,

দাউদকান্দিতে ব্যারিষ্টার নাঈম হাসানের ব্যাপক গণসংযোগ ও পথসভা

আজকের কুমিল্লা ডট কম :
September 5, 2021
news-image

 

সালাহউদ্দিন সোহেল:

কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে নৈয়ার বালুর মাঠ ও খামার পাড়ায় পথসভা করেছেন উত্তর জেলা আওয়ামীলীগের সম্পাদকমন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান।

শনিবার বিকেলে তিনি উপজেলার নোয়াগাঁও, বিটেশ্বর জয়বাংলার মোড়, নৈয়ারবাজার, চক্রতলা বাজার ও পিতাম্বরদী এলাকায় পথচারি, বিভিন্ন শ্রেণির ব্যবসায়ি ও সাধারণ মানুষের সাথে দেখা করেন। তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে পথসভায় অংশগ্র্রহণ করেন।

বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া চান ব্য্যারিষ্টার নাঈম। এরপর তিনি আওয়ামলীগের ব্যাপক উন্নয়নমুলক কর্মকান্ডের তথ্য মানুষের কাছে তুলে ধরেন। তিনি বলেন, মহামারি করোনাকালিন সময়ে প্রত্যেক নাগরিকের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করছেন ও খাদ্য-অর্থ সহায়তা করে যাচ্ছেন আমাদে