,

কোরআন শরীফ সঙ্গে নিয়ে মহাকাশে যাত্রা করলেন নভোচারী

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2019
news-image

ডেস্ক রিপোর্টঃ

ধর্মগ্রন্থ পবিত্র আল-কোরআন সঙ্গে নিয়ে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠাল সংযুক্ত আরব আমিরাত।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী বুধবার আমিরাতের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাকিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’-এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন ওই নভোচারী।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আমিরাতের ওই মহাকাশ নভোচারীর নাম হাজ্জা আল-মানসুরি (৩৪)। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভোচারী আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার।

প্রতিবেদনে বলা হয়, মহাকাশ সফরে ১০ কেজি পণ্য বহন করতে পারবেন হাজা আল-মানসুরি। সে হিসেবে আল-কোরআনের একখণ্ড অনুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহইয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ মহাকাশে নিয়ে যাচ্ছেন এই আরবীয় নভোচারী।

ওই নভোচারীর আগামী ৩ অক্টোবর সকাল ১১টা ৩৪ মিনিটে কাজাকিস্তানের হাজ্জায় মহাকাশ স্টেশনে ফিরে আসার কথা রয়েছে।