,

কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2019
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নগরী চকবাজারের একটি মাংস দোকান ব্যবসায়ীকে ৫ হাজার টাকা,  রাজগঞ্জ বাজারের ২টি দোকান ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপরিচ্ছন্ন ও ভেজাল খাদ্যদ্রব্য পরিবেশনের দায়ে চকবাজারের একটি বিরানি দোকানকে ৫ হাজার টাকা ও একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।