,

চান্দিনায় স্ত্রীর দায়ের করা মামলায় মাও. আনিছ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2019
news-image

 

শরীফুল ইসলাম,চান্দিনা :

বহু নারীর সাথে মেলামেশার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন কুমিল্লার চান্দিনার প্রখ্যাত আলেম মাও. আনিছুর রহমান। বিকৃত রুচির বহুগামী ওই আলেম এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর রয়েছে আরও বহু অভিযোগ।

মাও. আনিছুর রহমান কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের অহিদুল ইসলাম এর ছেলে।

তিনি কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ওয়াজ-মাহফিল করে বেশ সুনাম অর্জন করেছেন। কিন্তু নারীদের প্রতি রয়েছে বেশ দুর্বলতা। কি বৈধ আর কি অবৈধ। সব নারী নিয়েই কুরুচি সম্পন্ন ভাবে যৌণ কাজে লিপ্ত হওয়ার অভিযোগ করেন স্ত্রী রোজিনা আক্তার।

স্বামীর হীন কর্মকান্ডে বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার (২৯ আগস্ট) চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনার নিজ বাড়ি থেকে মাও আনিছুর রহমানকে গ্রেফতার করে।

মামলার এজাহারে স্ত্রী রোজিনা আক্তার জানান, ২০০৯ সালের ৩ জুলাই ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিবাহ হয়। বিবাহের পর মাও. আনিছ বিদেশ (আবুদাবী) যান। সেখানে নারী কেলেঙ্কারীতে গ্রেফতার হয়ে বাংলাদেশে ফেরত আসেন। তার প্রাতিষ্ঠানিক কোন সনদপত্র না থাকা সত্বেও দেশে এসে তিনি নিজেকে আলেম পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় ওয়াজ-মাহফিল শুরু করেন। মাহফিল করার সুবাদে ঢাকায় লীজা নামে এক বিধবা মেয়েকে বিবাহ করেন। তার কিছুদিন পর চান্দিনার ফতেহপুরের সিরাজুম মনিরা নামে তিন সন্তানের জননীকে বিবাহ করেন। সামাজিক চাপে ওই নারীকে তালাক দিলেও ঢাকায় বাসা ভাড়া নিয়ে আবারও ওই নারী নিয়ে অবৈধ মেলামেশা শুরু করেন। মাও. আনিছ ধর্মী বিধি বিধান উপেক্ষা করে নীল ছবি দেখ