Tag Archives: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতীকী জাতিসংঘ সম্মেলনে শ্রেষ্ঠ প্রতিনিধি চৌদ্দগ্রামের লিমন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটলকে তারুণ্যের রঙে রাঙিয়ে দিলো স্কিটো

ডেস্ক রিপোর্ট:

গ্রামীণফোনের এন্ড-টু-এন্ড ডিজিটাল প্রোডাক্ট স্কিটো সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নয়টি বগিকে ক্যানভাস বানিয়ে রাঙিয়ে তুলেছে তারুণ্যের রঙে – নবীনের জয়গানে চবি’র শাটলকে করে তুলেছে প্রাণবন্ত।

শাটল ট্রেনের প্রতিটি বগিতে শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চট্টগ্রাম শহরের ইতিহাস, ঐতিহ্য ও অনন্য সৌন্দর্য। শিক্ষার্থী ও তরুণদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্কিটো। এবং তারুণ্যের রঙে রাঙানো এ বৃহৎ ক্যানভাসের মাধ্যমে তারুণ্যের উন্মাদনা, উচ্ছাস ও উৎসব প্রকাশিত হয়েছে। আর শাটলের ক্যানভাসে এ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।

এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের গেস্ট লেকচারার অরূপ বড়ুয়া বলেন, “প্রতিদিন হাজার হাজার চবি শিক্ষার্থী শাটলে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। শাটলের এমন রূপান্তরে শিক্ষার্থীদের রীতিমতো উচ্ছ্বসিত।” তিনি আরও বলেন, “ট্রেনটি দেখতে এখন আগের চেয়ে নতুন এবং প্রাণবন্ত। এর বগিগুলো শিক্ষার্থীদের কাছে শিল্পের বার্তা পৌঁছে দিচ্ছে, আমার মতে যা একটি অসাধারণ উদ্যোগ। বিশেষ করে, যারা এখানে নতুন ভর্তি হয়েছে, ট্রেনটি তাদের ক্যাম্পাস জীবনকে অনেক বেশি স্মরণীয় করে তুলেছে, সেই সাথে তাদের মাঝে এক উদ্দীপনাও জাগিয়েছে।”

হেড অব স্কিটো’র কাজী এমরান মাহবুব  অসাধারণ এ উদ্যোগ নিয়ে বলেন, “ডিজিটাল দুনিয়ায় স্কিটো বটের নিজস্ব একটি অবস্থান রয়েছে, যা এখন ট্রান্সমিডিয়া স্টোরি টেলিংয়ের মাধ্যমে বাস্তব জগতের সাথে মিশে গেছে। তাছাড়া, প্রথম ব্র্যান্ড হিসেবে শাটলে নিজেদের পরিচয় – তারুণ্যকে, তুলে ধরতে পেরে আমরা গর্বিত। তরুণরাই আমাদের অগ্রাধিকারের বিষয়। এটি নিঃসন্দেহে একটি চমৎকার দলগত প্রচেষ্টার দূরদর্শী উদ্যোগ।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় ২ ছাত্র আজীবন বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার চবির দুই ছাত্র বাবু ও আজিমকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চবির সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুজন চবির ছাত্র রয়েছেন। গ্রেফতাররা ছাত্রীকে হেনস্তার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

১৭ জুলাই রাতে চবির এক ছাত্রী পাঁচজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী। জড়িতদের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে চবি ক্যাম্পাস।

চবিতে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে শিবির সন্দেহে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম তামজীদ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

মারধরের বিষয়টি স্বীকার করে শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী সাহিল কবির বলেন, ‘ওই ছেলে শিবিরের সক্রিয় কর্মী এবং নুরুদের সাথে রাজনীতি করে। সে বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ, প্রধানমন্ত্রী ও আমাদের নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি করে। আমরা তাকে এক বছর ধরে বারবার এ ধরনের কটূক্তি না করতে নিষেধ করি। এরপরও সে তার কটূক্তি অব্যাহত রাখে। তাই আজ আমরা হালকা চড় থাপ্পড় দিয়ে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ বলেন, ‘কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সে ফেসবুকে পদ্মাসেতু, সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিত বলে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেছে। বিষয়টি সে স্বীকার করে পুলিশের কাছে একটি অঙ্গীকারনামা দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
সূত্র-আজকের পত্রিকা

