Tag Archives: কুমিল্লা

নগরীর ধর্মসাগর পাড় এলাকায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে সদ্য বিবিএ কমপ্লিট করা এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছে। সে নগরীর ১০ নং ওয়ার্ডের ইদ্রিস মেহেদীর মেয়ে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টায় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনির কার্যালয়ের সামনে বহুতল ভবনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ইদ্রিস মেহেদী জানান, সোমবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসে জান্নাতুল হাসিন। কোন কারণে তার মন খারাপ দেখেছি। মঙ্গলবার দুপুর দেড়টায় শ্যাম্পু আনার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি সে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এখনো বুঝতে পারছি না সে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেঝো। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিলো। পাশাপাশি একটি ব্যাংকে ইন্টার্নি করছিলো।

গোল্ড সিলভার হোমস ভবনের নিরাপত্তারক্ষী হাবিবুর রহমান জানান, মেয়েটি বাসায় প্রবেশের সময় কার কাছে যাবে জানতে চাইলে জানায়, ছয়তলায় রাফি আংকেলের মেয়ে সোহানার নিকট যাবে। ৮-১০ মিনিট পর দেখি ওই মেয়েটি নিচে পড়ে আছে।

স্থানীয়দের ধারণা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। কেউ কেউ বলছে সম্প্রতি তার প্রেমিকের অন্যস্থানে বিয়ে হয়েছে। এতে করে সে ক্ষুব্ধ ছিল ।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কর অঞ্চল- কুমিল্লার উদ্যোগে “জাতীয় আয়কর দিবস ২০২০” উদযাপন

 

স্টাফ রিপোর্টার:
কর অঞ্চল – কুমিল্লার উদ্যোগে “জাতীয় আয়কর দিবস ২০২০”পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টায় কুমিল্লা নগরীর নজরুল এভিনিউস্থ কর ভবন প্রাঙ্গনে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কর অঞ্চল -কুমিল্লার কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান।

দিবসটি উপলক্ষে বিগত বছরগুলোতে বর্নাঢ্য শোভাযাত্রা, টি শার্ট, প্রচারপত্র বিলিসহ নানা আয়োজন করা হতো। এ বছর মহামারি করোনা ভাইরাসের কারণে শোভাযাত্রা ও বর্নাঢ্য আনুষ্ঠানিকতা করা হয়নি। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে “স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ”।

কর অঞ্চল -কুমিল্লার অধীনে ৬টি জেলা যথা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা অফিসেও জাতীয় আয়কর দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কর অঞ্চল- কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, উপ কর কমিশনার, সদর দপ্তর ( প্রশাসন) মো: আরিফুল হাসান মজুমদার, অতিরিক্ত সহকারি কর কমিশনার মনির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর অঞ্চল- কুমিল্লার কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়করের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশকে উন্নত দেশ হিসেবে বিনির্মাণ করতে আয়কর দিতে হবে। এ বছর সরকার জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে করদাতাদের জন্য বেশ কিছু প্রণোদনা প্রদান করেছেন। তন্মধ্যে সকল করদাতাদের জন্য ৫০ হাজার টাকা বেশি কর মুক্ত সুবিধা, ৫% তথা নিম্নহারে স্ল্যাব রেট, অপ্রদর্শিত জমি,দালান, এপার্টমেন্ট, নগদ ও সঞ্চয়ী অর্থ এর উপর নিম্নহারে কর প্রদান করে বৈধতা নেয়ার সুবিধা উল্লেখযোগ্য। তিনি সম্মানিত করদাতাদের যথাসময়ে রিটার্ন দাখিল এবং কর অঞ্চল -কুমিল্লার সেবা গ্রহণ করার আহবান জানান।

বরুড়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে বরুড়া উপজেলার বাউকসার হাশেম মেম্বার বাড়ি মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য মো: আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিয়া এনজিও সংস্থার নির্বাহী পরিচালক মো: আবুল কাশেম ও বাউকসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আহমেদ জামান মাসুদ।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

বক্তাগণ বলেন, বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। বরুড়া উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। বক্তগণ করোনা ভাইরাস এর এই সময়ে সবাইকে সচেতন ভাবে বাড়ির বাহিরে গেলে মাস্ক ব্যবহার, বাহির থেকে বাসায় ফিরলে সাবান পাানি দিয়ে হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করনে মহিলা সমাবেশের পূর্বে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমিল্লার বরুড়ায় টয়লেট থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় টয়লেট থেকে পেইজ এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ভাউকসার বাজারের পেইজ এনজিও’র অফিসের টয়লেট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে স্ট্রোকজনিত রোগে মারা গেছেন।

