Tag Archives: গ্রেফতার

কুমিল্লায় ৫ মাসে ৮ কোটি ৭২ লক্ষ টাকার মাদক উদ্ধার ও দেড় সহস্রাধিক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে পাঁচ মাসে ৩ হাজার কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ৭২ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এসময় ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাতক প্রচেষ্টা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত সাড়ে পাচঁ মাসের অভিযানে জেলা পুলিশের এ মাইলফলক অর্জন করেন। জেলাব্যাপী মাদক উদ্ধারের ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক বিস্তার রোধ ও নিয়ন্ত্রনের লক্ষে প্রতিটি থানায় আলাদা কর্ম-পরিকল্পনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

কুমিল্লায় পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা: স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ ২ জন আটক

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে এক পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। রোববার (১৬ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া এলাকায় ওই পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একপর্যায়ে গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতেও হামলা চালানো হয়।

পরে এ ঘটনায় গোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।

মক্কায় নিজ বাড়িতে কোরআন শিক্ষা দেয়ায় ইসলামিক স্কলারসহ ৩ নারী গ্রেফতার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নিজ বাড়িতে অন্যদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়ায় আয়শা আল মুহাজিরি নামের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে এই গ্রেফতারের পেছনে অন্য কোনো আছে কিনা জানা যায়নি। খবর মিডলইস্ট মনিটরের।

জানা গেছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল ঐ নারীকে গ্রেফতার করে। ৬৫ বছরের ওই নারী সৌদির একজন প্রখ্যাত শিক্ষক। তার সঙ্গে আটক একজনের বয়স ৮০। গ্রেফতারের পর জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে।

এদিকে, মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।