Tag Archives: কোন চাপে নয় পরীক্ষার্থীরা আনন্দের সাথে পরীক্ষা দিবে: শিক্ষা উপদেষ্টা

কোন চাপে নয় পরীক্ষার্থীরা আনন্দের সাথে পরীক্ষা দিবে: শিক্ষা উপদেষ্টা

কোন চাপে নয় পরীক্ষার্থীরা আনন্দের সাথে পরীক্ষা দিবে: শিক্ষা উপদেষ্টা

 

নিজস্ব প্রতিনিধিঃ

পরীক্ষা কোন চাপে নয় আনন্দের সাথে যেন শেষ করতে পারে সে ব্যাপারে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা প্র্যত্যাশা করেনি উপদেষ্টা মাহদি আমিন।

সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত শিক্ষা মন্ত্রনালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহদি আমিন এ কথা বলেন।

তিনি আরও বলেন, এবার যারা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে, বিগত দিনে করোনাকালীন সময়ে এবং ২৪ এর গণঅভ্যুত্থানে তারা যথাযথভাবে পড়া লেখায় মনোযোগ দিতে পারেনি। মহামারী করোনা এবং ছাত্র জনতার আন্দোলনে তাদেরকে অনেক সময় দিতে হয়েছে। তাই অভিভাবক হিসেবে আসন্ন এসএসসি পরীক্ষায় তাদের প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি ও দায়িত্ব বোধ রয়েছে। কারিকুলাম এবং পাঠদান পদ্ধতি যেহেতু বিগত সরকারের আর আমরা কেবল পরীক্ষাটা নিচ্ছি। তাই পরীক্ষার্থীরা যেন কোনভাবেই চাপে না থাকে সে বিষয়ে আমরা সচেতনতার সাথে কাজ করে যাচ্ছি।