Tag Archives: চাঁদপুরে ফেন্সিডিলসহ কুমিল্লার যুবক আটক

চাঁদপুরে ফেন্সিডিলসহ কুমিল্লার যুবক আটক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ শাহীন ভুঁইয়া (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার দাউদকান্দি উপজেলার কয়রাপুর গ্রামের আলমগীর ভুঁইয়ার ছেলে।

এ ঘটনায় শাহীন ভুঁইয়ার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।