,

দেবিদ্বারে কাপড়,লুঙ্গি ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2019
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বারের জাফরাবাদ গ্রামের কৃত্বি সন্তান শাহ মো. জাকারিয়া ভূইয়া এফ সি এর নিজ উদ্যোগে নিজ বাড়ির মাঠ প্রাঙ্গনে শুক্রবার বেলা ১১ টায় প্রায় ৪ শতাধিক অসহায় ও হতদ্ররিদদের মাঝে শাড়ি, কাপড়,লুঙ্গি ও নগদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ওই বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন যমুনা তৈল লিঃ অবসর প্রাপ্ত ডিজি এম ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ ইয়াহিয়া, সমাজ সেবক মো. মাসুদুর রহমান, মো. শাহ আলম মুন্সী, মাওলানা মো. গোলাম মোস্তফা সহ আরো অনেকে। এদিকে এফ সি এ জাকারিয়া তার নিজ উদ্যোগে হতদ্ররিদদের মাঝে ২৫০টি কাপড় ও ১৫০টি লুঙ্গি সহ নগদ টাকার বিতরণ করেন।