,

দাউদকান্দিতে হাইওয়ে পুলিশের আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 29, 2020
news-image

 

জাকির হোসেন হাজারী:
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি মাঠে ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কুমিল্লা রিজার্ভ অফিস ও ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি।

খেলায় বিজয়ী হন কুমিল্লা রিজার্ভ অফিস টিম। বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাইওয়ে পুলিশ সুপার (কুমিল্লা রিজিওন) মোঃ নুরুল ইসলাম বিপিএম,পিপিএম।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(হাইওয়ে পুলিশ) মোল্লা মোঃ সফিক, কুমিল্লা চেম্বার অফ কমার্সের সদস্য আলহাজ্ব আলী আহম্মদ মিয়াজী, জনতা ব্যাংক গৌরীপুর শাখা ব্যবস্থাপক মোঃ আবু তাহের টিটু।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের আয়োজনে এবংইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্য সালেহ আহম্মেদ ও দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের সার্বিক তত্বাবধানে কুমিল্লা রিজিওনের বিভিন্ন ইউনিটের ৩২টি টিম অংশ খেলায় গ্রহণ করেন।