Tag Archives: খুন

বরুড়ায় দোকান থেকে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার ১৪ নং লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সোহেল (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

নিহত যুবক উপজেলার লক্ষীপুর গ্রামের জাফর আহম্মেদের ছেলে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টায় লক্ষীপুর বাজারে তার নিজের ফ্লেক্সিলোডের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লক্ষীপুর বাজারে তার নিজের ফ্লেক্সিলোডের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কয়েকজন লোক তাকে পথরোধ করে তার সাথে থাকা টাকা, মোবাইল কেড়ে নিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাশ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি । মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে”।

বরুড়ায় উত্তেজিত ভাতিজার পুতার আঘাতে চাচী খুন

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলার পয়েলগাছায় আপন ভাতিজার হাতে চাচী খুন। সোমবার(১৫ মার্চ) সকালে পারিবারিক কলহের জেরে পয়েলগাছা হাটপুকুরিয়া গ্রামে ভাতিজার পাথরের পুতার আঘাতে খুন হন আপন চাচী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে হাটপুকুরিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে শাহজাহান বাড়িতে এসে পারবারিক বিষয়ে চেচামেচি শুরু করে। একপর্যায়ে তার চাচী জমিলা বেগম(৫০) তাকে কিছু বিষয় জিজ্ঞাসা করলে শাহজাহান উত্তেজিত হয়ে ঘর থেকে পুতা এনে চাচীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ঐ নারীর মৃত্যু হয়। খুন হওয়া জমিলা বেগম একই গ্রামের তোরাব আলীর স্ত্রী।

পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক শাহজাহানকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আনিসুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি সঙ্গী নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ঘাতককে আটক করি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

তৃতীয় লিঙ্গের তরুণকে বলাৎকার ও খুনের পর বিবস্ত্র লাশ গাছে বেঁধে পালিয়ে যান ৩ বন্ধু

ডেস্ক রিপোর্টঃ

যশোরের অভয়নগরে শারীরিক সম্পর্কের ঘটনা cofrb দিতে তৃতীয় লিঙ্গের আলমগীর হাওলাদারকে খুন করা হয়েছে। ইয়াবা সেবনের পর তার তিন বন্ধু মিলে তাকে বলাৎকার শেষে শ্বাসরোধে হত্যা করে।

সোমবার (৮ মার্চ) যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন আটক আসামি সাগর মোল্লা। বিচারক মাহাদী হাসান তার জবানবন্দি গ্রহণ করেন। এ ঘটনায় ইয়াছিন ও আবুল কালাম নামে আরো দুজন জড়িত থাকার কথাও স্বীকার করেন তিনি।

গ্রেফতারকৃত সাগর মোল্লা উপজেলার পাঁচকবর এলাকার স্বপন মোল্লার ছেলে। পলাতক আবুল কালাম ও ইয়াছিন উপজেলার ধোপদী গ্রামের ফকিরবাগান এলাকার বাসিন্দা।

আসামি সাগর মোল্লা জবানবন্দিতে উল্লেখ করেছেন, তিনি, নিহত আলমগীর হাওলাদার, আবুল কালাম, ইয়াছিন- চার বন্ধু। প্রায় তারা একসঙ্গে ইয়াবা সেবন করে করতেন। গত ২ মার্চ সন্ধ্যায় আবুল কালাম ও ইয়াছিন মোবাইল ফোনে আলমগীরকে ইয়াবা নিয়ে ফকিরবাগানে আসতে বলেন। রাতে চার বন্ধু ওই বাগানে একসঙ্গে ইয়াবা সেবন করেন। এরপর আবুল কালাম ও ইয়াছিন জোরপূর্বক আলমগীরের সাথে শারীরিক সম্পর্ক করে।

বিষয়টি আলমগীর সবাইকে জানিয়ে দেবে বলে হুমকি দেন। পরে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে তারা তিনজন মিলে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর বাগানের একটি গাছের সাথে হাত ও পা বেঁধে বিবস্ত্র অবস্থায় রেখে পালিয়ে যান বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

এর আগে গত ৩ মার্চ সকালে উপজেলার ধোপাদী গ্রামের ফকিরবাগানে একটি দেবদারু গাছের সাথে হাত-পা বাঁধা গলায় ফাঁস দেওয়া বিবস্ত্র অবস্থায় আলমগীর হাওলাদারের মরদেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। এরপর নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

কুমিল্লা নগরীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়ায় ছুরিকাঘাত করে মো: আমিন হোসেন নামের  এক  যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

নিহত মো: আমিন হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দারাবাজার এলাকার মো: নোয়াব আলীর ছেলে।  তারা বর্তমানে কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মহিলা কাউন্সিলর গলিতে বসবাস করছিলেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মাঠে তাকে ছুরিকাঘাত করে বখাটে যুবকরা । এরপর স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  পরে বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে উপযুর্পরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে স্থানীয় বখঅটে পারভেজ ও আরমান।

কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিল্লাল হোসেন জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতককে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

 

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বরুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়ায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সংবাদের বরুড়া প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, মানব বন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যায় যায় দিনের বরুড়া প্রতিনিধি মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিন ও দৈনিক শিরোনাম পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক, দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ ওমর ফারুক, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার বরুড়া প্রতিনিধি শরীফ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন খোকন, দৈনিক আমাদের কুমিল্লা বরুড়া প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক আলোর দিগন্ত পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, আমরা বরুড়াবাসী সংগঠনের সভাপতি রোটাঃ আসাদুজ্জামান জুয়েল সওদাগর প্রমুখ।

