Tag Archives: কুমিল্লা-৫ (বুড়িচং- বি পাড়া) আসনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির অধ্যক্ষ ইউনুস

কুমিল্লা-৫ (বুড়িচং- বি পাড়া) সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই

 

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন তিনি।

সচিব বলেন, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

সভায় স্থগিত হয়ে যাওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে ইসি। আগামী ২১ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-৫ ( বুড়িচং- বি পাড়া) আসনে ইভিএমে ভোটের পরিকল্পনা

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

আসনগুলো হচ্ছে- ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও লক্ষ্মীপুর-২। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ থাকায় এসব আসনে কবে নাগাদ ভোট হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সংসদ সদস্য মো. আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসনটি শূন্য হয়। কুমিল্লা-৫ আসনটি শূন্য হয় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুতে।

অন্যদিকে কুয়েতের আদলাতে দণ্ডিত হওয়ার কারণে স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসটি শূন্য ঘোষণা করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসনটি শূন্য হয়।

 

কুমিল্লা-৫ (বুড়িচং- বি পাড়া) আসনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির অধ্যক্ষ ইউনুস

স্টাফ রিপোর্টার :
কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) আসনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির প্রার্থী সাবেক সাংসদ অধ্যক্ষ ইউনুস।

বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের বাতিল হওয়া মনোনয়নের ওপর শুনানি শেষে অধ্যক্ষ ইউনুসের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত রয়েছেন।