জানা গেছে, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার বরুড়ার ভাউকসার শাখার ফিল্ড অফিসার মোঃ আরিফুল ইসলাম শুক্রবারে নিজ কর্মস্থলে অফিসের টয়লেটে ঘুরে পড়ে মারা যান।

তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের চেপারা গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো প্রায় ২৮ বছর।

তিনি পেইজ ডেভেলপমেন্ট সেন্টার শাহরাস্তি শাখায় যোগদানের মধ্যদিয়ে পেইজ আঙ্গিনায় তার কর্মসূচনা হয়। পেইজ শাহরাস্তি, লাকসাম ও সর্বশেষ ভাউকসার শাখায় অতি সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন।

এ বিষয়ে পুলিশের এসআই উত্তম জানান, আমরা এমজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কুমিল্লার নাঙ্গলকোটে কৃষি জমিতে ভাইরাস রোগ, কৃষকের মাথায় হাত

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার কৃষি জমি ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। কয়েক হেক্টর জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। এতে করে কৃষক ও কৃষাণিদের মাথায় হাত পড়েছে।

কৃষকদের সমস্যা সমাধান ও পরামর্শ দেয়ার জন্য প্রত্যেকটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কৃষি কর্মকর্তা থাকলেও কৃষকরা কখনো ওই কর্মকর্তাকে দেখেন নাই বলে তারা দাবী করছেন। ১৩ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এর মাঝে ৫০ হেক্টর জমির ধানে টুনডো ভাইরাস ও অপুষ্টি জনিত রোগে আক্রান্ত হয়েছে। ফসলের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই কৃষক জমিতে নিয়মিত ওষুধ প্রয়োগ করলেও ধানের কোনো উন্নতি চোখে পড়ছে না। একই রোগে আক্রান্ত হচ্ছে অন্য জমির ধান গাছ গুলোও। ধান গাছের এ রোগের নাম ‘টুনডো’ ভাইরাস বা অপুষ্টি জনিত রোগ।

সরেজমিনে হেসাখাল ইউনিয়ন, মোকরা ইউনিয়ন, রায়কোট দক্ষিণ, পেরিয়া ইউনিয়ন গিয়ে দেখা যায়, ধান গাছের বাস্তব চিত্র। খেতের পর খেত ধান গাছের শীষ লালচে বর্ণ ধারণ করেছে। শীষ শক্ত হয়ে হেলে পড়ছে। ভুক্তভোগী কৃষকরা জানান, ওষুধ দিয়েও কোন কাজ হচ্ছে না। অনেক কৃষক এই রোগটির হাত থেকে ধানকে বাঁচাতে সতর্কতা হিসেবে ওষুধ প্রয়োগ করছেন। কিন্তু কোন ভাবেই খেতের ফসল ভালো করতে পারছেন না তারা।

হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, তার ৪৮ শতক জমির ধান নষ্ট হয়ে গেছে। ৪৬ জাতের ২৪ শতক ও ২২ জাতের ১২ শতক ধান নষ্ট হয়ে গেছে। কৃষি অফিস থেকে তাকে কখনো সহযোগিতা করা হয়নি। মৌকরা ইউপির তফৈইয়া গ্রামের কৃষানি রাসিদা বেগম বলেন, তার ৫২ জাতের ৬০ শতক জমির ধান নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসার আছে এমন কথা শুনেছি, কিন্তু কখনো চোখে দেখিনি। রায়কোট দক্ষিণ ইউপির মগুয়া গ্রামের কৃষক শাহজাহান জানান, ২৮ জাতের ৪৮ শতক জমির ধান নষ্ট হয়ে গেছে । কৃষি অফিসারকে কখনো তিনি দেখেননি বলে দাবি করেন।

নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম বলেন, এবার নাঙ্গলকোটে ১৩ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এর মাঝে ৫০ হেক্টর জমির ধানে টুনডো ভাইরাস ও অপুষ্টি জনিত রোগে আক্রান্ত হয়েছে। তবে লক্ষ মাত্রার কোন ব্যঘাত হবেনা।

