Tag Archives: ঝাউতলা

“দি মোঘল এম্পায়ারের কাচ্চি ও শরবত তৈরীর মান দেখে প্রসংশা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নগরীর ঝাউতলায় “দি মোঘল এম্পায়ার ” এর ইফতার সামগ্রী ও খাবারের মান পরিদর্শন করে
প্রসংশা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালন করেন। এসময় তারা কিচেন রুম ও খাবারের তৈরি উপাদান পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেন।

সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো আবুল কালাম আজাদ জানান, রমজান মাস জুড়ে ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবারহ নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আজ কুমিল্লা কয়েকটি রেস্টুরেন্টের অভিযান পরিচালনা করেছি। অনেকে শরবতে ক্ষতিক্ষর রং ব্যবহার করছে। তবে ঝাউতলায় “দি মোঘল এম্পায়ার তাদের শরবতে কোন রং ব্যবহার করেনি। এই শরবত নিরাপদ। এ ছাড়া তাদের কিচেনের পরিবেশ খুবই ভাল। ভোক্তাদের বলব অতিরিক্ত রংয়ের শরবত পরিহার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দিন ভূইয়া, মঞ্জুর আলম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

অনিয়মের অভিযোগে নগরীর এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর এইচ আর হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় এইচ আর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম জানান, এ হাসপাতালের অপারেশন  থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, অযোগ্য নার্স ও অনুমোদিত শয্যাসংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি রাখার অপরাধে এইচ আর হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ডা. সৌমেন রায় । এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীন ভাবে কার্যক্রম পরিচালনা, অদক্ষ, কোন শিক্ষাগত যোগ্যতাহীন লোক দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও ভূয়া ডাক্তারী রিপোর্ট প্রদানের অভিযোগে ঝাউতলায় আতিকা মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা এবং পুলিশ লাইনের সেবা ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও স্বাস্হ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় আতিকা মেডিকেল সেন্টারকে লাইসেন্স করার জন্য ১ মাস সময় দেওয়া হয় এবং সেবা ডায়াগনস্টিককে সাময়িক সিলগালা করা হয়।

সোমবারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর, কুমিল্লা এস,এম,মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর ডাঃহাসান মাহমুদ ও পুলিশ বিভাগের সদস্য।