Tag Archives: চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই : ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮ ঘর পুড়ে ছাঁই

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।

বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার গল্লাই কংগাই দক্ষিণপাড়া গ্রামের ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে ওই গ্রামের মতিন মাস্টার এর ছেলে জাকির হোসেন এর ১টি, তার ভাই জামাল হোসেন ২টি, মালেক মিয়ার ছেলে তাজুল ইসলাম এর দুইটি ও মিজানুর রহমান এর ৩টি ঘর পুড়ে যায়। এর মধ্যে ৫টি বসত ঘর।

একই বাড়ির বিল্লাল হোসেন জানান, প্রবাসী তাজুল ইসলাম এর বসত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। সবাই কৃষি কাজে ব্যস্ত থাকায় কোন ঘর থেকেই কোন প্রকার মালামাল বাহির করা সম্ভব হয়নি। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৮টি ঘর পুড়ে যায়। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে অসহায় নারীর একমাত্র বসতঘর পুড়ে ছাই

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে এক অসহায় নারীর গোয়ালঘরসহ একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়েছে।

বুধবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও ততক্ষণে ২টি ঘর ভষ্মিভূত হয়। এতে ঘরের আসবাবপত্রসহ একটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়।

জানা যায়- স্বামীহারা ইন্দ্রারচর গ্রামের মনোয়ারা বেগম জীবন যুদ্ধে কঠোর পরিশ্রম করে গৃহ নির্মাণ করেন। যাবতীয় আসবাবপত্র, ফ্রিজ ও টিভিতে পুরো সংসার সাজিয়েছেন নিজের করে। বুধবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ অগ্নিকান্ডে চোখের সামন্যে নিমিষেই পুড়ে যায় সব স্বপ্ন।

ছেলে মো. ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে পুরে যায় ঘরের সবকিছু। জমির দলিল, ইন্সুরেন্স কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। গোয়াল ঘরে থাকা ১টি বড় গরু ও ১টি ছাগল পুড়ে মারা যায়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান- তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ গরুসহ বসতঘর পুড়ে ছাই

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে সোলেমান মিয়া নামে এক ব্যক্তির ৩টি গরু সহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত আড়াইটায় চান্দিনা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড বেলাশহর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে গোয়াল ঘরের ৩টি গরু আগুনে পুড়ে মারা যায় এবং বসত ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোলায়মান মিয়া ও তার পরিবারের লোকজন জানান, রাত ২টা ১৫ মিনিটে গরু ঘর দেখে বসত ঘরে যাওয়ার ১৫-২০ মিনিট পর দেখি গরু ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তেই টিন সেড বিল্ডিং বসত ঘরেও আগুন ছড়িয়ে পরে। কোন রকমে জীবন নিয়ে ঘর থেকে বাহিরে চলে আসি।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে বসত ঘরে থাকা সকল আসবাবপত্র, ২টি ফ্রিজ, ৭ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা পুড়ে যায়। এতে মোট ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

সোলায়মান মিয়া আরো জানান, তার গরু ঘরে বিদ্যুৎ সংযোগ নেই, ঘটনার দিন মশার কয়েলও দেননি। তার ধারণা কেউ শত্রুতা করে তার ঘরে আগুন দিয়ে তাকে পথে বসিয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান- আমরা খবর পেয়ে ২টি ইউনিট নিয়ে ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে আশপাশের ঘরগুলোকে রক্ষা করতে পেরেছি। আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে এ নিয়ে তদন্ত চলছে।

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই : ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

 

শরীফুর ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ওরাইনে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটের ৫টি দোকান ভষ্মিভূত হয়।

শুক্রবার গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে দোকানে থাকা নগদ ৫ লক্ষ টাকা ও মালামালসহ ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মার্কেটের মালিক মো. আবদুল জলিল।

খবর পেয়ে বরুড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়।

এদিকে ক্ষতিগ্রস্থ মার্কেটের মালিক আবদুল জলিলের স্ত্রী মোসা. হাওয়া আক্তার ওই ঘটনায় ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে জমি নিয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে মার্কেটে অগ্নিসংযোগের অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয় একই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মোবারক হোসেন (৪২) ও জালাল হোসেন (৩৮), মোবারক হোসেনের ছেলে জামাল (৩৫) ও শাহজাহান (৩২) তাদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে মার্কেটে আগুন ধরিয়ে দেয়। এতে মার্কেটের ৫ টি দোকান পুড়ে ছাই হয় এবং নগদ ৫ লাখ টাকা ও মালামালসহ ৪৫ লাখ টাকার ক্ষতি হয়।

অপরদিকে মার্কেট মালিক আবদুল জলিল ও তার স্ত্রী মোসা. হাওয়া আক্তার আজ শনিবার বিকেলে চান্দিনা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ওই অগ্নিকান্ডের ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ করেন। তারা প্রতিপক্ষের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থরা লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।