দেবিদ্বারে অসহায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জমি পরিদর্শনে নির্বাহী অফিসার রাকিব হাসান

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে অসহায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে শনিবার জেলার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বারুর দক্ষিণপাড়া গ্রামে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, জাফরগঞ্জ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোশারফ ভূঁইয়া আহম্মেদসহ আরো অনেকে।

রেড জোন কুমিল্লাসহ ১০ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

 

ডেস্ক রিপোর্ট:

করোনা ভাইরাসে অধিক আক্রান্ত (রেড জোন) দেশের ১০ জেলার ২৭ অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার রাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১০টি জেলা হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

কুমিল্লার মানুষকে ইতর

কুমিল্লার মানুষকে ইতর বলে কেন জানেন?

কুমিল্লার মানুষকে ইতর বলে কেন জানেন?

অনলাইন ডেস্কঃ

কারন, কুমিল্লার মানুষ বৃটিশ আমল থেকেই খুব বুদ্ধিমান ছিল । তাই বৃটিশরা কুমিল্লাবাসিকে বলতো Information Technology Organizer (ITOR=ইতর) অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক
এ ছাড়াও, ব্রিটিশ শাসন আমলে অফিসের লোকবলের মধ্যে কুমিল্লা অন্ঞ্চলের লোকজন দক্ষতার পরিচয় দিয়ে থাকতেন এবং ব্রিটিশরা এ অন্ঞ্চলের লোকদের মধ্যে ৪টি গুন দেখতে পেয়েছেন।

1) Intellectuality
2) Talent
3) Obedience &
4) Reliability

এই চারটি শব্দের ১ম অক্ষর দিয়ে তৈরী করে কুমিল্লা অন্ঞ্চলের লোকদের ITOR বা ইতর বলে সম্বোধন করতো।

এই কথার মূল অর্থ হচ্ছে, কুমিল্লার মানুষ সারা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতো এবং বিভিন্ন দেশকে রাজনৈতিকভাবে সুসংঘটিত করতো। কুমিল্লা বাসী গর্ববোধ করা উচিৎ। কুমিল্লায় ইংরেজদের (বৃটিশ) গন কবর।

বর্তমান কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অধীন একটি জেলা। প্রাচীনকালে এটি সমতট জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মতের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায় চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াঙ কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ণনায় কিয়া-মল-ঙ্কিয়া (Kiamolonkia) নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে বলে পন্ডিতেরা অভিমত দিয়েছেন। এ অঞ্চলে প্রাপ্ত প্রাচীন নিদর্শন‍াদি থেকে যতদূর জানা যায় খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দী থেকে ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অধিকারভুক্ত ছিল। ঐতিহাসিকদের মতে সপ্তম থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত এ অঞ্চলে বৌদ্ধ দেববংশ রাজত্ব করে। নবম শতাব্দীতে কুমিল্লা হরিকেলের রাজাগণের শাসনাধীনে আসে। প্রত্নপ্রমাণ হতে পাওয়া যায় যে, দশম হতে একাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত প্রায় দেড়শ বছর এ অঞ্চল চন্দ্র রাজবংশ দ্বারা শাসিত হয়েছে।

মধ্যবর্তী সময়ে মোঘলদের দ্বারা শাসিত হওয়ার পরে ১৭৬৫ সালে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অধীনে আসে। রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানী ১৭৬৯ খ্রিস্টাব্দ প্রদেশে একজন তত্ত্বাবধায়ক (Superintendent) নিয়োগ করে। তখন কুমিল্লা ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল। ১৭৭৬ খ্রিস্টাব্দে কুমিল্লাকে কালেক্টরের অধীন করা হয়। ১৭৯০ সালে ত্রিপুরা জেলা গঠনের মাধ্যমে ত্রিপুরা কালেক্টরেটের যাত্রা শুরু হয়। ১৭৯৩ সালে তৃতীয় রেগুলেশন (Regulation III) অনুযায়ী ত্রিপুরা জেলার জন্য একজন দেওয়ানি জজ নিযুক্ত করা হয় এবং সে বছরই তাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়। ১৮৩৭ সালে ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের পদগুলিকে পৃথক করা হয়।

১৮৫৯ সালে আবার এই দুটি পদকে একত্রিত করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পরবর্তী সময়ে ১৯৬০ সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ হয় জেলা প্রশাসক (Deputy Commissioner)। ১৯৮৪ সালে কুমিল্লার দু’টি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়।

