Tag Archives: কুমিল্লা

কুমিল্লার মেঘনা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৫ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২ এপ্রিল) সকালে উপজেলার লুটেরচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২৭), একই থানার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজন চন্দ্রঘোষের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (বর্তমান নাম:- রাজীব চন্দ্র ঘোষ), কুমিল্লার নবগ্রাম গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ সোহেল (২৭), জয়পুরহাট সদর থানার শাপলা নগর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে মোঃ জনি হোসাইন (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে মেঘনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

নগরীতে পোশা‌কের ব্রান্ড সপ ও বাজা‌রে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ৯তম রমজা‌নেও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

শনিবার (১ এপ্রিল) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে নগরীর ঝাউতলা, বাদুরতলা ও নিউমা‌র্কেট এলাকার পোশা‌কের ব্রান্ড সপ, ফল ও ইফতা‌রি বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় বি‌দেশী প‌ণ্যে আমদা‌নি কার‌কের স্টিকারবিহীন নি‌জে‌দের ম‌তো মূল‌্য ব‌সি‌য়ে বি‌ক্রি করার অ‌ভি‌যো‌গে ঝাউতলা এলাকার ডিজাইন লাইফ স্টাইল সপ‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। বা‌সি খাবার বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় সি‌টি মা‌র্কেটের হাজী বি‌রিয়া‌নি হাউজ‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও বা‌সি ডিম জব্দ ক‌রে ধ্বংস করা হয়। এছাড়াও আজ অন‌্যায‌্য মূ‌ল্যে ফল বিক্রি ও ক্রয় ভাউচার দেখাতে না পারায় নিউমা‌র্কেট এলাকার সোহাগ ফল বিতান‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

সদর দক্ষিণে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ২০৬ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে ১০ বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ভাংগাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন এই ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (০১ এপ্রিল) ১০ বিজিবি এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার বুড়িচংয়ে সহস্রাধিক ভারতীয় শাড়িসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৫৩ পিস ভারতীয় শাড়িসহ ২ জন চোরাচালানকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) উপজেলার যদুপুর সাকিনস্থ বাকশিমুল পশ্চিম পাড়া বাতান বাড়ির রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

জব্দকৃত ভারতীয় শাড়ির মূল্য ১৫ লাখ ৭৯ হাজার ৫ শত টাকা। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ রাসেল (২৩) ও শাহ অনিক ওরফে আবুল (৪০)।

গোয়েন্দা শাখার এসআই মোঃ মামুনুর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করি। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপটি তল্লাশী করে পিছনের বডিতে ৩৩টি গাইড থেকে সর্বমোট ১ হাজার ৫৩ পিস বিভিন্ন রংয়ের ও বিভিন্ন ধরনের ভারতীয় তৈরী শাড়ি জব্দ করি।

আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

চান্দিনায় দারিদ্রতার কষাঘাতে গৃহবধুর আত্মহ’ত্যা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় স্বর্ণা আক্তার নিপা (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ৩টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নিহত নিপা সব্দলপুর গ্রামের সরকার বাড়ির ট্রাক চালক শাকিলের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী।

স্থানীয়রা জানান, নিপার স্বামী পেশায় গাড়ি চালক হলেও নিয়মিত কাজে না যাওয়ায় দারিদ্রতা তাদের পিছু ছাড়েনি। দারিদ্রতায় কষাঘাতে পড়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সময় মতো কিস্তি পরিশোধ করতে পারছিল না। বৃহস্পতিবার ব্র্যাক এনজিও থেকে লোকজন বাড়িতে এসে কিস্তি পরিশোধের জন্য চাপ সৃষ্টি করায় বাধ্য হয়ে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে কিস্তি পরিশোধ করে। কিস্তির টাকার জন্য এনজিও’র লোকজন কেন বাড়ি এসে ঝামেলা করায় একই পরিবারের আরিফ নামে এক যুবক ও তার মা মিলে নিপাকে মারধর করে। অপমান সহ্য করতে না পেরে বসত ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্ম’ত্যা করে ওই গৃহবধু।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

রোগির শরীরের ভুল গ্রুপের রক্ত সরবরাহ, মিডল্যান্ড হাসপাতাল ও ডাক্তারের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র মিডল্যান্ড হসপিটালে এক রোগীকে এ পজেটিভ ব্লাড গ্রুপের জায়গায় বি পজেটিভ ব্লাড ট্রান্সফিউশন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল ও ডাঃ নাজনীন জাহান লুবনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার থেকে জানা যায়, গত ১২ মার্চ বিকাল সাড়ে ৪ টায় বরুড়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের পাঁচথুবী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা আক্তার কুমিল্লা মিডল্যান্ড হসপিটালে চিকিৎসা নিতে আসেন। তিনি জরায়ুর সমস্যা নিয়ে মিডল্যান্ড হসপিটালে ভর্তি হন। রোগী হাসিনা আক্তারের রক্ত গ্রুপ পরীক্ষা করে রোগীর পরিবারকে বললো, বি পজেটিভ রক্ত লাগবে। তারপর ব্লাড সংগ্রহ এবং ব্লাড ক্রস ম্যাচিং করে রোগীকে অপারেশন থিয়েটারে ব্লাড ট্রান্সফিউশন শুরু করে। তার মাঝে ডাঃ নাজনীন জাহান লুবনা জানান, এক ব্যাগ ব্লাড হবে না, আরেক ব্যাগ ব্লাড লাগবে। অপারেশন সময়কালীন প্রথম ব্যাগ ব্লাড ট্রান্সফিউশনের সময় রোগীর ছটফট, চেচামেচি শুরু হয়। যখন ২ ঘন্টাতেও অপারেশন শেষ হচ্ছে না তখন রোগীর পরিবার অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখতে পান জোর জবরস্তি করে ডাঃ নাজনীন জাহান লুবনার সামনে ব্লাড ট্রান্সফিউশন চলছে। এর মাঝে মিডল্যান্ড হসপিটালের ল্যাব বন্ধ করে দেয়। ল্যাব টেকনোলজিস্ট জানান, আপনারা অন্য একটি হসপিটালে গিয়ে ব্লাড কালেকশন ও ব্লাড ক্রস ম্যাচিং করে নিয়ে আসেন। রোগীর একজন স্বজন, ডোনার ও হসপিটালের একজন কর্মচারী অন্য একটি হসপিটালে ব্লাড কালেকশন ও ক্রসম্যাচিং করতে গিয়ে দেখা যায় রোগীর ব্লাড গ্রুপের সাথে ডোনারের ব্লাড গ্রুপ মিলছে না।

