Tag Archives: চাঁদপুরে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

পচা গন্ধ পেয়ে বৃহস্পতিবার বিকালে বলাখাল মাদ্রাসার পাশের ঝোপের ভিতরে মরদেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মাদ্রাসার পাশে পচা গন্ধ পেয়ে ঝোপঝাড়ের ভিতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন ধরে মরদেহটি এখানে পড়ে ছিল।