দেশের বিভিন্ন আন্দোলনের সাথে কুমিল্লার সম্পৃক্ততার ইতিহাস খুবই সমৃদ্ধ। ১৭৬৪ সালে সমশের গাজীর নেতৃত্বে সংঘটিত ত্রিপুরার রাজাদের বিরুদ্ধে কৃষক আন্দোলন কুমিল্লার ইতিহাসে উজ্জ্বল ঘটনা।

প্রিন্স ওয়ালেসের ভারত ভ্রমণের প্রতিবাদে ২১ শে নভেম্বর ১৯২১ সালে দেশব্যাপী আহুত ধর্মঘটে কুমিল্লাবাসী সক্রিয় অংশ গ্রহণ করে। সে সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় অবস্থান করছিলেন এবং তিনি বিভিন্ন দেশাত্মবোধক গান ও কবিতা লিখে কুমিল্লার জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। গান্ধী অভয়াশ্রম নামের প্রতিষ্ঠানটি এসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্না গান্ধী কুমিল্লা ভ্রমণ করেন। ১৯৩১ সালে চৌদ্দগ্রাম উপজেলায় মোহিনী গ্রামের প্রায় চার হাজার চাষী রাজস্ব প্রদানের বিরুদ্ধে বিদ্রোহ করে। এসময় ব্রিটিশ গুর্খা সৈনিকরা বেপরোয়া গুলিবর্ষণ করলে চারজন চাষী প্রাণ হারান।

১৯৩২ সালে লাকসামের হাসনাবাদে কৃষকদের বিশাল মিছিলে গুলিবর্ষণ করা হলে বেশ কিছু লোক প্রাণ হারান। কুমিল্লার জনগণ কখনই কোন অন্যায় শোষনকে মেনে নেয়নি এবং সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে। যেসকল বীর এসব প্রতিবাদে প্রাণ উৎসর্গ করেছেন তাঁদেরকে কুমিল্লাবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কুমিল্লার জনগণ অংশগ্রহণ করেছে। কুমিল্লায় বেশ কয়েকটি স্থানে গণহত্যা সংঘটিত হয় যেমন, কুমিল্লা ক্যান্টনমেন্ট, লাকসাম, হোমনা, বেলতলী এবং রসুলপুর। বেতিয়ারা, মুদাফ্‌ফরগঞ্জ নগরিপাড়া, ক্যান্টনমেন্ট, কৃষ্ণপুর, ধনঞ্জয়, দিলাবাদ ও লাকসাম বিড়ি ফ্যাক্টরিতে গণকবরের সন্ধান পাওয়া যায়।

কুমিল্লার ঐতিহ্যবাহী অতীতের সাক্ষ্য বহন করছে এখানকার প্রত্নতাত্ত্বিক নির্দশনসমূহ। এ জেলার বেশ কয়েকটি স্থানে বহু মূল্যবান পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া গেছে। তেমনি এক ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া যায় লালমাই ময়নামতি পাহাড়ের ধ্বংসাবশেষ থেকে। এখনকার মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার চিহ্ন খুজেঁ পাওয়া গেছে। এ পাহাড়ের পুরাকীর্তিগুলোর মধ্যে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রামুড়া, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলোর পাহাড়, আনন্দবাজারের প্রাসাদসমূহ, চন্ডীমুড়া ইত্যাদি উল্লেখযোগ্য।

এসব স্থান হতে উদ্ধারকৃত প্রত্নসম্পদ যেমন মূর্তি, ধাতব তৈজসপত্র ও অন্যান্য নিদর্শনসমূহ বর্তমানে ময়নামতি জাদুঘরে রক্ষিত আছে। অন্যান্য ঐতিহাসিক নির্দশনের মধ্যে রয়েছে সপ্তরত্ন মন্দির (জগন্নাথমন্দির), শাহ সুজা মসজিদ, ধর্মসাগর, চন্ডীমাতার মন্দির (বরুড়াতে লালমাই পাহাড়ের উপরে অবস্থিত), চান্দলা শিবমন্দির (ব্রাহ্মণপাড়া, অষ্টাদশ শতাব্দী), সতিশালা জামে মসজিদ, শশীদলের পাঁচ পীরের মাজার, হরিমঙ্গল মাঠ, রামগর বড়মাঠ।