তারপর ডাঃ নাজনীন জাহান লুবনা ও হসপিটাল কর্তৃপক্ষ টের পেয়ে রোগী রেখে তাড়াহুড়া করে রোগীর পরিবারকে বলেন আল্লাহ আল্লাহ করেন। রোগীর অবস্থা ভালো না, আপনারা অন্য হসপিটালে নিয়ে যান। এই বলে হসপিটাল ত্যাগ করেন ডাঃ লুবনা।

একজন রোগী অপারেশন থিয়েটারে ব্লাড ট্রান্সফিউশন সময় রোগীর কাপুনি, ছটফট করলে এই সময় করণীয় কি? এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, , ব্লাড ট্রান্সফিউশনের সময় রোগীর কাপুনি ও ছটফট করলে ব্লাড দেওয়া বন্ধ করে দেওয়া উচিত।

এই বিষয় ডাঃ নাজনীন জাহান লুবনা বলেন, এখানে আমার কোন দোষ নেই। ল্যাব টেকনোলজিস্টের কারণে এই সমস্যা হয়েছে।

মিডল্যান্ড হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট বেলায়েত হোসেন স্বপন দোষ স্বীকার করতে তিনি রাজি নন।

এই বিষয়ে রোগীর বোন জামাই (ভাই) আব্দুল মালেক বলেন, ডাঃ নাজনীন জাহান লুবনা ও ল্যাব টেকনোলজিস্ট আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছে। তিনি এখন হাঁটতে চলতে পারছেন না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ।

রোগীর আত্মীয় মহিউদ্দিন মাহি বলেন, ডাক্তার ও টেকনোলজিস্ট এর অবহেলায় এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য রোগী বেঁচে গেছে। কিন্তু রোগীর বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

এ ঘটনায় ৩০ মার্চ (বৃহস্পতিবার) কুমিল্লা আদালতে মামলা হয়। মামলা নং সি আর- ৩৭৩। ধারা- ৩৩৮/৪১৮/৩৪।

ভুক্তভোগীর আইনজীবী জয়নাল আবেদীন মাঝারী বলেন, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিঃ ১ নং আমলী আদালতে হসপিটাল, ডাক্তার ও টেকনোলজিস্ট বিরুদ্ধে সি আর – ৩৭৩ মামলা করা হয়েছে। আদালত সিভিল সার্জনকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারমিন আক্তার মনি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ৩ সন্তানের জননী।

জানা যায়, বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে শারমিন আক্তারের সাথে তার স্বামীর বড় ভাই খোরশেদ আলমের (৩৫) কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শারমিন ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিল। এ সময় খোরশেদ ঘর থেকে ধারালো দা এনে শারমিনকে এলোপাতাড়ি কুপিয়ে মূখমন্ডল বিকৃত, ডান কান ও ডান স্তন কেটে ফেলে, দুই হাত-দুই পা কেটে ঝুলিয়ে দেয়াসহ পিঠে ও দেহের অন্যান্য স্থানে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

খুনি খোরশেদ আলম (৩৫) পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে গ্রামের মন্তাজুর রহমানের ছেলে।

নিহতের মেঝো ভাই সালেহ আহাম্মদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ভাই সালে আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সাথে আমার বোন শারমিন আক্তার মনির ‌বিয়ে দেই। বিয়ের পর থেকেই তার মেঝো ভাসুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলে। এ নিয়ে শালিসে কয়েকবার সে দোষি সাব্যস্থ হয়। এতে মনির প্রতি সে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। বুধবার সকালে সামান্য কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের কথা কাটাকাটির জেড়ে সে আমার বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

নিহত শারমিন আক্তার মনি ১০ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত ছায়দুল হক মোল্লার মেয়ে। তার ৩ সন্তানের মধ্যে ছোট ছেলে হামিদের বয়স ৪ মাস, অপর ছেলে সামীরের ৪ বছর। মেয়ে মিম আক্তার (৮) বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।

এসময় খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকান্ড আর দেখিনি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেঝো ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজনের সহায়তায় শাহপুর এলাকা থেকে অভিযুক্ত আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ চোরাকারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ এনায়েত উল্লাহ (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মার্চ বিকালে উপজেলার বাইপাস এলাকা থেকে প্রায় ৬ লক্ষ ২১ হাজার পিস ভারতীয় আতশজবাজীসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক লাকসাম উপজেলার ত্রিয়াং গ্রামের আবুল কাশেম ভূঁইয়ার ছেলে।

রবিবার (২৬ মার্চ) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ বিপ্লব (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সাওরাতলী এলাকা থেকে সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন মিরবহর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ গাজীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সদর দক্ষিণে মদিনা বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, গুরুতর আহত ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।

আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ (৯), মাটিয়ারা এলাকার শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক মো. আশিক (২৫)।

সদর দক্ষিণ মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চৌয়ারা-সুয়াগাজী সড়কে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ২ জন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ জন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।