Tag Archives: গ্রেপ্তার ৩

দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িটির চালক পালিয়ে যায়। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য এবং দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টায় দাউদকান্দি মডেল থানার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার ঢাকামুখী লেনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে যায়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনা ও নেতৃত্বে এসআই মোহাম্মদ রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করেন।

এদিকে, পৃথক অভিযানে দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী এলাকা থেকে আবুল কালাম তানভীর ওরফে তাবরীজ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করেছে। তিনি দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

অন্যদিকে, রাত ৩টার দিকে সবজিকান্দি এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম মিয়া (৫৪) এবং রাত ১২টা ৪০ মিনিটে পিপিয়াকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা প্রাইভেটকারের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

চাঁদপুরের মতলবে অটোরিকশাচালককে হত্যা, গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের মতলব দক্ষিণে অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মতলব দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত শাওন সরকার মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের কৃষক ইকবাল সরকারের ছেলে। তার দুই সন্তানের মধ্যে শাওন সরকার বড়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির কাজী (১৯), আব্দুর রহমান সাইফ (১৯) ও হাসান প্রধান সোহাগ (২৪)। তাদের বাড়ি মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে যাত্রী সেজে তিনজন ব্যক্তি শাওন সরকারের অটোরিকশায় ওঠে। পরে নারায়ণপুর ইউনিয়নের চাঁপাতলী-বাদামতলী সড়কের বাগিচাপুর গ্রামের নির্জন এলাকায় গিয়ে চালক শাওন সরকারের (২১) মাথায় আঘাত করে অটোরিকশা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চালককে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা রোকসানা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, রাতেই ঘটনার শিকার চালকের স্বজনরা পুলিশকে জানায়। এ সময় ঘটনাস্থলের অদূর থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানায়, গ্রেপ্তার তিনজনই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মূলত অটোরিকশা ছিনিয়ে নিতেই এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়।

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে গুলিবিদ্ধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ১৪ জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ৭থেকে ৮জন।

আজ মঙ্গলবার দাউদকান্দি মডেল থানায় গুলিবিদ্ধ ইসমাইল ও ইব্রাহির পিতা লনি মিয়া বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে উপজেলার ওলানপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে ফয়সাল (২৮), ফরহাদ (৩০), পারভেজ (২৬), হাটচান্দিনা গ্রামের ফজর আলীর ছেলে মানিক সরকার (৩৫), ওলানপাড়া গ্রামের মোঃ হারুন ভেন্ডার, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে তামিম হোসেনসহ ১৪ জনকে আসামী করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, মৎস্য প্রকল্প নিয়ে গুলিবিদ্ধের ঘটনায় ১৪জনকে আসামী করে মামলা হয়েছে। ঘটনার দিন গ্রেপ্তার এজাহারনামীয় তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ, গতকাল সোমবার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধসহ চার আহত হয়েছেন।