর্যন্ত পুন:নিরীক্ষণের  আবেদন গ্রহণ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় শতকরা পাশের হার ৮৭.১৬, জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় শতকরা পাশের হার ৮৭.১৬। যা বোর্ডের গত পাঁচ বছরের ফলাফলে সর্বোচ্চ।

এ বছর মোট জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন। কুমিল্লা বোর্ডের অধীনে ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হয় ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন । গ্রুপ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ সর্বোচ্চ শতকরা ৯৭.৫৬ জন পরীক্ষার্থী পাশ করে।