এ সময় বক্তারা বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতারের দাবি জানান এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়, পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চান্দিনায় কওমী মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় মাদরাসাতুল আবরার নামে একটি কওমী মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার ওই কওমী মাদ্রাসা থেকে ছাত্রদের বেডিং এর স্তুপের নিচ থেকে রায়হান হোসেন (১০) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার বিকাল ৫টা) মৃত্যুর ঘটনা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত রায়হান হোসেন পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের অটো রিক্সা চালক মিজানুর রহমানের ছেলে।

নিহতের পিতা মিজানুর রহমান জানান- বুধবার সকাল ১১টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে খাবার খেয়ে দুপুর ১টায় মাদ্রাসায় চলে যায়। সন্ধ্যায় মাদ্রাসার থেকে ফোন করে জানায়, আমার ছেলে মাদ্রাসায় যায়নি। পরবর্তীতে আমরা বিভিন্ন স্থানে মাইকিং করা সহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজাখুঁজি শুরু করি। রাত সাড়ে ১০টার পর মাদ্রাসার একটি শিক্ষক আমার বড় ভাই মোস্তফা মিয়ার ফোনে কল করে আমাদেরকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলেন। আমরা মাদ্রাসায় যাওয়ার পর ছাত্রদের বেডিং এর স্তুপের নিচে আমার ছেলের মরদেহ দেখান।

মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক ক্বারী হারুনুর রশিদ জানান- সন্ধ্যায় আমরা হাজিরা ডাকার সময় রায়হানকে না পেয়ে খোঁজ নেই। তাকে না পেয়ে আমরা তার বাড়িতে খবর দেই। রাতে মাদ্রাসার ছাত্ররা ঘুমাতে যাওয়ার সময় বেডিং এর স্তুপ থেকে তাদের বেডিং নেওয়ার সময় ওই ছাত্রকে দেখে আমাদের ডেকে দেখান। কিন্তু কিভাবে ওই ছাত্রের মৃত্যু ঘটেছে আমরা বলতে পারছি না।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল থেকে নিহত শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষকসহ ৪জনকে আনা হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চান্দিনা ও দাউদকান্দি থানা সার্কেলের সহকারি পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান- ঘটনার বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত রহস্য উদঘাটনের চেষ্টা করছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এবার বুড়িচংয়ের নিমসারে শাশুড়ি ও স্ত্রীকে জবাই করে হত্যা

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার নাঙ্গলকোটে জোড়া খুনের একদিন পরই বুড়িচং উপজেলায় আরো একটি জোড়া খুনের ঘটনা ঘটলো। এবার শাশুড়ি ও স্ত্রীকে জবাই করে হত্যা করেছে  জামাই লোকমান । এ সময় স্থানীয়রা ঘাতক লোকমানকে হত্যার কাজে ব্যবহার করা ছুরিসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসারের পাশের গ্রাম হালগাঁওয়ে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন  কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের শাহলম মিয়ার স্ত্রী জানু বিবি (৫৫) ও তার মেয়ে ফারজানা বেগম (২৫) ।

ঘাতক লোকমান হোসেন উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসারের হালগাঁও গ্রামের মৃত. আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  শাশুড়ি জামাতার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে শাশুড়ি ও স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে লোকমান হোসেন। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।  লোকমান মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক লোকমানকে ছুরিসহ আটক করা হয়েছে। হত্যাকান্ডের মূল কারণ জানা যায়নি এখনো।

 

লাকসামে ভাই-বোনের বিরোধ মেটাতে গিয়ে বৃদ্ধ সমাজপতি খুন

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় ভাই-বোনের বিরোধ থামাতে গিয়ে মো. মফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ সমাজপতি খুন হয়েছেন। এই ঘটনায় লাকসাম থানা পুলিশ দুই নারীসহ ৫ জনকে আটক এবং ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

শুক্রবার সন্ধায় (১১ নভেম্বর) উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. রফিকুল ইসলামের সঙ্গে তার বোন ফাতেমা বেগম ও পারভীন বেগমের পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওইদিন বিকেলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া-বিবাদ হয়। ঝগড়া-বিবাদের বিষয়টি জানাতে এবং বিবাদ মিমাংসার জন্য রফিকুল ইসলাম সালিশদার একই বাড়ির মো. মফিজুর রহমানকে ডেকে আনেন। তিনি বিবাদের ঘটনা সম্পর্কে তাঁকে অবহিত করছিলেন। এ সময় প্রতিপক্ষ আবারও বাক-বিতন্ডায় লিপ্ত হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তুমুল ঝগড়া-বিবাদ চরম আকার ধারণ করে। সালিশদার হিসেবে মো. মফিজুর রহমান উভয়পক্ষের বিবাদ থামানোর চেষ্টা করলে ফাতেমা ও পারভিনের ছেলেরা এসে ওই বৃদ্ধের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লাকসাম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পর স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িতদের রফিকুল ইসলামের দুই বোন ও তিন ভাগিনাকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশে সোপর্দ করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।