Tag Archives: জানা গেল

সৌদি আরবে ঈদুল আজহা কবে, জানা গেল

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, চলতি বছর পবিত্র ঈদুল আজহা ৬ জুন পালিত হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ২০২৫ সালের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন আরাফার দিবস এবং পরের দিন ৬ জুন ঈদুল আজহা পালনের কথা বলা হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে সৌদি আরবসহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২৮ মে জিলহজ মাস শুরু হয়ে ১০ জিলহজ (৬ জুন) ঈদুল আজহা পালিত হবে।

এদিকে আমিরাত সরকার ইতিমধ্যে ৫ জুন (আরাফা দিবস) থেকে ৮ জুন পর্যন্ত চার দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ছুটি সরকারি ও বেসরকারি খাতের সকল কর্মচারীর জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়। এই দিনটি কোরবানির ঈদ হিসেবেও পরিচিত।

রাহাত ফাতেহ আলী খানের

রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের দাম জানা গেল

রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের দাম জানা গেল

ডেস্ক রিপোর্ট:

জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আয়োজিত চ্যারিটি কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে তিনি পারফর্ম করবেন।

আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যে অনলাইনে উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।

টিকিট বিক্রির জন্য ব্যবহৃত অনলাইন প্ল্যাটফর্ম গেট সেট রক (৯ ডিসেম্বর) সোমবার রাতে টিকিট বিক্রি শুরু করেছে। যেখানে ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা এবং জেনারেল টিকিটের মূল্য ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন-আপও ঘোষণা করা হয়েছে। রাহাত ফতেহ আলী খান ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলিয়া গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হবে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী এবং মঞ্চনাটকের মাধ্যমে।

এর আগে গত ২৯ নভেম্বর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অফ জুলাই’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অফ রেজ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করবে।

এই কনসার্ট থেকে আয় করা পুরো অর্থ আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্ম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এক চুক্তিতে স্বাক্ষর করেছে।

কনসার্টের প্রধান আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন। অর্থাৎ, তার পারিশ্রমিকও শহীদ ও আহতদের পরিবারকে প্রদান করা হবে।