শিউলী ফুল

মোঃ শাহাদাত হুসাইন:

কুয়াশার চাদরকে গায়ে জড়িয়েই
এসেছে শীতের বুড়ি আমাদের গাঁয়
খেজুরের রস নিতে সেতারার বাপ
বাগানের পথ ধরে তর পায়ে যায়।

তিনবার গাছ কেটে নল পাতে বুকে
মধুরাণী রস দেয় মনেরই সুখে
রস পাওয়া যায় গুণে দিনে দুইবার
রসের ঘ্রাণে যেন ভরে চারিধার।

খেজুরের রস দিয়ে গুড়, আর পিঠা
জ্বিহ্বের ডগায় যেন লেগে থাকে মিঠা।
শ্বশুর মশাই আসে জামাতার বাড়ি
সাথে থাকে আশা ভরা রসের হাঁড়ি।

সকালের রসকে বলে ‘জিরেন’ রস
বিকেলে প্রাপ্তি ‘ওলা’ নামে খ্যাতি যস।
দুষ্টের চোখ থাকে রসের হাঁড়িতে
চুরি করে সুযোগে নিয়ে নেয় বাড়িতে।

হাঁড়িতে ছুড়ে ঢিল দুষ্টেরই দল
তাই দেখে শিউলীর আঁখি টলোমল।
শিউলীরা ধরে রাখে আমাদের প্রাণ
ইতিহাসে ছাপা নেই শুধু তার গান৷

শীতের কাহন যেন শিউলীর বুকে
ভরে দেয় প্রাণ তার অজুত সুখে।
তারা যদি বেঁচে যায় বাঁচবে স্বদেশ
স্মৃতিরা ছড়াবে শুধু সোনালী আবেশ।

লেখক:

মোঃ শাহাদাত হুসাইন
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
হাটহাজারী, চট্টগ্রাম ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমরান মাহফুজের উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
কবি গবেষক ও কালের ধ্বনি সম্পাদক ইমরান মাহফুজ একটি সেমিনারে যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। সেমিনার শেষে বুদ্ধিজীবী চত্বরে আরেকটি উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয় ।

উক্ত সভায় ইমরান মাহফুজ দীর্ঘ বক্তৃতা করেন। আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদীয়মান লেখকদেরকে লেখালেখি এবং ক্যারিয়ার বিষয়ক নানা পরামর্শ দিয়েছিলেন। জীবনের সাথে মিলিয়ে দারুণ দারুণ গল্পে গল্পে দেশের শিক্ষানীতি, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ঐতিহ্য সমাজনীতি,শিক্ষার্থীদের অধিকার এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে তিনি উদীয়মান কবি লেখক ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। উক্ত উন্মুক্ত সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, খোলা কাগজ-এগারো জন এবং বাংলাদেশের তরুণ কলাম লেখক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদীয়মান লেখকেরাসহ চবির চৌদ্দগ্রাম পরিবাররের প্রায় শতাধিক শিক্ষার্থী।

ইমরান মাহফুজের এই পর্যন্ত সাতটি বই প্রকাশ হয়েছে। তন্মদ্ধে ‘দীর্ঘস্থায়ী শোকসভা (ঐতিহ্য) ‘মুক্তিযুদ্ধ: অজানা অধ্যায়’ (জাগৃতি), ‘লালব্রিজ গণহত্যা’ (১৯৭১: গণহত্যা ও নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট), আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ, সম্পাদনা (প্রথমা), আবুল মনসুর আহমদ জীবনশিল্পী, সম্পাদনা (ডেইলি স্টার বুকস), ইকুয়েশন অব লাইফ (কালের ধ্বনি)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

 

এমডি. আজিজুর রহমান,বরুড়া :

কুমিল্লার বরুড়ায় শুক্রবার (১৬ আগস্ট) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মিঠু রঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মামুদ, ফেয়ার হসপিটালের নির্বাহী পরিচালক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, ব্যাংক ম্যানেজার আহমেদ মেহেদী ঈমাম, মাধ্যমিকশিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বরুড়া পৌরসভা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন লিঙ্কন প্রমুখ।

বৃত্তি পরীক্ষায় বিভিন্ন কলেজের দ্বাদশ শ্রেনী ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।